ব্যর্থতার জেরে অভিনব শাস্তি পাক ক্রিকেটারদের

নতুন পয়গাম ডেস্ক: বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স। যার ফলে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে সালমান আঘাদের।
তাই বলে এইরকম শাস্তি? বাবর আজম, শাহিন আফ্রিদি, সলমন আঘাদের মাথাপিছু ৫০ লক্ষ টাকা জরিমানা করল পাক বোর্ড (পিসিবি)। ভারতের কাছে গ্রুপ পর্বে শোচনীয় পরাজয়ের পরই এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। দল সেমি-ফাইনালে উঠলে পরিস্থিতি বদলাতে পারত। কিন্তু তা হয়নি। সুপার এইটে খেলে দেশে ফেরার পর জরিমানার সিদ্ধান্ত জানিয়ে দেয় পাক বোর্ড। এখন দেখার এই সিদ্ধান্ত ক্রিকেটাররা কিভাবে নেন।
আরও পড়ুন








































































































