জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর, ১৭ মে: রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে বেআইনি কারবার বন্ধ করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। তারই অঙ্গ হিসেবে এলাকায় জুয়া বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। শনিবার রাতে জয়নগর থানার আইসি সুব্রত মালাকারের নির্দেশে গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর মিত্রগঞ্জ বাজার এলাকা থেকে চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চারজন হলেন— শুভজিত সরদার (২৯), তারক সরদার (২৯), প্রশান্ত গায়েন (৩৮) ও পিন্টু হালদার (৩৬)। ধৃতদের বাড়ি জয়নগর থানার ঢোষা এলাকায়। রবিবার তাদের জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় জুয়ার ঠেক চালানোর অভিযোগে এই গ্রেফতারি করা হয়েছে। জুয়াখেলার মতো সামাজিক অপরাধ বন্ধে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন





















































































































