টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি”

আব্দুল রাহাজ- কলকাতা,মোহনবাগান সুপার জায়ান্ট – ০ ( ৪),নর্থইস্ট ইউনাইটেড – ০ (৩),:শেষ হলো ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের এবারের আসরের সেমিফাইনালে লড়াই। যেখানে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পরপর দুই আসরের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড বনাম সর্বাধিক শিরোপা জয়ী বহু ইতিহাসের সাক্ষী মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন জহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুটি দল একেবারে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে শুরু করে গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে ছিল দুটি দলের কাছে ফাইনাল খেলার হাতছানি। দুটি দল তাদের জয়ের ছন্দকে বজায় রেখে এদিন দুর্দান্ত খেলতে থাকে শুরু থেকেই। একাধিক আক্রমণে গিয়েও দুটি দল প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
জয়ের ছন্দে থাকা নর্থইস্ট ইউনাইটেড ক্ষুরধার আক্রমণ চালিয়ে একাধিক আক্রমণে গিয়ে গোলের দরজা খুলতে মরিয়া হয়ে ওঠে। বারবার রক্ষণভাগে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার লড়াই চালিয়ে যেতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে সবুজ মেরুন সুযোগ পেলেই আক্রমণে গিয়ে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক কে বারবার ব্যস্ত থাকতে হয় মোহনবাগান আক্রমণকে রুখে দিতে। শেষ পর্যন্ত ম্যাচটি চলে যায় ট্রাইবেকারে। যেখানে আবারও তিন কাঠির নিচে জয়ের নায়ক হয়ে উঠল মোহনবাগান সুপার জায়ান্টের গোলরক্ষক বিশাল কাইথ।
ট্রাইবেকারে নর্থইস্ট ইউনাইটেড কে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল দারুণ ছন্দে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সাথে বাংলার ফুটবল প্রেমী মানুষের জন্য থাকছে আরও একটি ডার্বি ম্যাচ দেখার সুযোগ। ২৩ আগস্ট ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে। যেখানে অদ্ভুতভাবে দুর্দান্ত লড়াই করে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে। একেবারে ফাইনালে জায়গা করে নিল দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। থাকছে এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে আরও একটি ডার্বি ম্যাচের লড়াই।





















































































































