মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক

নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পুরনো একটি ঝামেলায় মারামারির অভিযোগে গ্রেফতার এক যুবক জয়নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মথুরাপুর থানা এলাকার শুভদীপ কয়াল নামে এক যুবকের জয়নগর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওদিন রাতেই জয়নগর থানার গোলাবাটির বাড়ি থেকে রাকিবুর রহমান লস্কর(২২) নামে এক যুবককে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে জয়নগর থানার পুলিশ। ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন





















































































































