হাস্যকর সিদ্ধান্ত পাকিস্তানের, ভারতে বন্ধ পিএসএল সম্প্রচার।

নতুন পয়গাম ডেস্ক: একেই বলে-নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। এমনিতেই অর্থনীতিতে তলানিতে পাক-কারেন্সি। তারা কিনা ভারতে বন্ধ করলো পিএসএল সম্প্রচার। যদিও ভারতে কতজন মানুষ পিএসএল দেখে তা নিয়ে সন্দেহ, তাতে আবার এই সিদ্ধান্ত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও এই হাস্যকর পদক্ষেপ নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানি ক্রিকেট বোর্ড তথা পিসিবি এবার ভারতে পাকিস্তান সুপার লিগ ২০২৬-এর ১১তম মরশুমের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করেছে। পিএসএল ১১-র ম্যাচগুলির ইন্টারন্যাশনাল ব্রডকাট রাইটস বিক্রির সময়ে পিসিবি এই পদক্ষেপ নিয়েছে। তবে, এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি সম্ভাব্য ক্ষতি বলে মনে করা হচ্ছে। কারণ, ওই ক্রিকেট ম্যাচের বিজ্ঞাপনদাতাদের বেশিরভাগই ভারতীয় কোম্পানির। এছাড়াও, ভারতের ১৪০ কোটি জনসংখ্যার ৮০ শতাংশ ক্রিকেট ম্যাচের গুরুত্বপূর্ণ দর্শক। তাই, পিসিবি’র এই সিদ্ধান্ত তাদের জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত হবে।কেননা ভারতীয় ১০ শতাং দর্শকও পিএসএল দেখলে,পিএসএলের মার্কেট ভ্যালু বাড়তো।





















































































































