জঙ্গিপুর হাসপাতালে আধুনিক মরচুয়ারী কেবিনেটের উদ্বোধন

রহমতুল্লাহ, নতুন পয়গাম, জঙ্গিপুর:
জঙ্গিপুর হাসপাতালের মর্গে ছয় দেহ সংরক্ষণের উপযোগী আধুনিক মরচুয়ারী কেবিনেট চালু হলো মঙ্গলবার। জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের সাংসদ তহবিলের অর্থায়নে নির্মিত এই কেবিনেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ, পুলিশ সুপার অমিত কুমার সাউ, মহকুমা শাসক একাম যে সিং, পৌরপিতা মফিজুল ইসলাম ও হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন দেহ সংরক্ষণে সমস্যার মুখে পড়তে হতো। নতুন এই কেবিনেট চালু হওয়ায় পরিষেবার মান বাড়বে ও সাধারণ মানুষ উপকৃত হবেন। সাংসদ খলিলুর রহমান জানান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন









































































































