জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান
নিজস্ব প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ: শুরু হয়েছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। যেখানে অংশগ্রহণকারী দলগুলি তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচ থেকেই একেবারে জমে উঠেছে এবারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। যার অতীতের ইতিহাস এবং মাধুর্যতা জড়িয়ে আছে প্রতিটি খেলার মধ্যে। আর আছে দিন শেষে হাড্ডাহাড্ডি জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে জয়ের হাসি বা পরাজয়ের গ্লানি।এবারের আসরে শুরুর ম্যাচেই ময়দানের তিন প্রধান তাদের জয় দিয়ে শুরু করেছে। যাদের ইতিহাস আছে এখনও অক্ষুন্ন।সেই তিন প্রধানের অন্যতম সাদাকালো ব্রিগেড মহামেডান স্পোর্টিং ক্লাব। গত আসরে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে তেমন ভালো খেলতে পারেনি। কিন্তু এবারে শুরুতেই একেবারে নতুন উদ্যমে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের মাঠে এনবিপি রেইনবো’কে ৩-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পায়। এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে এরিয়ান ক্লাবের বিপক্ষে। এরিয়ান ক্লাব ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে একটি অভিজ্ঞ দল। যদিও তারা নিজেদের প্রথম ম্যাচে ড্র করে। একটি পয়েন্ট নিয়ে শুরু করেছে এবারের কলকাতা ফুটবল লিগ। অন্যদিকে মহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। শুক্রবার ঘরের মাঠে এরিয়ান ক্লাবের বিপক্ষেও জয় পেতে মাঠে নামছে মেহরাজের ছেলেরা।
অন্যদিকে এরিয়ান ক্লাবও চাইবে বড় দলের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে তারা যেন জয়ের মুখ দেখতে পায়।
তবে জুয়েল আহমেদ,ফারদিন আলী মোল্লারা চাইবে নিজেদের ঘরের মাঠে বড় ব্যবধানে জয় পেয়ে সমর্থকদের জয় উপহার দিতে।
আজ সিএফএলে, মহামেডান বনাম এরিয়ান
সময়ঃ বেলা ৩ টে।
স্থানঃ মহামেডান মাঠ।
সরাসরি সম্প্রচারঃ নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।








