হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি: শুরু হতে চলেছে ভারত বনাম স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের লড়াই। সম্প্রতি সময়ে ক্রিকেটের এই ছোট ফরম্যাটের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রতিদিন ঘটছে নতুন নতুন অঘটন অনেক ছোট ছোট দেশ উঠে আসছে টি-টোয়েন্টির হাত ধরে ক্রিকেটের আঙিনার মূল স্রোতে। তাই এই টি-টোয়েন্টি ক্রিকেটে যখন বড় দল ও ছোটদলের মধ্যে বর্তমান সময়ে যেসব ম্যাচ হচ্ছে সেখানে যেন একেবারে শেষ পর্যন্ত লড়াই করছে দুটি দলই আর অঘটন তো আছেই। ঠিক সেই পথ ধরে সম্প্রতি সময়ে অঘটন ঘটে গেছে বিশ্ব ক্রিকেটে যা দেখেছে ক্রীড়া প্রেমী মানুষ। সময়টা ভালো যাচ্ছে না বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের। টি-টোয়েন্টি ক্রিকেটে সম্প্রতি সময়ে ভারত গড়েছে একটি নতুন দল। অবশ্য দলে এসেছে অনেক নতুন চমক কিন্তু বিদেশের মাটিতে অতীতের সব ইতিহাস মুছে গিয়ে যেন নতুন ইতিহাস রচনা করেছে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের হারের মধ্য দিয়ে দুই দেশের সমর্থক সহ বিশ্বের খেলাপ্রেমী মানুষ দেখল একেবারে এক অঘটনের ছবি অন্যদিকে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় দলকে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারতীয় দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ কারণ ভারতীয় দল চাইবে সিরিজ জয়ের মধ্য দিয়ে আবার জয়ের ছন্দে ফিরতে। জিম্বাবুয়ে বিপক্ষে খেলতে নামার আগে একেবারে জয়ের ছন্দে নেই ভারতীয় দল অন্যদিকে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ জিতলেও ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতছাড়া হয় তাদের। তারাও চাইবে একটা দুর্দান্ত লড়াই করতে। সব মিলিয়ে একটা দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজ দেখতে চলেছে দুই দেশের সমর্থকসহ বিশ্বের খেলাপ্রেমী মানুষেরা। বৃহস্পতিবার জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে।
বৃহস্পতিবার ভারত বনাম জিম্বাবুয়ে।
সময় বিকাল সাড়ে ৪ টে।
সরাসরি ফ্যান কোড অ্যাপে এবং ইউনাই৮ স্পোর্টস চ্যানেল।








