BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা

তিলপি থেকে তিলোত্তমাজয়ী সা’আদুল ইসলাম

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০:৫৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০:৫৬

নতুন পয়গাম, ২৪ আগস্ট: বাংলা সাহিত্যের অধ্যাপক ও সংস্কৃতি-ইতিহাসের ছাত্র ড. শেখ সা’আদুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ১২ জানুয়ারি, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তিলপি গ্রামে। পিতা মরহুম মুনশি কাওসার আলি শেখ, মাতা মরহুমা আকলিমা বিবির কনিষ্ঠ সন্তান তিনি। তাঁর পিতা ছিলেন মেরিগঞ্জ গম্বুজওয়ালি মসজিদের ইমাম, চারণকবির মতো গজল বানাতে পারতেন ও সুবক্তা ছিলেন। এলাকায় ওস্তাদজি বা মুনশিজি নামে পরিচিত ছিলেন।
সুন্দরবন সংলগ্ন এই প্রান্তিক অঞ্চলেই সা’আদুল ইসলামের বেড়ে ওঠা। পরে বঙ্কিম সরদার কলেজ, ফকিরচাঁদ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। বিশ্ববিদ্যালয় জীবনে ‘মুনিরুদ্দিন পদক’, কর্মজীবনে ‘সুন্দরবন আম্বেদকর সোসাইটি’ প্রদত্ত ‘চিন্তানায়ক শক্তিকুমার সরকার স্মৃতি পুরস্কার’ এবং ২০১৯ সালে তাঁর ‘নজরুল সাহিত্যে দেশকাল’ গ্রন্থের জন্য ‘নতুন গতি’র তরফে ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত। ‘বাংলার রেনেসাঁ সাহিত্যিক সম্মান’ এবং চাতক ফাউন্ডেশনের ‘অবিভক্ত বাংলা রত্নসম্মান’ লাভ করেছেন।
আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ, মাওলানা আজাদ কলেজ, চন্দননগর গভর্নমেন্ট কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ ও প্রেসিডেন্সি কলেজ-এ বাংলা বিভাগে রিডার হিসেবে অধ্যাপনার পর সবশেষে হুগলী মহসিন কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত অবস্থায় অবসর নেন। এককথায় ইসলামী সুফি ও উদার ভারতীয়তাবোধের ভাবনায় বেড়ে ওঠা এই প্রবীণ অধ্যাপক আজীবন সম্প্রীতি ও সংস্কৃতি-সমন্বয়ের পক্ষেই কলম চালিয়েছেন। প্রান্তিক সুন্দরবন সংলগ্ন অঞ্চলে বসবাস এবং রাজ্যের বিভিন্ন কলেজে শিক্ষকতার সূত্রে ব্যতিক্রমী অভিজ্ঞতায় ঋদ্ধ তিনি।
‘বাংলার হিন্দু-মুসলমান সাংস্কৃতিক ঐতিহ্য ও মিশ্রণ’ তাঁর অন্যতম গবেষণাগ্রন্থ। ইতিহাস অনুসন্ধানে দ্বিতীয় শতাব্দীর গ্রিক নাবিক টলেমি-চিহ্নিত তিলোগ্রাম্মাম বন্দরের সন্ধানে প্রত্নবস্তু ও ক্ষেত্রসমীক্ষার আলোয় লেখা ‘তিলপি থেকে তিলোগ্রাম্মাম ছাড়িয়ে একটি গরিমার সন্ধানে’ এবং ‘তর্কে তক্কে — আনন্দ মঠ, দ্য স্যাটানিক ভার্সেস, বাবরনামা বাবরি – না বাবরি’ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। শেষটিতে ইতিহাসের বৃত্তে সাহিত্যের তর্ক এবং তথাকথিত বাবরি-র লোদী আমলের মসজিদ হিসেবে আসল পরিচয় উদঘাটন। এই বইতে আরও দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ – ‘বঙ্কিমচন্দ্র, আনন্দ মঠ ও উত্তরকালে প্রতিক্রিয়া’ এবং ‘দ্য স্যাটানিক ভার্সেস ও বাক-স্বাধীনতার স্বৈরিণী-বৃত্তি’ অনুপুঙ্খ আলোচনায় সত্য উদঘাটনের পরিচয় বিধৃত। এছাড়া, ‘শতবর্ষে বিদ্রোহী: একটি কবিতার অক্ষয় পরমায়ু‘ এবং ‘জাতির বিবেক অন্নদাশঙ্কর’। ইসলাম বিষয়ে লেখা –’ইসলাম ও আধুনিক বিশ্ব’। দু’টি গল্পগ্রন্থ — ‘নিলয় না জানি’ ও গ্রামকে দিয়ে শহর ঘেরার অ্যালবাম – ‘গ্রাস গান অশ্রু’। চারটি কবিতার বই — ‘আবহে সন্তাপ তবু, তরণী ভাসাই’, অজ্ঞাবাদীর সঙ্গে দ্বৈরথে’, ‘সে আসবে বলে‘ এবং ‘ঋতুবদলের কালোয়াতি’।’
১৯৭০ থেকে দৈনিক পয়গাম, কাফেলা (অধুনা লুপ্ত), নতুন গতি, উদার আকাশ, দুনিয়া বাংলা, হক কথা, সহজিয়া, বাংলার রেনেসাঁ, ভাণ, দশদিশি, উত্তরবঙ্গ থেকে দু’টি পত্রিকা – নীরজকোরক ও প্রবাহ তিস্তা-তোর্ষা, আল আযকার (আসাম) প্রভৃতি বিভিন্ন সাময়িকপত্রে তাঁর কবিতা ও প্রবন্ধ বেরিয়ে থাকে। আবদুল জলিল তরফদার সম্পাদিত ‘দৈনিক পয়গাম’ সংবাদপত্রে ‘সবুজসাথী’ পাতায় তাঁর প্রথম প্রকাশিত কবিতা — ‘মজা নদী: জীবন দুর্ভর!’
তখন ডায়মন্ড হারবারে মসজিদ-মেসে থাকি। পাশের বিল্ডিংয়ে ফিজিক্সের হেড অব দ্য ডিপার্টমেন্ট কাজী হাসান সাহেব থাকতেন সপরিবারে। ডায়মন্ড হারবার হাই স্কুলের আরবি শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ সাহেব জুম্মার নামায পড়াতেন। কলেজ থেকে ফিরে মাগরিব ও এশায় হাসান সাহেব স্নেহের সুরে আমাকে পড়াতে বলতেন।
আমি তো পাজামা-পাঞ্জাবি পরা ছেলে; ওদিকে কলেজে বাংলা বিভাগের প্রধান ড. শিবপ্রসাদ হালদার ও অধ্যাপক গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রিয় ছাত্র আমি আর সন্ধ্যাদি। সন্ধ্যা ঘোষ উস্তি থেকে আসতেন। ওর স্কুলের এক শিক্ষক রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে সন্ধ্যা দি-র বিয়ে হয়। বাড়ির লোক মানে না। ওরা সংসার পাতে শিরাকলের জসিমউদ্দিন সাহেবের পুত্র আশরাফ সাহেবের বাড়িতে। সেখানে আমার যাতায়াত হয় এবং আমি ওর ‘বিনিসুতোর ভাই’ হয়ে যাই। এখনও তাই, ভাই ও সন্ধ্যাদি।
কলেজের পরীক্ষায় কখনও সন্ধ্যাদি, কখনো আমি পালা করে ফাস্ট সেকেন্ড হতাম। সব সময় হয়ত পালায় মিলত না। ইউনিভার্সিটি পরীক্ষায় কলেজে আমি ফার্স্ট হলাম অনার্সের রেজাল্ট-এর (কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় মুসলিম ছাত্রদের মধ্যে) ভিত্তিতে, আমি পেলাম মুনিরুদ্দিন পদক। এর মাঝখানে সবেমাত্র অনার্স পার্ট-টু পরীক্ষা দিয়েই আমানুল্লাহ ভাইয়ের ডাকে লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসায় যোগ দিলাম। আমানুল্লাহ ভাই আমার মসজিদ-মেসের বন্ধু। ও ছিল জুনিয়র হাই-এর স্টাফ। আপগ্রেডেশনের জন্য, হাই হওয়ার জন্য প্রধান শিক্ষক দেখাতে মিনিমাম অনার্স গ্রাজুয়েট অথবা এম.এ লাগবে। ওখানে টিচিং স্টাফে কেউ তা ছিলেন না। তাই আমাকে দেখিয়ে ওঁরা হাই স্যাংকশন করাবেন। ১৯৭২-৭৪, প্রায় তিন বছরে হাই ইন্সপেকশন আর হয় না; মোল্লা ও গাজীদের কোন্দলে ব্যাপারটা অনেক দূর গড়ায়।
ইতিমধ্যে ১৯৭৫ সালে কুলদিয়া হাই মাদ্রাসার শিক্ষক রূপে আমি যোগদান করি। ওরা খুঁজছিলেন ডেপুটেশন ভ্যাকান্সির শিক্ষক। আমি ৭৪ সালে যোগ দিই, ৭৫ সালে কুলদিযা হাই মাদ্রাসা স্যাংকশন পায় এবং আমি শিক্ষক পদে পুনর্বহাল হই। কুলদিয়া মাদ্রাসা আমাকে বি.এড করতে পাঠায় ডায়মন্ড হারবার বি.এড কলেজে। ইত্যবসরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ব্যক্তিগত উদ্যোগে ড. নির্মলেন্দু ভৌমিকের অধীনে পি.এইচ.ডি রেজিস্ট্রেশন করা হয়েছিল – ‘বাংলার হিন্দু-মুসলমান সাংস্কৃতিক ঐতিহ্য ও মিশ্রণ’ বিষয়ে। ৭৮ সালে বি.এড পাশ করে বেরিয়ে আসি। ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞাপন দেখে বাংলায় লেকচারার পদের জন্য অ্যাপ্লাই করি, যথাসময়ে ইন্টারভিউ হয়। ১৯৭৯ সালের ১০ই সেপ্টেম্বর কোচবিহার এ.বি.এন শীল কলেজে লেকচারার পদে যোগদান করি।
লালপুর মাদ্রাসায় ওরা কো-এডুকেশন গ্রান্ট থেকে ৫০ টাকা করে দিতেন। কুলদিয়া হাই মাদ্রাসায় নিয়োগ প্রাপ্তির পর পেতাম ১২০ টাকা। এটা গ্র্যান্ট-ইনি-এড থেকে। যদিও মাস্টার্স পাসের বেতন ৫৪০ টাকা। কিন্তু স্কুল তার স্কুল-শেয়ার দিতে পারত না। নিয়ম ছিল অর্ধেক দেবে স্কুল, আর অর্ধেক দেবে সরকার। তাই মাসিক ১২০ টাকাই সই।
কোচবিহারে জয়েন করতে গেলাম। প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক চিত্তরঞ্জন গুহ। পুজোর ঠিক আগে আগে ছাত্র ভর্তি নিয়ে কলেজে অনেক অভিভাবকের আনাগোনা। আমি তো শেরওয়ানি টুপি। চিত্তবাবু বললেন – বলুন, আপনার কী সমস্যা? ছাত্র ভর্তি? আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিতেই তিনি আচমকা ডেকে উঠলেন – ‘মনোরঞ্জন বাবু, ডেকে উঠেই উনি কলিং বেল টিপলেন। ‘এই দেখুন ইসলাম সাহেব এসে গেছেন।’ কেউ তো কলকাতা থেকে সহজে ওদিকে যায় না ডি-জোনে। হাতে চাঁদ পাওয়ার মতো উত্তেজনার বশে হয়ত কলিং বেল টিপতে ভুলে গেছিলেন, অমায়িক চিত্তবাবু।
পাশের দরজা ঠেলে ধুতি-পাঞ্জাবি কুন্ডু মহাশয় প্রিন্সিপালের চেম্বারে ঢুকলেন। চিত্তবাবু বললেন, ‘ইসলাম সাহেব কোনও চিঠিপত্র দেননি! সশরীরে হাজির। উনি বাংলায় জয়েন করতে এসেছেন। এখনই জয়েন করান।’ মনোরঞ্জন বাবু আমাকে তাঁর টেবিলে নিয়ে গিয়ে বসালেন। কোথায় উঠেছেন, কোথায় খাচ্ছেন — ইত্যাদি জিজ্ঞাসা করলেন। কয়েকটা মেসের খবরও দিলেন। জয়েনিং লেটারের নিচের দিকে একটা জায়গায় স্ট্যাম্প দিলেন এবং তার উপরেই আমাকে সই করতে বললেন। আমি সই করলাম এবং মুহূর্তের মধ্যে প্রায় ভোজবাজির মতো ১৯০ টাকা মাস মাইনের স্কুলশিক্ষক থেকে কলেজের লেকচারার হয়ে গেলাম। স্কেল ৭০০–১৬০০।
১৯৮৪-তে মাওলানা আজাদ কলেজে এলাম। বাবা মারা গেলেন ১৯৮২-তে। পিতৃ বিয়োগের পর ন্যূনতম (ডি জোন ন্যূনতম তিন বছর) মেয়াদ শেষে সরকার মানবিকতার খাতিরে আমাকে কলকাতায় মঞ্জুর করলেন। ওদিকে পিএইচডি থিসিস জমা দেবার সময় নিয়মমাফিক আরও দু-বছর পেলাম। কিন্তু ৮৬-তে জমা দেবার পরেও হিন্দু-মুসলিম উভয় সংস্কৃতির বিশেষজ্ঞ না পাওয়ায় ডিগ্রি পেতে ৬ বছর কেটে গেল (১৯৯২)। রিডার পদ দু-তিন বছর পিছিয়ে গেল।
মাওলানা আজাদ কলেজ থেকে চন্দননগর কলেজ হয়ে টাকি কলেজে যোগ দিই। ১৯৯৩-২০০১! ২০০০ সালে টাকি সরকারি কলেজের ‘সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থ’ সম্পাদনা করি। রাজ্যপাল শ্যামলকুমার সেন ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী উপস্থিত থেকে অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করেন। ওখানেই ‘বাবরনামা’ বিষয়ে আমার লেখাটি প্রকাশিত হয়েছিল। ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হলে কলকাতায় দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়। চন্দননগর কলেজের প্রিন্সিপ্যাল নিতাই চরণ মুখোপাধ্যায় অনুরোধ করলেন, আপনিই কলেজের একমাত্র মুসলিম শিক্ষক, আমি চাই ‘কলেজে সম্প্রীতি বিষয়ে সেমিনারে’ আপনি কিছু বলুন।
২০০২ সালে তিলপি কামালিয়া হাই মাদ্রাসার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ‘প্ল্যাটিনাম জুবিলি স্মারকগ্রন্থ’ সম্পাদনা কালে গ্রামের ঐতিহ্য ও রূপরেখা নির্মাণের চেষ্টা করি। ‘বৃহত্তর প্রেক্ষাপটে তিলপি ও তার ঐতিহ্যের রূপরেখা।’ তিলপি একটি প্রাচীন নদীপথ ও বাণিজ্যনগরী – নানা প্রত্নবস্তুর আলোয় এটিই ছিল প্রবন্ধের মূল প্রতিপাদ্য। পরে প্রত্ন বিভাগ থেকে ধোসা ও তিলপিতে উৎখনন হয়। (২০০৫-০৬) তখন লিখি ‘তিলপি থেকে তিলোগ্রাম্মাম ছাড়িয়ে একটি গরিমার সন্ধানে।’ বইটি পাঠকপ্রিয়তা লাভ করে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder