BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা

কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা

প্রকাশিত: ২৫ মে ২০২৬, দুপুর ১২:৪০ | আপডেট: ২৯ মে ২০২৬, সকাল ৬:২০

সোনিয়া তাসনিম: ১৯২২ সালে প্রকাশিত নজরুলের বিদ্রোহী কবিতাটিকে অনেকেই ওয়াল্ট হুইটম্যানের “সং অফ মাইসেল্ফ” কবিতার এক প্রচ্ছন্ন দর্পণ অথবা সম্ভাব্য অনুপ্রেরণা বলে মনে করেন। একরাতে কবির কলমে রচিত এই “বিদ্রোহী” কবিতার ছত্রে ব্যবহৃত পৌরাণিক রূপক ও অলংকরণের ধারা এতটাই মাধুর্যতায় পরিপূর্ণ যে, কবিতার প্রতিটি ছন্দ হৃদস্পন্দন হতে মস্তিষ্ক অবধি প্রতিবাদের অনুরণন বাজিয়ে তোলে। প্রথম বিশ্বযুদ্ধ সময়কালীন বৃটিশ ইন্ডিয়ান আর্মির ৪৯ বেঙ্গলি রেজিমেন্টের কোয়ার্টার মাস্টার হাবিলদার হিসেবে চাকুরিরতকালে দেশি-বিদেশি সৈনিকদের সাহচর্য কবিকে মূলত গ্রীক এবং ইন্ডিয়ান মিথের ওপর দারুণ দখল জমিয়ে নিতে সহায়ক হয়। মিশ্র মিথলজির এই যে সুষম ধারা, এই ধারার দ্রোহের প্রয়োগই নজরুলকে মূলত এই বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে চিনিয়েছে নতুন করে। করে তুলেছে, আপসহীনতার এক শক্তিশালী প্রতীক। এই মিশ্র মিথলজির নকশা কেবল তাঁর কবিতা অলংকরণের সস্তা অলংকার নয়; বরং এটি ছিল একটি ক্ষুরধার আয়ূধ।

আরও পড়ুন:

ঔপনিবেশিক শোষণ, সামন্ত মূল্যবোধ এবং ধর্মীয় কুসংস্কার — এসব কিছুর বিপরীতে অবস্থান করে নজরুল এখানে আর্বিভূত হয়েছিলেন একজন সত্যিকারের বিদ্রোহী বেশে। তাঁর ছত্রে ঘোষিত হয়েছে, সত্য সুন্দর মঙ্গলের বাসনা, দ্রোহের তীক্ষ্ণ ফলা বিদ্ধ করেছে যাবতীয় অপশক্তির অসুরকে। ছিন্ন করেছে ধর্মীয় শোষণ এবং জীর্ণ সনাতন মূল্যবোধের নিন্দিত আকরকে। পরাধীনতার গ্লানি থেকে মুক্তির উৎসারিত পথের অভিলাস কবিকে যথার্থ অর্থে করে তুলেছে বিপ্লবী। লক্ষ্য করলে দেখা যাবে, সৃষ্টিশীল পুরাণ-চেতনার সঙ্গে ঐতিহ্য ভাবনা নজরুলের বিদ্রোহী কবিতাকে করে তুলেছে অনবদ্য। পুরাণ আর ঐতিহ্যের আলোকে তিনি ফুটিয়ে তুলেছেন সমকালের যাপিত শৃঙ্খলিত জীবনকথা। নানান ঐতিহ্যের তীর্থভূমি ছুঁয়ে নিতে উত্তাল নজরুল যেন উদগ্রীব ছিলেন সমাজ পরিবর্তনের নিমিত্তে বিদ্রেহী আত্মায় দ্রোহের স্ফুলিঙ্গ জাগিয়ে তুলতে। ভারতীয় পুরাণের সঙ্গে পশ্চিম এশিয়ার ঐতিহ্য, সাথে গ্রীক পুরাণের এক সৌষ্ঠব গাঁথুনি তাঁর এই সৃজনকে কেবল খাতার পাতায় নয়; বরং খোদিত করেছে মানব-মনের উন্মুক্ত বেদীতে। বিদ্রোহী কবিতায় কবি এই পুরাণ ও ঐতিহ্যের মিশেল ব্যবহারের ক্ষুরধার চেতনা বিশ্লেষণে তিনি এসবের মিলন ঘটিয়েছেন মূলত ঔপনিবেশিক শিকল ভাঙার জন্য। আর সেই ভাঙনের মধ্য দিয়েই উপলব্ধি করাতে চেয়েছিলেন নব্য সৃজনের এক তীক্ষ আকাঙ্খা। জনজীবন ও ঐতিহ্য সম্পৃক্ততায় তিনি ছিলেন দ্বিমাত্রিক ঐতিহ্য চেতনার উত্তরসূরী। তাই বুঝি তাঁর সৃজনে প্রেম-বিদ্রোহের যুগলধারা খুঁজে নিয়েছে জাগরণের নতুন দিশা।

আরও পড়ুন:

কবিতায় এক বলিষ্ঠ উচ্চারণের মধ্য দিয়ে কবি দাসত্বে শৃঙ্খলিত একটি জাতিকে মুক্তির পাঠ পড়িয়ে নেন সর্বাগ্র চেতনাকে ধারণ করে। যেখানে ধর্মীয় ঐতিহ্যকেও তিনি উপস্থাপন করেছেন কঠোর, অথচ নান্দনিক ছন্দে। ব্রিটিশ শাসনকালে রাজনৈতিক নিপীড়ন-সহ আর্থ-সামাজিক বৈষম্য ও ধর্মীয় সংকীর্ণতা মানুষকে আত্মিকভাবে দুর্বল করে তুলেছিল। আর এই নতজানু চেতনাকেই সোজা করে দাঁড় করাতে নজরুল প্রতিষ্ঠা করেন মানুষের জন্মগতভাবে স্বাধীন চেতনা বোধের শক্তির অনুধাবনের প্রচেষ্টা, যা তাঁকে মাথা না নোয়ানোর শিক্ষা দেয়। মুক্তির দর্শনের সঙ্গে ব্যক্তি স্বাধীনতাকে নজরুল দ্রোহের আলোকিত মঞ্চে সাজিয়েছেন পারস্পরিক সম্পূরক রূপে। বিদ্রোহ মানে কেবলই ধ্বংস নয়; বরং সকল অনৈতিকতার বিরুদ্ধে মানবাত্মার সবল জাগরণ। আর এই জাগরণ তথা মুক্তি তখনই সম্ভব, যখন মানুষ তার আত্মমর্যাদা সম্পর্কে সচেতন হবে। তাইতো কবি নিজেকে কখনও ঝঞ্ঝা, কখনও ঘূর্ণিঝড়, কখনও অগ্নি, আবার কখনও আখ্যায়িত করেছেন, মহাপ্রলয় রূপে। তিনি প্রমাণ করতে চেয়েছেন, মানুষের জয় নিশ্চুপে নিপীড়িত হবার মাঝে নয়; বরং সে যখন এই নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলে তখন তাঁর ভেতরে এক অদম্য শক্তির জন্ম দেয়। যেই শক্তির আগ্রাসনী যাত্রায় সকল বাধাই খড়-কুটোর মতো উড়ে যায়। নজরুলের এই বিদ্রোহ যে কেবল রাজনৈতিক নয়; বরং সমাজের সকল বিভাজন আর অন্যায়ের বিরুদ্ধে। তিনি তাঁর এই সাম্য-বাণীতে নিজেকে তাই কখনও হিন্দু দেবতার অক্ষয় শক্তি (শিবের পিনাকপাণি, পরশুরামের কঠোর কুঠার) তো কখনও ইসলামী ঐতিহ্যের বীরত্ব ও আধ্যাত্মিকতার এক শাণিত চৌকষ চেতনায় উজ্জীবিত এক প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। এর মাধ্যমেই তিনি মানবতার সার্বজনীন পরিচয়কে এঁকেছেন কবিতার সূক্ষ চারকোলের কালিতে।

আরও পড়ুন:

ভয়ের শৃঙ্খল হতে মুক্তির ডাকের আহ্নবানের জয়পথ কবি এই “বিদ্রোহী” কবিতায় ছন্দিত করেছেন সুগভীর ভাবনার আলোকে। সমাজ শোষনে শাসকগোষ্ঠী কতৃক শোষিত মানুষের ওপর নিক্ষেপ করা সবচেয়ে সহজ অস্ত্র হল মানবমনে ত্রাসের পাঁচিল গড়ে তোলা। বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে নজরুল সেই পাঁচিলকে কেবল গুঁড়িয়ে নয়; বরং প্রতিবাদের এমন এক অগ্নিময় ও গতিময় ভাষা তৈরী করেছেন যে, সেই স্ফুলিঙ্গ আজও মুক্তিকামী মানুষের রক্ষাকবচ হিসেবে বিবেচিত হয়। তবে পৃথিবী বদলালেও শোষণ ও নিপীড়নের সিলসিলা এখনও অব্যাহত। আজও মত প্রকাশে মানুষ ত্রস্ত, সংকুচিত, ক্ষমতার ঔদ্ধত্যের কাছে অবদমিত। এই অসহায়ত্বের ছায়ায় আজও যখন নিষ্পেষিত মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন নজরুলের কণ্ঠ আবারও স্মরণ করিয়ে দেয় নীরবতায় মুক্তি মেলে না। কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ আস্বাদনে শির উঁচু করে দাঁড়াতে হয়। তাতেই মানুষের পরিচয়। মানবতার জয়। কেবল ভেঙে-চুরে চুরমার করা নয়; বরং নতুন করে সমাজ গড়ে তোলার ব্রতটাও যে মানব অগ্রযাত্রার মহাপাঠ — একথা তিনি বিদ্রোহী কবিতার মধ্য দিয়েই বুঝিয়েছেন। তাঁর কবিতায় যেমন আগুনের লেলিহান আগ্রাসন আছে, তেমনি রয়েছে প্রেমের সৌন্দর্য ও মানবতার সুর। জাগরণের কবি নজরুলের এই বিদ্রোহী কবিতাকে নিছক একটি কবিতা না বলে যদি একে শক্তিশালী এক কাব্যিক ঘোষণা বলা হয়, তবে সেটা হবে যথার্থ মূল্যায়ন। নজরুলের অগ্নিময় ভাষা মানুষকে পড়িয়েছে প্রকৃত মুক্তির পাঠ। তাই সময় অনেকদূর গতি বদলালেও আজও বদলায়নি এই কবিতার জ্বালাময়ী আবেদন। মানুষের মুক্তির বাসনা, স্বাধীনতার সংগ্রাম যতদিন এই ধরিত্রীর বুকে জাগ্রত থাকবে, ততদিন মিথ আর ঐতিহ্যের সোনালি রিবনে সাজানো নজরুলের এই বিদ্রোহী কবিতার সবল উচ্চারণ ও প্রাসঙ্গিকতা বেঁচে থাকবে স্বমহিমায়, স্বগর্বে।

আরও পড়ুন:

 

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder