আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের লড়াই। সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ভারতীয় দলের যে হারের খরা চলছিল সেটার অবসান হয়েছে। তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর দুর্ধর্ষ ব্যাটিং এর সুবাদে ও ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং এ প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে কে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। সেই সাথে বিদেশের মাটিতে জয়ে ফিরলো ভারতীয় দল। অন্যদিকে জিম্বাবুয়ে তাদের ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে তেমন জ্বলে উঠতে পারেনি। এবার সামনে সিরিজের দ্বিতীয় ম্যাচ। যেখানে ভারতীয় দল চাইবে স্বাগতিকদের হারিয়ে সিরিজের ট্রফি জয় নিশ্চিত করতে। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে চাইবে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজ ও ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখতে।
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে জয় দিয়ে শুরু করলেও পরপর দুই ম্যাচ হেরে সিকান্দার রাজাদের ট্রফি হাতছাড়া হয়। এবার আরও একটি টি-টোয়েন্টি সিরিজ যেখানে সামনে পরপর টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন দল ভারত। তাই শনিবার সিকিন্দার রাজাদের কাছে থাকছে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও নজর থাকবে তরুণ প্রতিভাবান বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবের দিকে। ভারতীয় বোলারদের নতুন মুখ মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদবের দিকেও নজর রাখতে হবে কারণ তারা বল হাতে প্রথম ম্যাচে সফল হয়ে ভারতকে জয় এনে দিয়েছে সব মিলিয়ে দুটি দলের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে।
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল সাড়ে চারটেয়।
সরাসরি ফ্যান কোড অ্যাপ ও টিভিতে ইউনাইট ৮ স্পোর্টসে দেখা যাবে।








































































































