দিলীপ ঘোষ উবাচ

নতুন পয়গাম, কলকাতা: রাজ্যে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সাম্প্রতিক প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। এবার ঈদ উপলক্ষে রাস্তায় জানযট হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গিরিগটি’ প্রসঙ্গ, তৃণমূলের ‘ভালো-খারাপ’ বিভাজন ও অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতর্কসহ একাধিক বিষয়ে মুখ খুলেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্ন ও তাঁর উত্তর এরূপ-
১.) এই প্রথম ঈদে রাস্তায় কোনও জানযট নেই।
উত্তর: আমাদের দেশে সারাবছর আমাদের উৎসব চলে তাতে রাস্তা আটকালে জীবনযাত্রা আটকে যাবে। তাই সবটা ঠিক রাখতে হবে। সরকার সেটাই ব্যবস্থা করছে।
২.) মমতা বন্দ্যােপাধ্যায় দল বদলের হিরিকের পর কাল ‘গিরিগটি’ লিখেছেন।
উত্তর: আমি আগেই বলেছি বাড়িতে বসে কবিতা লেখার কথা৷ প্রতিভাকে শান দিন৷ পার্টি উঠে যাবে আরও সুযোগ পাবেন কবিতা লেখার।
৩.) ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল শমীকবাবুর এই কথা নিয়ে দলের অন্দরেই একটা আলোচনা হচ্ছে।
উত্তর: প্রেসিডেন্ট কোনও পরিপ্রেক্ষিতে বলেছেন। তবে আমার মনে হশ তৃণমূলকে নেওয়া যাবে না এটাই ভালো৷ আমাদের লোক দেখা যেত না, আগে ভয়ে অনেকেই বিজেপিকে সাপোর্ট করলেও পথে নেমে রাজনীতি করতে পারেনি তাদের দেখতে হবে। তবে ওদের নিতে থাকলে একই হবে। ঘোলা জল থিতিয়ে গেলে ডিসিশন নিলে ভালো হয়।
৪.) অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আসলে না দেওয়ার কৌশল বলছেন অনেকেই।
উত্তর: সবই সরলিকরণ হবে। যাকে ইচ্ছে দিয়ে দিল৷ বাংলাদেশীরা নিয়ে গেল এমন হবে না। আগে জিএসটি নিয়ে জটিলতা ছিল। এখন ভালো হয়েছে।
৫.) দীপঙ্কর বাদুড়িয়ার গুপ্তধন।
উত্তর: এত টাকা রাখার জায়গা নেই। সবাই তো আর পার্থ বাবুর মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেনি৷ যদিও পরে আটকাতে পারেনি৷ সবার ব্যবস্থা হবে।





















































































































