রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা

আব্দুল রাহাজ
দৈনিক জনকন্ঠঃ
প্রথম টি-টোয়েন্টিতে হারলেও, দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরলো বাংলাদেশ ক্রিকেট টিম। জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ব্যাটিং ও বোলিং এ দুর্দান্ত লড়াই করে সফরকারী বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেয়। গতকাল বুলাওয়ায়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে সফরকারী বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক জিম্বাবুয়ে। যেখানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সিকান্দার রাজারা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন হয় ১৮৭ রানের।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১৯.৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশ ম্যাচটি ৩৮ রানে জিতে নিয়ে সিরিজে সমতায় ফেরে। বাংলাদেশের হয়ে এই ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করে সাইফ হাসান ( ৫৫), তানজিদ হাসান তামিম (৫৮), ইয়াসির আলি (২২) ও মোঃ সাইফুদ্দিন (৩১) রান করে। বাংলাদেশের হয়ে এই ম্যাচে বিধ্বংসী বোলিং করে রিশাদ হোসেন। বল হাতে নিয়েছেন চারটি উইকেট। এছাড়া মেহেদী হাসান নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে সাময়িক সময়ের জন্য জ্বলে ওঠেন সিকান্দার রাজা (২৮)। তাছাড়া সেভাবে আর কেউ জ্বলে উঠতে পারেননি। স্বাগতিক জিম্বাবুয়ের হয়ে বল হাতে এই ম্যাচে রিচার্ড নাগারভা ও ব্রাড ইভান্স বল হাতে নিয়েছে দুটি করে উইকেট। ম্যাচের সেরা মোহাম্মদ সাইফুদ্দিন। দ্বিতীয় ম্যাচের শেষে সিরিজের ফলাফল স্বাগতিক জিম্বাবুয়ে ১-১ বাংলাদেশ। সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুটি দল মুখোমুখি হবে ১৯ জুলাই রবিবার।







































































































