শততম টেস্টে শতক হাঁকালেন বাংলাদেশের মুশফিকুর রহিম

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
তাঁকে বাংলাদেশের ‘পঞ্চপাণ্ডব’- এর একজন ধরা হয়,কেন যে ধরা হয় তার প্রমান দিলেন মুশফিকুর রহিম।
নিজের শততম টেস্টে শতরান হাঁকিয়ে নজির গড়লেন বাংলাদেশের উইকেটরক্ষক।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব মুশফিকুরের। বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে বেশ চাপে রয়েছে আয়ারল্যান্ড। মাত্র ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। এই তালিকায় একাদশতম ক্রিকেটার মুশফিকুর।
তাঁর ১০৬ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ইনিংস জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
আরও পড়ুন





















































































































