রাস্তা জুড়ে নামাজ পড়া বন্ধ করতে রাজাবাজারে পুলিশি অভিযান

নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: বিজেপি সরকার ক্ষমতায় আসতে না আসতেই মেন রাস্তার উপরে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হল। শুক্রবার জুম্মার দিন। মসজিদগুলিতে ভিড় থাকায় কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তার উপরেও জুম্মার নামাজ পড়া হয়। কিন্তু ১৫ই মে শুক্রবার জুম্মার নামাজ রাস্তায় পড়া শুরু হতেই রাজাবাজার এলাকায় পুলিশি অভিযান শুরু হয় এবং রাস্তায় নামাজ পড়তে বাধা দেওয়া হয়। প্রথমে একদল মুসলিম যুবক বিক্ষোভ দেখালেও পরবর্তীতে বয়স্ক মুসলিমরা বা মুসলিমদের একটা বড় অংশ রাস্তায় নামাজ পড়া থেকে বিরত থাকবার কথা জানিয়ে দেন। রাস্তায় নামাজ পড়া নিয়ে প্রথমে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। পরে অবশ্য আলোচনার মাধ্যমেই মুসলিমরা রাস্তায় নামাজ না পড়ার ব্যাপারে রাজি হয়ে যায়।
আরও পড়ুন









































































































