দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে

দৈনিক জনকণ্ঠ, আসাদ আলি, নয়াদিল্লি:
আমাদের সংবাদপত্রে পরিবেশন হয়েছিল এ খবর,তা তা এখন বিশ বাঁও জলে। কারন ভারতের বাংলাদেশ সফর চূড়ান্ত না হওয়া পর্যন্ত ঝুলেই থাকছে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য। আপাতত ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ আয়োজনের কথা রয়েছে। তবে বিসিবি চাইছে ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ শেষ করতে। বাংলাদেশ সফর চূড়ান্ত হলে আফগান সিরিজ কয়েক দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। হাতে সময়ও কম। ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমস এবং ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ রয়েছে ভারতের। তাই আফগান সিরিজ খুব বেশি পিছানো যাবে না। শেষ পর্যন্ত ভারত সরকার ও বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বাংলাদেশ সফর। এটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার। ভারতের মাটিতেই ভারতকে ‘হোম’ সিরিজে আতিথ্য দেবে আফগানিস্তান। নিরাপত্তার কারণে আফগানিস্তানে ম্যাচ করা সম্ভব নয় বলে দিল্লিকেই ভেন্যু বেছে নেওয়া হয়েছে। মাঠ ভারতের হলেও আনুষ্ঠানিক স্বাগতিক থাকবে আফগানিস্তান। এদিকে ভারতের হোম সিরিজ না হওয়ায় টিভি স্বত্ব জিওস্টারের হাতে নাও থাকতে পারে। অন্য সম্প্রচার সংস্থা স্বত্ব পেতে পারে। তবে ডিজিটাল স্বত্ব ইতিমধ্যেই ফ্যানকোডের কাছে রয়েছে।





















































































































