BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

অখ্যাত গ্রামের বিখ্যাত লেখক হাদীউজ্জামান লিখেছেন ৫০-এরও বেশি বই, অপ্রকাশিত ৩০টি বই

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০:৫৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০:৫৫

নতুন পয়গাম, ২৩ আগস্ট: লেখক মোহাম্মদ হাদীউজ্জামান-এর জন্ম ১৯৭৪ সালে, পশ্চিমবঙ্গের এক পিছিয়ে থাকা গ্রামে। সাহিত্য-চর্চা শুরু হয় মাত্র ১৪ বছর বয়সে, একটি ইসলামী কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে। ২০০২ সালে তাঁর পবিত্র কুরআনের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা গ্রন্থ প্রকাশিত হয় কলকাতার সুপরিচিত প্রকাশক ‘মল্লিক ব্রাদার্স’ থেকে। তিনি মনে করেন, কুরআনের শিক্ষা সর্বজনীন এবং প্রত্যেক মানুষের কাছে তা পৌঁছে দেওয়া এক অন্যতম দায়িত্ব। তাই তিনি সহজ-সরল ভাষায় কুরআনের বার্তা সাধারণ পাঠকের জন্য উপস্থাপন করার চেষ্টা করেন। এই অনুবাদের প্রতিটি বাক্যে তাঁর আধ্যাত্মিক অনুধাবন ও চিন্তাশীলতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
মোহাম্মদ হাদীউজ্জামান একজন চিন্তাবিদ, লেখক ও গবেষক, যিনি বাংলা ভাষায় ইসলামী সাহিত্যচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন। যুক্তিবাদ, ধর্মীয় মূল্যবোধ এবং সমাজ বিশ্লেষণের সংমিশ্রণে তাঁর সাহিত্য কর্মসমূহ পাঠকদের মাঝে গভীর প্রভাব সৃষ্টি করেছে। তাঁর লেখনীতে একদিকে যেমন ইসলামের মূল শিক্ষা ও মৌলিক নীতিমালা প্রতিফলিত হয়, অন্যদিকে থাকে সময়োপযোগী দৃষ্টিভঙ্গি ও বাস্তব জীবনের প্রাসঙ্গিক ব্যাখ্যা।
তাঁর লেখা গ্রন্থসমূহ শুধু ধর্মীয় জ্ঞানের আধার নয়; বরং মানবিক বোধ, যুক্তির আলো ও প্রেরণার এক অনন্য উৎস। তাঁর বই ‘নলেজ ক্যুইজ অব ইসলাম’ ১৯৯২ সালে বাংলা ভাষায় ইসলামী কুইজ সাহিত্যধারা সূচনার এক যুগান্তকারী প্রয়াস, যা একাধারে শিক্ষামূলক, বিনোদনধর্মী এবং চেতনা জাগানিয়া। বইটি বিভিন্ন ইসলামী বিষয়ের ওপর প্রশ্নোত্তরের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঝে ইসলামী জ্ঞান বিস্তারে অসামান্য ভূমিকা রাখে।
১৯৯৫ সালে প্রকাশিত ‘সাগর সেচা মানিক’ গ্রন্থটিতে বিশ্বখ্যাত মুসলিম মনীষীদের বাণী সংকলিত হয়েছে। এটি কেবল বাণী-সংকলনই নয়; বরং এক একটি বাণীর পিছনে রয়েছে দার্শনিক ব্যাখ্যা ও অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি, যা পাঠকদের চিন্তন জগতে আলোড়ন তোলে।
২০০১ সালে প্রকাশিত ‘জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস’ পাঠকের মাঝে জ্বিন সম্পর্কে পবিত্র কুরআন, হাদীস ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি বিস্তৃত ধারণা দেয়। তাঁর আরো একটি জনপ্রিয় অনুবাদ-গ্রন্থ ‘যুক্তির বিচারে ইসলামের বিধান’ (২০০২), ইসলামের বিভিন্ন নীতিমালা এবং শরীয়াহ আইনসমূহকে যৌক্তিক ও আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে, যা ধর্ম ও যুক্তির এক দুর্লভ সমন্বয়।
তিনি ইসলামী সমাজচিন্তা, ঐতিহাসিক অধ্যয়ন, আত্মউন্নয়ন, শিশু-কিশোর শিক্ষাতেও রেখেছেন অসামান্য অবদান। তাঁর লেখা কিশোর ইসলামিক সিরিজের বইগুলো যেমন সরল ভাষায় রচিত, তেমনি তা জ্ঞানের ভাণ্ডার হিসেবে বিবেচিত ও সমাদৃত। এই ধারায় তিনি তৈরি করেছেন বিভিন্ন ইসলামিক কুইজ, সংক্ষিপ্ত জীবনী এবং দৈনন্দিন জীবনে ইসলামী শিক্ষা ও অনুশীলনের ওপর উপযোগী গ্রন্থ। তাঁর লিখিত ও প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০-এরও বেশি, এবং প্রতিটি গ্রন্থই পাঠকমহলে আদৃত। উল্লেখ্য, তাঁর অপ্রকাশিত মৌলিক বইয়ের সংখ্যা ৩০-টির বেশি। আল-কুরআনের বাংলা অনুবাদ ও বিশ্বস্ত ভাষ্য রচনা-র স্বীকৃতি হিসেবে সাপ্তাহিক নতুন গতি পত্রিকা ২০১৩ সালে তাঁকে সংবর্ধনা দেয় এবং ২০১৮ সালে দেয় মাওলানা আকরাম খাঁ স্মৃতি পুরস্কার।
তাঁর রচনাশৈলী সাবলীল, বর্ণনাভঙ্গি সহজবোধ্য এবং ভাষা প্রাঞ্জল। গভীর ও জটিল বিষয়ের ব্যাখ্যাও তিনি সহজ রূপে উপস্থাপন করেন, যা পাঠকের বোধগম্যতা ও চিন্তাশক্তিকে আরও সমৃদ্ধ করে। অসংখ্য পাঠক তাঁর লেখার মাধ্যমে ইসলামকে নতুনভাবে চিনেছেন এবং নিজেদের চিন্তার জগতে আলো এনেছেন। লেখক হিসেবে মোহাম্মদ হাদীউজ্জামান নিঃসন্দেহে বাংলা সাহিত্যে ইসলামী গদ্য লেখনীর এক দীপ্তিমান আলোকবর্তিকা। পেশায় তিনি সরকার পোষিত একটি উচ্চ মাধ্যমিক সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder