BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

মানবসেবায় ব্রতী ডা. ফারুক হোসেন গাজী

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, সকাল ১১:৩৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫, সকাল ১১:৩৩

মানবসেবায় ব্রতী ডা. ফারুক হোসেন গাজী

নতুন পয়গাম, ১৮ আগস্ট: চারপাশে যখন আত্মকেন্দ্রিকতার ঘোর অন্ধকার, সমাজ তখন ধীরে ধীরে হারিয়ে ফেলে তার মমত্ববোধ, তার মানবিক স্পন্দন; ঠিক সেই মুহূর্তেই সুন্দরবনের এক প্রান্তিক ভূমিতে জন্ম নেন ফারুক হোসেন গাজী। এই প্রত্যন্ত এলাকায় তিনি সেবামূলক কাজের মধ্য দিয়ে এখন রীতিমতো আলোকবর্তিকা হয়ে উঠেছেন। এমবিবিএস পাস চিকিৎসক হয়েও যিনি কেবল নিজের জন্য বাঁচার স্বপ্ন দেখেন না, বরং অসংখ্য নিস্পৃহ চোখে আশার দীপ্তি জাগানোর দৃঢ় শপথ নেন। সন্দেশখালীর খাস শাঁকদহ নামক নিভৃত গ্রামের মাটিতে জন্ম নেওয়া এক আশ্চর্য মানবসন্তান, যাঁর জীবনের প্রতিটি অধ্যায় যেন হয়ে উঠেছে সমাজসেবার পবিত্র অধ্যয়ন।
মাটির ঘরে দিনমজুর বাবার সন্তান ডা. ফারুক হোসেন গাজীর জীবনে বিলাসিতার লেশমাত্র নেই। কিন্তু ছিল এক বিশাল স্বপ্ন — সেইসব মানুষের পাশে দাঁড়ানোর, যাদের নাম উচ্চারণ করতেও অনেকেই ইতস্তত করেন, যাদের জীবনে আলো আসার আগেই অন্ধকার দীর্ঘ ছায়া ফেলে। ছেলেবেলা থেকেই তাঁর চোখে ছিল মানুষের জন্য কিছু করে যাওয়ার আলোড়ন, আর এই আলোর উৎস তিনি খুঁজে পেয়েছিলেন আল আমিন মিশন ও রামকৃষ্ণ মিশনের সেবামূলক দর্শনে। সেখান থেকেই শিখেছিলেন, কীভাবে সত্যিকার মানুষ হয়ে গরিবগুর্বো মেহনতী দিনমজুর মানুষের পাশে দাঁড়াতে হয়, সাহায্যের হাত বাড়াতে হয়।
শিক্ষাজীবনে চরম আর্থিক সংকটে থাকা সত্ত্বেও তিনি কখনো হার মানেননি। আল আমিন মিশনের সহায়তায় পড়াশোনা করে MBBS কমপ্লিট করেন, যদিও তার প্রকৃত স্বপ্নের বীজ রোপিত হয়েছিল আরও আগেই। ডাক্তার হওয়ার পর শহরের নামী হাসপাতালগুলোতে কাজের সুযোগ পান, কিন্তু ঝলমলে সেই পরিসরের মধ্যেও তার মন পড়ে থাকত নিজের গ্রামের হাড়-হাভাতে, অসহায় বুভুক্ষু মানুষদের সেবার জন্য। শহরের ঝকমকে আলো ছেড়ে তাই আবার ফিরে যান নিজের শিকড়ে — গ্রামের অবহেলিত মানুষদের চোখে-মুখে তিনি দেখেন আহাজারির ছাপ। তাঁর মনে হয়, এই অন্ধকার এলাকার মানুষদেরকে আলোর সন্ধান দেওয়া প্রয়োজন।
২০১৪ সালে ইন্টার্নশিপের সময়ে সঞ্চিত সাড়ে চার লক্ষ টাকা বিনা দ্বিধায় উৎসর্গ করে গড়ে তোলেন ‘নব দিগন্ত’ — একটি স্বপ্ন, একটি যাত্রা, একটি প্রতিজ্ঞা। কোনো ঢাকঢোল নেই, কোনো করতালির প্রত্যাশা নেই — আছে কেবল নিঃস্বার্থ ভালবাসা ও বঞ্চিতদের পাশে দাঁড়ানোর অবিচল অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও কর্মসংস্থানের চারটি বুনিয়াদের ওপর দাঁড়িয়ে ‘নব দিগন্ত’ হয়ে ওঠে অগণিত শিশুর নতুন আশা-ভরসার কেন্দ্র।
তিনি প্রতিষ্ঠা করেন এমন এক স্কুল, যেখানে কোনো ভর্তি-ফী নেই। অনাথ, এতিম, আদিবাসী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, স্কুলছুট — সবার জন্য উন্মুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠান আজও আশার আলো হয়ে জ্বলছে। শুধু পড়াশোনাই নয় — বই, খাতা, জামা-কাপড়, ঔষধ, চিকিৎসা পরিষেবা — এখানে সবকিছুই দেওয়া হয় বিনামূল্যে। ‘নব দিগন্ত’ আজ একটি প্রতিষ্ঠান নয়, অগণিত অসহায় মানুষের প্রাণবায়ু।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে তিনি গড়ে তুলেছেন এক অভিনব মডেল — প্রত্যেক শনিবার চলে স্বাস্থ্যকেন্দ্র, বিনা পয়সায় চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ। তাঁর ডাক্তারি জীবনের সহকর্মীরাও এই মহাযাত্রায় সঙ্গী হন। ২০১৭ সালে কলকাতায় অনুষ্ঠিত এক আলোচনাচক্রে নব দিগন্তের স্বাস্থ্য প্রকল্পের শিকড় আরও দৃঢ় হয়।
নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও নব দিগন্ত আজ এক অনন্য দৃষ্টান্ত। নার্সিং প্রশিক্ষণ, স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মহিলাদের জন্য কর্মসংস্থান প্রকল্প, ছাত্রীদের জন্য পৃথক কোচিং সেন্টার — সবই চালু করেছেন তিনি। প্রকৃতি ও পরিবেশের স্বার্থে বৃক্ষরোপণ কর্মসূচি, দুর্যোগের পরে পুনর্বাসন ও ত্রাণ সহায়তা — সবই চলছে নিয়মিত। প্রান্তিক মানুষদের জন্য ‘বিনা পয়সার বাজার’ ও ‘বিনা পয়সার আহার’ প্রকল্পও চালু করেছেন।
নব দিগন্তের এই বৃহৎ ও বহুমুখী কর্মকাণ্ডের পেছনে প্রতি মাসে ব্যয় হয় প্রায় পাঁচ লক্ষ টাকা। কোনো সরকারি অনুদান না পেয়েও কেবল কতিপয় মানুষের ভালবাসা, আর কয়েকজন সাহসী সহযাত্রীর অবদানে আজ ‘নব দিগন্ত’ এক অফুরন্ত আশার পরিণত ও পরিশীলিত রূপ পরিগ্রহ করেছে। পাঁচটি জোনে বিভক্ত হয়ে এই সংস্থা সারা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। একই পতাকার তলায়, একই মূলমন্ত্রে তারা দীক্ষিত — ‘জাত-পাত নয়, মানবসেবাই আমাদের ধর্ম।’
এই নিঃস্বার্থ ও নিঃশর্ত সেবার পথচলা কেবল মানুষের মন ছুঁয়ে যায়নি, ছুঁয়ে গেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন সম্মানমঞ্চও। ‘বিনা পয়সার ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. ফারুক হোসেন গাজী আজ শুধু একটি নাম নয়; একটি প্রেরণা, একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাঁর এই ব্যতিক্রমী কর্মযজ্ঞের স্বীকৃতি হিসেবে জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস, এবং ইন্ডিয়া আইকন অ্যাওয়ার্ড-এর মতো সম্মানজনক তালিকায়। মানবসেবায় তাঁর ত্যাগ-তিতিক্ষা ও অবদানকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।
তাঁর জীবনের সেই গল্প উঠে এসেছে আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া, জি-বাংলা, দাদাগিরি, দিদি নং-১ এর মতো জায়গায়। কিন্তু এই জীবনের মূলে রয়েছে এক নিঃশব্দ বিপ্লব, যে বিপ্লব সমাজের দৃষ্টি ঘুরিয়ে দেয় নিজের নয়, অন্যের জন্য বাঁচার দিকে।
ডা. ফারুক হোসেন গাজীর এই দীর্ঘযাত্রা নিছক ব্যক্তিগত কোনো কাহিনি নয়। এটি আমাদের সবার গল্প, যে গল্প শোনায় ‘ভালবাসা দিয়ে বদলে দেওয়া যায় একটা সমাজকে’। হাত ধরাধরি করে এগোলে অসংখ্য খাস শাঁকদহ অন্ধকার থেকে আলোয় পৌঁছাতে পারে, এটাই ডা. ফারুক হোসেন গাজী ও ‘নব দিগন্ত’ থেকে শিক্ষণীয় বিষয়।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder