বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলি: চন্দননগরের নবগ্রাম তেতুলতলায় অবস্থিত জগদগুরু কৃপা সেবা মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তের সংকটে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আয়োজিত এই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের মধ্যে বহু যুবক-যুবতী প্রথমবার রক্তদান করে মানবসেবার এই মহৎ কর্মযজ্ঞে অংশ নেন। একইসঙ্গে এদিন একটি নতুন ক্লিনিকেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা এলাকার স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জগদগুরু কৃপা সেবা মিশনের প্রতিষ্ঠাতা বৈশাখী দাস এবং সংগঠনের সদস্য ও ভক্তবৃন্দ। মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে রক্তদান শিবির এবং ক্লিনিকের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, স্বেচ্ছায় রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানুষের জীবন বাঁচানোর অন্যতম শ্রেষ্ঠ উপায়। তিনি রক্তদাতাদের সম্মান জানিয়ে প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দেনও।
প্রসঙ্গতঃ প্রথম বছরেই এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের আগামী দিনের উদ্যোগকে আরও উৎসাহিত করবে বলেই মনে করছেন উপস্থিত সকলে।












































































































