কড়াইয়া কবি নজরুল অ্যাকাডেমীর ১৮তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
৮ই নভেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাগরদিঘী ব্লকের কড়াইয়া কবি নজরুল অ্যাকাডেমীর ১৮তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে অতিথিদের বরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে মঞ্চে শুরু হয় ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, ছড়া, নাচ, সংগীত ও ইংরেজি বক্তব্য সহ নানা সাংস্কৃতিক পর্ব।
পুরো দিন জুড়ে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিশুদের হাসি, করতালি ও সুরের মূর্ছনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফুর খাবির, কাজী সেলিমুদ্দিন, স্কুলের সভাপতি মোঃ আশাদার রহমান, প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, স্কুলের সম্পাদক মোঃ নাজিবুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিরা ছাত্র-ছাত্রীদের সৃজনশীল প্রতিভা ও অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এই অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

























































































































