ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ
আব্দুল রাহাজঃ কলকাতা:
শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের লড়াই। আর ডুরান্ডের প্রথম ম্যাচেই হিট মোহনবাগান। শতাব্দী প্রাচীন বহু ইতিহাসের সাক্ষী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার ডার্বিতে এবারের নায়ক সাহাল আব্দুল সামাদ। কাল আসরের প্রথম ম্যাচেই বাংলার ফুটবল প্রেমী মানুষ দেখল ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ডার্বি ম্যাচের লড়াই। যেখানে দুটি দল অতীতের ডার্বি ম্যাচে দেখিয়েছে তাদের দুর্দান্ত লড়াই। সমর্থকদের কাছে ডার্বি ম্যাচ মানেই একটা হাড্ডাহাড্ডি দুরন্ত লড়াই। সবকিছুকে সামনে রেখে ময়দানের এই দুই শতাব্দী প্রাচীন ক্লাব এদিন ডুরান্ড কাপের ২৪ তম ডার্বি ম্যাচ খেলতে মাঠে নামে যুবভারতী ক্রীড়াঙ্গনে। যেখানে পড়ন্ত বিকেলে ছিল দুটি দলের কাছে ম্যাচটি একেবারে আবেগে আর ইতিহাসে মোড়া। শেষ ডার্বি ম্যাচে মোহনবাগানকে পরাজিত করে জয় তুলে নেয় লাল হলুদ ব্রিগেড। অন্যদিকে ডুরান্ড কাপে সর্বাধিক শিরোপা জয়ী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ছিল ডার্বিতে জয়ে ফেরার ক্ষুধা। এদিন দুটি দল শুরু থেকেই একেবারেই দুর্দান্ত খেলতে থাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। অনেকদিন পর দুটি দল একেবারে নতুন প্রশিক্ষকদের পরিকল্পনাতে মাঠে নেমেছিল ডার্বি ম্যাচ খেলতে। প্রথমার্ধে চির প্রতিদ্বন্দ্বী দুই দল দুর্দান্তভাবে লড়াই করে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় গোলশূন্য অবস্থায় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একেবারে জমে ওঠে ম্যাচ। তবে দুটি দলই যেন গোল করার জন্য মুখিয়ে থাকে কিন্তু গোলের দরজা খুলতে পারেনি। ম্যাচের ৫৩ মিনিটের মাথায় মোহনবাগানদের হয়ে সাহার আব্দুল সামাদ দুর্দান্ত গোল করে এগিয়ে দেয় সবুজ মেরুন কে। ফলে যুবভারতী জুড়ে শুধুই জয়ধ্বনি ওঠে সবুজ মেরুণের। এরপর শুরু হয় লাল হলুদ ব্রিগেডের আরও ক্ষুরধার আক্রমণ। ছাড়বার পাত্র ছিল না মোহনবাগান সুপার জায়ান্ট তারাও একেবারে দুর্দান্ত লড়াই করতে থাকে আরও গোল সংখ্যা বাড়ানোর জন্য ইস্ট বেঙ্গল এগিয়ে পিছিয়ে থেকে এই ম্যাচে চেষ্টা করে গোলের জন্য শেষ পর্যন্ত গোলের মুখ দেখতে পাইনি, লাল হলুদ ব্রিগেড। দিন শেষে একেবারে অনেকদিন পর ডার্বি ম্যাচের জয়ের স্বাদ পেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সাথে এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের যাত্রা জয় দিয়ে শুরু করল সবুজ মেরুন। অন্যদিকে লাল হলুদ ব্রিগেড দুর্দান্ত লড়াই করে। গোলের মুখ খুলতে পারেনি। ফলে ডার্বি ম্যাচ হেরে এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ ইস্টবেঙ্গল।








