BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  কুমলাই নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান

এক বিদ্যালয়ে ছাত্রী ছয়জন, শিক্ষিকা তিনজন

প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, রাত ১০:৫২ | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬, রাত ১০:৫২
বাগনানে  চরম অসামঞ্জস্য, অন্য স্কুলে শিক্ষক সংকটে পঠন-পাঠন ব্যাহত

অভিজিৎ হাজরা, বাগনান, হাওড়া: একদিকে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা মাত্র ছয়জন, অথচ শিক্ষিকার সংখ্যা তিনজন। আবার একই ব্লকের অন্য একটি বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় একশো হলেও স্থায়ী শিক্ষিকা রয়েছেন মাত্র একজন। এমনই বৈপরীত্যপূর্ণ চিত্র সামনে এসেছে গ্রামীণ হাওড়া জেলার বাগনান ২ নম্বর ব্লকের দুটি আপার প্রাইমারি বিদ্যালয়ে। বাগনান ২ নম্বর ব্লকের বরুন্দা গ্রামে অবস্থিত বরুন্দা নবাসন নিউ সেট আপ আপার প্রাইমারি বালিকা বিদ্যালয়-এ বর্তমানে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত মোট ছাত্রী মাত্র ছয়জন। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে একজন, ষষ্ঠ শ্রেণিতে চারজন এবং সপ্তম শ্রেণিতে একজন ছাত্রী রয়েছে। অষ্টম শ্রেণিতে বর্তমানে কোনো পড়ুয়াই নেই। অথচ এই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন তিনজন স্থায়ী শিক্ষিকা।স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ২০১০ সালে বাম আমলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু হয়েছিল একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে। সেই সময় ছাত্রীর সংখ্যা ছিল শতাধিক। পরে বিদ্যালয়ের জন্য আলাদা জমিতে নিজস্ব ভবন নির্মিত হয়। কিন্তু নতুন ভবনে স্থানান্তরের পর থেকেই ধীরে ধীরে ছাত্রীসংখ্যা কমতে শুরু করে।

আরও পড়ুন:

স্থানীয় বাসিন্দাদের মতে, বিদ্যালয়ের পুরনো অবস্থানটি ছিল যাতায়াতের দিক থেকে সুবিধাজনক। কিন্তু নতুন ভবনে পৌঁছতে গেলে মুম্বাই সড়ক পার হতে হয়, যা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। দুর্ঘটনার আশঙ্কাতেই অভিভাবকরা তাঁদের মেয়েদের সেখানে ভর্তি করাতে চাইছেন না। বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব ভবনটি দ্বিতল বিশিষ্ট। মোট পাঁচটি শ্রেণিকক্ষ থাকলেও পড়ুয়ার অভাবে নীচতলার তিনটি কক্ষ তালাবন্ধ অবস্থায় রয়েছে। দোতলায় একটি কক্ষে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছয়জন ছাত্রীকে আলাদা করে বসিয়ে পাঠদান করা হয়। অন্য একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ছাত্রীসংখ্যা কম থাকায় মিড-ডে মিলের রান্নার ব্যবস্থা যুক্ত করা হয়েছে পাশের একটি হাই স্কুলের সঙ্গে। সেখান থেকেই প্রতিদিন রান্না করা খাবার এসে পৌঁছয়। বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, প্রতি শিক্ষাবর্ষের শুরুতে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের মেয়েদের স্কুলে ভর্তি করানোর অনুরোধ করেন, কিন্তু তাতে তেমন কোনো সাড়া মেলে না। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিন শিক্ষিকাই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত—দু’জন ২০১০ সালে এবং একজন ২০১৩ সালে।

আরও পড়ুন:

অন্যদিকে, একই ব্লকের ছয়ানি গুজরাট নিউ সেট আপ আপার প্রাইমারি বিদ্যালয়-এর চিত্র সম্পূর্ণ উল্টো। সেখানে পড়ুয়ার সংখ্যা ৯৭ জন হলেও স্থায়ী শিক্ষিকা রয়েছেন মাত্র একজন। শিক্ষক সংকট মেটাতে গ্রামবাসীরা চাঁদা তুলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে অস্থায়ীভাবে নিয়োগ করেছেন। গ্রামবাসীদের দাবি, যে বিদ্যালয়গুলিতে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, সেখান থেকে উদ্বৃত্ত শিক্ষকদের এই বিদ্যালয়ে বদলি করা হলে পঠন-পাঠনের সমস্যা অনেকটাই মিটবে। এই প্রসঙ্গে বরুন্দা নবাসন নিউ সেট আপ আপার প্রাইমারি বালিকা বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ শতাব্দী বন্দ্যোপাধ্যায় ছাত্রীর সংখ্যা কম থাকা বা ছাত্রী-শিক্ষিকা অনুপাত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
উলুবেড়িয়া অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক শেখর মণ্ডল জানান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সমস্যার কথা তাঁদের জানা আছে এবং বিষয়টি স্কুল শিক্ষা দফতরের নজরে আনা হয়েছে। বাগনান ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমরেন্দু সামন্ত বলেন, “যেসব বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, সেখান থেকে শিক্ষক সংকট থাকা বিদ্যালয়গুলিতে বদলির প্রস্তাব দিয়ে জেলা শিক্ষা দফতরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”


আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder