নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন

দৈনিক জনকণ্ঠ, এস রোজলিন, কলকাতা: ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সৃষ্টি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। ওই দিনের অনুষ্ঠানের বিশেষ কার্যক্রম নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়। বিশিষ্ট সম্মানীয় স্মৃতি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক দীপক হালদার, রামনগর থানার আই,সি, প্রতিভা সন্ধানে পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, বিশিষ্ট কবি, নাট্যকার, প্রাবন্ধিক, উপন্যাসিক, নির্দেশক, অভিনেতা, সংগঠক ভোলানাথ হালদার (অগ্নিদূত) সহ বিশিষ্ট জনেরা। উপস্থিত সম্মানিত অতিথিদের ব্যাচ উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয় ।উক্ত অনুষ্ঠানে প্রায় একশো জন কবি সাহিত্যিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন যারা স্বাধীনতার উপর কবিতা পাঠ করেন। এর পর ভোলানাথ হালদার (অগ্নিদূত) রচিত নাটক বীর বিপ্লবী কানাইলাল প্রকাশিত হয়। অনেক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আবৃত্তি, সংগীত পরিবেশন এবং সংগঠনের সম্পাদক রবীন্দ্রনাথ মহাশয়ের সঞ্চালনায় সামগ্রিক অনুষ্ঠানটির এক অনন্য মাত্রা দান করে। টিফিন ও আহার সহযোগে সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



















































































































