BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  কুমলাই নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান

জীবন হোক আনন্দময়

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৩

জীবনে যদি আনন্দ না থাকে, তাহলে সে জীবন বৃথা। আনন্দবিহীন মানুষ হল জীবন্ত লাশ। ৬০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের সিনিয়র সিটিজেন বা প্রবীণ বলা হয়। একজন প্রবীণ মানুষ পরিবারে ছাতার মতো। তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান পরিবার পরিচালনায় অনেক সাহায্য করে। পরিসংখ্যান বলছে, বর্তমান বিশ্বে ৬৫ ঊর্ধ্ব মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর নতুন প্রজন্ম কমছে, কারণ জন্মহার হ্রাস পাচ্ছে। উচ্চ আয়ের দেশগুলোতে প্রায় ১৪ শতাংশ এবং মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে প্রায় ৪-৭ শতাংশ মানুষ প্রবীণ। বর্তমান যুগে মানুষের গড় আয়ু বাড়ছে। এতে ঝুঁকির মুখে পড়ছে বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যসেবা।
২০৫০ সালে প্রবীণ মানুষের গড় হার ২০ শতাংশ হতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। কিন্তু তখন প্রবীণদের জীবনযাত্রার চাপ আরো বাড়বে। কারণ, কমবেশি সব দেশেরই অর্থনীতি ক্রমহ্রাসমান। এর সবথেকে বড় কারণ হল, দুর্নীতি। ফলে শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক পরিসেবা খাতগুলো ধুঁকছে। এমতাবস্থায় বয়স্ক মানুষদেরকে অনেকে বোঝা মনে করছে। বৃদ্ধ পিতা-মাতাদের প্রতি সন্তানদের আকর্ষণ, শ্রদ্ধা, ভালবাসা কমছে। তবে এক্ষেত্রে আদালতের কিছু রায় উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। প্রবীণ পিতা-মাতার ভরণ-পোষণ নিতে সন্তানদের বাধ্য করা হচ্ছে। কেউ এই দায়িত্ব পালন না করলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা বলছে আদালত।
কিন্তু এভাবে আইন, আদালত বা প্রশাসন দিয়ে বিষয়টা সামাল দেওয়া সম্ভবপর নয়। এটা হল নৈতিক শিক্ষার বিষয়। গলদটা আমাদের শিক্ষা ব্যবস্থায়। এখনকার প্রথাগত বা পুঁথিগত শিক্ষা ব্যবস্থা কেরিয়ার ওরিয়েন্টেড। এই শিক্ষা মানুষকে যন্ত্রে পরিণত করছে। মায়া, মমতা, দয়া, স্নেহ, ভালবাসা, সম্মান, শ্রদ্ধা, মানবিকতা, নৈতিকতা ইত্যাদি হু হু করে কমছে। নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা না দেওয়া হলে পরিবার, সমাজ, দেশ কাঙ্খিত মানে কখনোই পৌঁছতে পারবে না। তাই দেখা যাচ্ছে, শিক্ষার হার যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্ট, বৃদ্ধাশ্রম, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়া, সমকামিতা, বহুগামিতার মতো অভিশপ্ত সামাজিক ব্যাধিগুলো।

আরও পড়ুন:

বার্ধক্যভাতা, বিধবাভাতা দিয়ে খুব বেশি কাজ হয় না। মাত্র ১-২ হাজার টাকায় এই মাগ্গিগন্ডার বাজারে কী আর হবে। আবার বয়স্ক মানুষদের যাতনা-বেদনার খবর অনেক ক্ষেত্রেই সামাজিক সংকীর্ণতার কারণে অপ্রকাশিত থেকে যায়। বয়স ৬০-৬৫ বছর হলে গড়পড়তা মানুষ কর্মক্ষমতা হারান। এই বয়সে তারা নানা রকম রোগে আক্রান্ত হন। তারা তো এতকাল সংসারের বোঝা টেনেছেন, ছেলেপুলে মানুষ করেছেন, তাদেরকে পড়াশোনা শিখিয়েছেন। কিন্তু বর্তমান প্রজন্ম এসব ভুলে যাচ্ছে। বাবা-মায়েদের প্রতি এখনকার ছেলেদের সম্মান, শ্রদ্ধা, সহানুভূতি কমে যাচ্ছে। অথচ তারা একবারও ভাবছে না যে, বাবা-মা না থাকলে তারা কোথা থেকে জন্ম নিত? কে তাদেরকে খাইয়ে-পরিয়ে, যত্ন-আদর করে মানুষ করত, কে তাদেরকে পড়াশোনা করাত? এসব প্রশ্নের উত্তর পেতে হলে দু-দিকটাই ভাবতে হবে।
প্রথমত কিছু বাবা-মা তাদের সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি বা বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেননি। খাইয়েছেন, পরিয়েছেন, পড়িয়েছেন — জাগতিক প্রয়োজনীয় সবকিছুই অতি যত্ন সহকারে করেছেন। কিন্তু সন্তানকে প্রকৃত অর্থে বা সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলার অবকাশ পাননি অথবা বিষয়টার প্রয়োজন অনুভব করেননি। আজ তারই পরিণামে মাশুল দিতে হচ্ছে ওইসব অভিভাবককে। আবার অন্যদিকে, সন্তানের দোষও অনেক। তারা তাদের জন্মদাতা বাবা-মায়েদের প্রতি যথাযথ শ্রদ্ধা, সম্মানবোধ রাখছে না। তারা কেবল শিক্ষিত হয়ে চাকরি বা জব করে স্ত্রী, পুত্র নিয়ে খোশ মেজাজেই আছে। বাবা-মায়ের প্রতি তাদের দায়িত্ব, কর্তব্য কী, তাঁদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, ইত্যাদি বিষয়ে একেবারেই উদাসীন।
সব ধর্মেই বাবা-মা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের কথা বলা আছে, জোরালো তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু সেসব কথা তাদের মনে রেখাপাত করেনি। কারণ, ধর্মকে আমরা আচার-অনুষ্ঠানসর্বস্ব করে রেখেছি। ধর্মীয় শিক্ষাকে দৈনন্দিন জীবনের চর্চার মধ্যে রাখিনি। হিন্দুরা মন্দিরে যান, বিভিন্ন পুজো করেন। মুসলিমরা মসজিদে যান, নামায, রোযা করেন। কিন্তু ধর্মকে আমরা এই পরিসরেই গণ্ডিবন্ধ করে রেখেছি। ধর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাতে পারিনি। সুবিধাবাদীরা বলে, ধর্মকে রাজনীতির সঙ্গে মেলানো যাবে না, এটা কাম্য নয়। কিন্তু সত্যিই কি তাই? রাজনীতিবিদরা ধর্ম-বিমুখ থাকবেন, আর ধার্মিকরা রাজনীতি-বিমুখ থাকবেন, কেবল মুখ গুঁজে ধর্মচর্চা করে যাবেন। রাজনীতিকরা যত খুশি অনাচার, অবিচার, ব্যভিচার, অত্যাচার, কদাচার, পাপাচার করেই যাবে, আর ধর্মপ্রাণ মানুষরা কোনদিকে তাকাবে না, কেবলই ধর্মের নেশায় বুঁদ হয়ে ধ্যান, তপস্যা, আরাধনা, উপাসনা, ইবাদাত ইত্যাদি করেই যাবেন — এ কেমন ধর্ম?
ইবাদাত মানে কেবল নামায, রোযাই নয়। ইবাদাত মানে হল জীবনের সবক্ষেত্রে আল্লাহর আদেশ, নিষেধ মেনে চলা এবং সর্বোপরি সবক্ষেত্রে ইসলামের দিকনির্দেশনা মেনে চলা। জীবনবিধান আল কুরআনে নামায, রোযা ইত্যাদি আনুষ্ঠানিক ইবাদাত নিয়ে বড়জোর শতাধিক বা কয়েকশো আয়াত আছে। কিন্তু বাকি ৬ হাজারেরও বেশি আয়াতে কী আছে, সেসব আমরা জানার চেষ্টা করি না। সব ধর্মেই ব্যবহারিক জীবন, পারিবারিক জীবনের জন্য মানবীয় নীতীমালা লিপিবদ্ধ বা বিধিবদ্ধ আছে। আমরা সেসবের ধার ধারি না। তাই আমাদের বাস্তব জীবনের সঙ্গে ধর্মের বিধি-বিধানের তেমন কোন সম্পর্কই নেই।
ধর্মীয় বা আধ্যাত্মিক শিক্ষাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে বয়স্ক মানুষদেরকে আমরা পরিবারের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করতাম। তাদেরকে বোঝা ভাবতাম না। বোঝা ভাবছি, কারণ, আমরা তাদের গুরুত্ব, মর্যাদা, প্রয়োজনীয়তা এবং সর্বোপরি জন্মদাতা হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। ইসলামের নীতি হল, বাবা-মায়েদের সঙ্গে সর্বোত্তম আচরণ করলে তারাই আমাদের জন্য জান্নাতের সিঁড়ি হতে পারেন, অন্যথায় তারাই আমাদের জন্য জাহন্নামের কারণ হবেন। তাই এ ব্যাপারে আমাদেরকে খুব সাবধান, সতর্ক হতে হবে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder