BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের সাক্ষাতকার

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, রাত ৯:৩৯ | আপডেট: ১ অক্টোবর ২০২৫, রাত ৯:৩৯

নতুন পয়গাম, নিউ ইয়র্ক, ১ অক্টোবর:

আরও পড়ুন:

রাষ্ট্রসংঘের ৮০তম বার্ষিক অধিবেশন উপলক্ষে আমেরিকার নিউইয়র্কে রয়েইছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানেই অধিবেশনের ফাঁকে জিটিও-র সাংবাদিক মেহদি হাসানকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তাতে জুলাই-২০২৪ এর গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার দেশত্যাগ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং আসন্ন পার্লামেন্ট নির্বাচন-সহ নানা বিষয়ে কথা বলেছেন ইউনূস।
বাংলাদেশের শীর্ষ দৈনিক ‘প্রথম আলো’য় প্রকাশিত হয়েছে সেই সাক্ষাতকার। তারই অংশবিশেষ এখানে তুলে দেওয়া হল।

আরও পড়ুন:

মেহদি হাসান: আমরা শেষবার কথা বলেছিলাম ২০১৭ সালে। তার পর থেকে অনেক কিছু ঘটেছে। তখন আপনি বাংলাদেশের একজন নাগরিক ছিলেন। আপনার পরিচয় ছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ। এক বছরের কিছুটা বেশি সময় আগে, বাংলাদেশের ছাত্র বিক্ষোভ ও গণআন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। প্রায় দুই দশক ধরে যিনি কার্যত একনায়ক ছিলেন এবং বহু রকমের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাঁর বিদায়ে অনেকেই খুশি হয়েছিলেন। তাঁর সরকারের পতনে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল?
অধ্যাপক ইউনূস: রোমাঞ্চকর, রোমাঞ্চকর। হ্যাঁ, সত্যিই। অবশেষে এটা ঘটল। এটা ছিল অসাধারণ এক খবর। তবে এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিক্ষোভ চলছিল, কিন্তু এমন কিছু ঘটবে, তা ভাবিনি। পরিস্থিতি খুবই খারাপ দিকে মোড় নিয়েছিল। তিনি দেশ ছাড়ার আগে কী ঘটেছিল, তার বিস্তারিত আমি তখন জানতাম না। তবে শেষ খবরটা ছিল, তিনি চলে গেছেন। সেটি ছিল রোমাঞ্চকর।
মেহদি হাসান: গত এক বছরে বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া কেমন? আপনারা বিপ্লবের এক বছর পূর্তি উদযাপন করলেন। বর্তমানে দেশের পরিস্থিতিটা কেমন?
অধ্যাপক ইউনূস: সবকিছুই আছে। কিছু ঘটছে এই উত্তেজনার পাশাপাশি সব মিলিয়ে হতাশাও আছে। কারণ, মানুষ অভিযোগ করতে ভালবাসেন। এটা একটা সাধারণ বিষয়। তাঁরা আরও চান। প্রত্যাশার মাত্রা অনেক বেশি। তাঁরা চান সব কিছু এখনই হোক, আগামীকাল নয়। তাই যদি আজ কিছু না হয়, তাহলে আপনি ভাল নন। বিষয়গুলো এ ধরনের, তবে এটি একটি ভাল দিক। নেতিবাচক নয়। এটি কেবল উচ্চ প্রত্যাশা।
মেহদি হাসান: হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র আন্দোলনকারীরা আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। আপনি কি অবাক হয়েছিলেন? কেনই বা তাঁরা আপনাকে চেয়েছিলেন, একজন অরাজনৈতিক, একজন অর্থনীতিবিদ এবং আশির কোঠায় থাকা একজনকে? তাঁরা কেন আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নিলেন?
অধ্যাপক ইউনূস: আমি অবাক হয়েছিলাম, কারণ, আমি তাদের চিনি না। কখনো তাদের সঙ্গে আমার দেখা বা কথা হয়নি। প্রথমে আমার প্রতিষ্ঠানের সহকর্মীদের কাছে একটি বার্তা আসে যে, ছাত্ররা নাকি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা চায়, আমি কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আমি বললাম, এই আলোচনায় যুক্ত হবেন না। তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছিল, আমি এতে রাজি নই। পরদিন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কারণ, আমার সহকর্মীদের মাধ্যমে তাদের কাজটা ঠিকঠাক হচ্ছিল না। তারা আমাকে কল করে সবকিছু ব্যাখ্যা করেছিল। আমি বলেছিলাম, না, আমি নই, অন্য কাউকে খোঁজো। আমি এর সঙ্গে জড়াতে চাই না। তিন দিন ধরে এই আলোচনা চলল। আমি এটা থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। আর তারা বারবার অনুরোধ করছিল।
দেখুন, ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, শিশুদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। আরও অনেক কিছু ঘটেছে। তারা চায়, আপনি আসুন। এ সবকিছু বাদ দিন। দেশের কী হবে? তারা খুব করে এটি চেয়েছিল। বিষয়টি নিয়ে তারা যুক্তি তুলে ধরার চেষ্টা করছিল। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তোমরা যখন এত আত্মত্যাগ করেছ, তাহলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। দেখব তোমাদের জন্য কী করতে পারি।
মেহদি হাসান: নিউইয়র্ক টাইমস খবর করেছে, শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। এটা কি আপনাকে উদ্বিগ্ন করে?
অধ্যাপক ইউনূস: আমি ঠিক এভাবে কথাগুলো বলব না। তবে এ সম্ভাবনা রয়েছে যে, বাইরের কিছু শক্তি তাঁকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে। আমরা সব সময় এটা নিয়ে উদ্বিগ্ন।
মেহদি হাসান: আপনি কি নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন?
অধ্যাপক ইউনূস: হ্যাঁ, আমি মোদির সঙ্গে কথা বলেছি।
মেহদি হাসান: আপনি যখন হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে বললেন, তখন তিনি (মোদি) কী বললেন?
অধ্যাপক ইউনূস: প্রথমত, আমি বলেছিলাম, আপনারা যদি তাঁকে রাখতে চান, তাঁর সঙ্গে কী করবেন, তা আমি আপনাকে বলতে পারি না। তবে এটা নিশ্চিত করেন যে, তিনি আমাদের সম্পর্কে কথা বলবেন না। তিনি যেন বাংলাদেশের মানুষকে নিয়ে কথা না বলেন।
মেহদি হাসান: মোদি আপনাকে এ কথা বলেছিলেন, নাকি আপনি তাঁকে বলেছিলেন?
অধ্যাপক ইউনূস: আমি মোদিকে বলেছিলাম। বলেছিলাম যে অনুগ্রহ করে নিশ্চিত করেন। মোদি বলছিলেন, আমি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারি না।
মেহদি হাসান: আপনার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করেছে, কার্যত পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদেরকে নিষিদ্ধ করেছে। আপনার মতোই নোবেলজয়ী অমর্ত্য সেন, যিনি আপনাকে খুব ভাল করেই চেনেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে বলেছিলেন, এটা পূর্ববর্তী সরকারের (হাসিনা) ভুলের পুনরাবৃত্তি হবে, যারা ক্ষমতায় এসে বিরোধীদের নিষিদ্ধ করেছিল। এর কী জবাব দেবেন আপনি?
অধ্যাপক ইউনূস: এটা ভুল সমালোচনা। কারণ, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।
মেহদি হাসান: আপনারা তো নিবন্ধন স্থগিত করেছেন?
অধ্যাপক ইউনূস: না, নিবন্ধন নয়। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর অর্থ হল, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না।
মেহদি হাসান: তাহলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
অধ্যাপক ইউনূস: দলটি এখনো আছে। কিন্তু এখন তারা ভোটে লড়তে পারবে না। আপাতত তাদের কার্যক্রম নিষিদ্ধ। তারা রাজনৈতিক দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যেকোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে।
মেহদি হাসান: আপনি স্থগিতাদেশ তুলে নিতে পারেন?
অধ্যাপক ইউনূস: স্থগিতাদেশ তুলে নেওয়া, এটা একটা সম্ভাবনা।
মেহদি হাসান: কিন্তু একটি গোষ্ঠীর মানুষকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করাটা কতটা গণতান্ত্রিক?
অধ্যাপক ইউনূস: দেখুন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে যে, তারা পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। তাই তারা ভেবেছে, এটা না করাই ভালো…।
মেহদি হাসান: কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে, বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছেন?
অধ্যাপক ইউনূস: আমি লাখ লাখ বলব না। তাদের সমর্থক আছে। কিন্তু কতজন অবশিষ্ট আছে, তা জানি না। কারণ, সমর্থক এমন একটি বিষয় যে আপনি খুব ক্ষমতাধর, আমি সব সময় আপনার সামনে মাথা নত করি, কারণ, আপনি ক্ষমতাধর। আমি একজন সমর্থক হয়ে তা করছি না।
মেহদি হাসান: কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারেন না যে, বাংলাদেশে তাদের ভোটার আছে।
অধ্যাপক ইউনূস: অবশ্যই, এটা দীর্ঘদিনের একটি দল।
মেহদি হাসান: কিন্তু এখন সেই ব্যক্তিদের কথা বলার কোনো জায়গা নেই। আপনি তাঁদের দলকে নিষিদ্ধ করেছেন। আমি বলতে চাচ্ছি, আপনি তাঁদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিয়েছেন।
অধ্যাপক ইউনূস: তাঁরা ভোটার হিসেবে ভোট দিতে পারেন। তাঁরা বৈধ ভোটার। অনেক প্রতিদ্বন্দ্বী আছেন। তাঁরা নিজেদেরটা বেছে নেবেন। আওয়ামী লীগের মার্কাটা সেখানে থাকবে না।
মেহদি হাসান: কিন্তু এটা কি ভাল হবে? যেখানে মানুষ বলছে, নতুন সরকার পুরোনো সরকারের ওপর দমনপীড়ন চালাচ্ছে, চক্রটা চলতেই থাকল?
অধ্যাপক ইউনূস: অন্যথায় আমরা নির্বাচন করতে পারব না। এটা যদি মোটের ওপর একটা দল হয়, একটি রাজনৈতিক দল, তারা একটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা যে মানুষ হত্যা করেছে, সে জন্য অনুশোচনা প্রকাশ করেনি। এই সময়ে তারা যা যা করেছে, তার কোনো কিছুরই দায় নেয়নি, একটি বিষয়েরও না। সব সময় অভিযোগ করছে যে এর জন্য অন্য কেউ দায়ী।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder