ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’

দৈনিক জনকণ্ঠ, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: বাঁকুড়া জেলার ওন্দা এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা জনার্দন সরকারকে ঘিরে উত্তেজনা ছড়াল। প্রকাশ্যে রাস্তায় তাঁর উপর ডিম ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে,
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে করে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি জনার্দন সরকারের পথ আটকান। অভিযোগ, তাঁকে বাইক থেকে নামিয়ে ধাক্কাধাক্কি করা হয়। এরপর তাঁর উদ্দেশে একের পর এক ডিম ছোড়া হয়। হঠাৎ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন










































































































