মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে

নিজস্ব প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ:
খেলোয়াড়ি জীবনে লাল হলুদ জার্সি গায়ে অনেকবার মোহনবাগানকে রুখে দিয়েছেন মেহতাব হোসেন। এবার কোচ হিসাবেও সফল বারুইপুরের ‘মিডফিল্ড জোারেল’। ১-১ গোলে মোহনবাগানের সাথে ম্যাচ শেষ করলো তাঁর দল। ফলে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট পয়েন্ট খোয়ালো। প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসে ভরপুর ছিল মোহনবাগান সুপার জায়ান্টের তরুণ প্রতিভাবান ফুটবলাররা। মোহন কোচ বাস্তব রায় টুর্নামেন্ট শুরুর আগেই দলকে গুরুত্ব দিয়ে সাজিয়েছিলেন। ফলস্বরূপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ও পেয়েছিল তাঁর দল।অন্যদিকে খিদিরপুরে স্পোর্টিং ক্লাব নিজেদের প্রথম ম্যাচে ভবানীপুরের বিপক্ষে ড্র করে একটি পয়েন্ট নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়। তাই আজকের ম্যাচটি একদিকে ছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে জয়ের ছন্দ ধরে রাখার ম্যাচ,অন্যদিকে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের কাছে ছিল আজকের ম্যাচটিতে জয়ের মুখ দেখা। তাই দুটি দল একেবারের জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল। মোহনবাগান তাদের ঘরের মাঠে বেশ আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল খিদিরপুরের বিপক্ষে। কোচের পরিকল্পনা অনুযায়ী খিদিরপুরকে একেবারে সহজ ভাবে নিচ্ছিল না মোহনবাগানের খেলোয়াড়রা। তাই শুরু থেকেই জমে ওঠে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের এই ম্যাচটি। মোহনবাগান তাদের নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সমর্থন পেয়ে প্রথমার্ধ থেকে দুর্দান্ত খেলতে থাকে এবং গোল দেওয়ার যে মরিয়া প্রচেষ্টা চালায়। ম্যাচের ২৮ মিনিটের মাথায় সন্দীপ মল্লিকের করা গোলে এগিয়েও যায় মোহনবাগান। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সবুজমেরুন শিবির।অন্যদিকে খিদিরপুরও গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু তারা গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খিদিরপুর আক্রমণ করতে থাকে মোহনবাগান সুপার জায়ান্টের গোলের দিকে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট বারবার আক্রমণে গিয়ে সেটা ব্যর্থ হয় খিদিরপুরের ডিফেন্সের সামনে। খিদিরপুর স্পোটিং ক্লাব দ্বিতীয়ার্ধের শুরুতেই একেবারে যেন গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় তুহিন শিকদার খিদিরপুর স্পোটিং ক্লাবের হয়ে দুর্দান্ত গোল করে ম্যাচের সমতায় ফিরিয়ে আনে। এরপর শুরু হয় আক্রমণ প্রতি আক্রমণের খেলা। মোহনবাগান সুপার জায়ান্ট চেষ্টা করতে থাকে গোল করার জন্য। ছাড়বার পাত্র ছিল না খিদিরপুর স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। ফলে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এগিয়ে থেকেও এই ম্যাচে জয় তুলতে পারল না সবুজ মেরুনের তরুণ তুর্কিরা। একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এই ম্যাচ থেকে। অন্যদিকে খিদিরপুরে স্পোর্টিং ক্লাব তাদের কাছে এবারের আসরে জয় অধরা থেকে গেল দ্বিতীয় ম্যাচ ড্র করার সুবাদে। এখান থেকে একটি পয়েন্ট নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হলো।



















































































































