BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

শিক্ষা কি কেবল চাকরির সিঁড়ি?

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:২৬ | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:৩৬
বর্তমান সমাজে 'শিক্ষা' শব্দটির অর্থ যেন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আজ শিক্ষা বলতে আমরা প্রায় স্বতঃস্ফূর্তভাবে একটি বিষয়ই বুঝি- চাকরি। শিশুকাল থেকেই পরিবার, সমাজ এবং শিক্ষাব্যবস্থা সম্মিলিতভাবে শিশুদের শেখাতে থাকে কীভাবে ভালো নম্বর আনতে হয়, কীভাবে বড় ডিগ্রি অর্জন করতে হয় এবং শেষ পর্যন্ত কীভাবে একটি নিরাপদ ও স্থায়ী চাকরির নিশ্চয়তা পাওয়া যায়। এই নিরবচ্ছিন্ন প্রতিযোগিতার আবহে শিক্ষা তার গভীরতর মানবিক ও সামাজিক উদ্দেশ্য হারিয়ে ফেলছে। ফলে প্রশ্ন উঠছে -- শিক্ষা কি কেবল জীবিকা অর্জনের সিঁড়ি, নাকি এর লক্ষ্য আরও ব্যাপক ও সুদূরপ্রসারী?

সেখ মঈনুল হক:বর্তমান সমাজে ‘শিক্ষা’ শব্দটির অর্থ যেন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আজ শিক্ষা বলতে আমরা প্রায় স্বতঃস্ফূর্তভাবে একটি বিষয়ই বুঝি- চাকরি। শিশুকাল থেকেই পরিবার, সমাজ এবং শিক্ষাব্যবস্থা সম্মিলিতভাবে শিশুদের শেখাতে থাকে কীভাবে ভালো নম্বর আনতে হয়, কীভাবে বড় ডিগ্রি অর্জন করতে হয় এবং শেষ পর্যন্ত কীভাবে একটি নিরাপদ ও স্থায়ী চাকরির নিশ্চয়তা পাওয়া যায়। এই নিরবচ্ছিন্ন প্রতিযোগিতার আবহে শিক্ষা তার গভীরতর মানবিক ও সামাজিক উদ্দেশ্য হারিয়ে ফেলছে। ফলে প্রশ্ন উঠছে — শিক্ষা কি কেবল জীবিকা অর্জনের সিঁড়ি, নাকি এর লক্ষ্য আরও ব্যাপক ও সুদূরপ্রসারী?
নিঃসন্দেহে শিক্ষা মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি ভাল চাকরি মানুষের জীবনযাত্রাকে স্বচ্ছল করে, সামাজিক মর্যাদা দেয় এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে স্থিতিশীল করে তোলে। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে সমস্যা তখনই শুরু হয়, যখন শিক্ষা শুধুমাত্র চাকরি পাওয়ার উপকরণে পরিণত হয় এবং এর বাইরে আর কোনো মূল্যবোধ বহন করে না। তখন আমরা এমন এক সমাজের মুখোমুখি হই, যেখানে মানুষ শিক্ষিত হলেও মানবিক নয়, দক্ষ হলেও নৈতিক দায়িত্ববোধে দুর্বল।
চারপাশে তাকালেই দেখা যায় — উচ্চশিক্ষিত, ডিগ্রিধারী বহু মানুষ আছেন, যাদের আচরণে সততা, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার অভাব স্পষ্ট। দুর্নীতি, অসহিষ্ণুতা, লোভ এবং ক্ষমতার অপব্যবহার সমাজে ক্রমেই স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। এই বাস্তবতা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে — শিক্ষা যদি মানুষের চরিত্র, বিবেক ও নৈতিকতা গঠনে ব্যর্থ হয়, তবে সেই শিক্ষার সাফল্য কোথায়?
প্রকৃত শিক্ষা কেবল পেশাগত দক্ষতা তৈরি করে না; এটি মানুষকে চিন্তাশীল, যুক্তিবাদী ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষা শেখায়, কীভাবে সত্য ও মিথ্যার পার্থক্য করতে হয়, কীভাবে ন্যায় ও অন্যায়ের সীমারেখা নির্ধারণ করতে হয় এবং কীভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হয়। একই সঙ্গে শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও সামাজিক সংবেদনশীলতা জাগ্রত করে। সমাজের দুর্বল, বঞ্চিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা শিক্ষার অন্যতম মৌলিক লক্ষ্য হওয়া উচিত।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা ও মানবিক চর্চা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। পাঠ্যসূচিতে তথ্যের পরিমাণ ও পরীক্ষার চাপ বাড়লেও ‘মানুষ গড়া’-র বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। শিক্ষা আজ অনেকাংশেই পরীক্ষাকেন্দ্রিক ও ফলাফলনির্ভর হয়ে উঠেছে। ফলে শিক্ষার্থীরা নম্বর ও ডিগ্রির পেছনে ছুটলেও মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
পরিণতিতে আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলছি, যারা প্রযুক্তিতে দক্ষ ও তথ্যে সমৃদ্ধ হলেও মানবিকতায় দরিদ্র। তারা নিজের সাফল্য ও স্বার্থের বাইরে সমাজের বৃহত্তর কল্যাণ নিয়ে ভাবতে শেখে না। একটি সুস্থ, ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সমাজের জন্য এই প্রবণতা নিঃসন্দেহে এক গভীর অশনি সংকেত। কারণ, রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ভর করে কেবল দক্ষ কর্মীর ওপর নয়; বরং নৈতিক ও দায়িত্ববান নাগরিকের ওপর।
এই বাস্তবতায় শিক্ষাকে নতুন করে সংজ্ঞায়িত করার সময় এখনই। শিক্ষা যদি কেবল চাকরির সিঁড়িতে সীমাবদ্ধ থাকে, তবে আমরা দক্ষ কর্মী পেলেও দায়িত্ববান মানুষ পাব না — যা কোনো জাতির জন্যই শুভ লক্ষণ নয়। রাষ্ট্র, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব হল, এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা সমান গুরুত্ব পাবে।
পাঠ্যক্রম, শিক্ষক-প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতিতে এই দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট প্রতিফলন ঘটাতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়; বরং ন্যায়বোধসম্পন্ন, সহানুভূতিশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সমাজের দুর্বল মানুষের প্রতি দায়বদ্ধতাই একটি শিক্ষিত জাতির প্রকৃত পরিচয়।
শিক্ষার একটি স্বাভাবিক ফল হতে পারে চাকরি, কিন্তু মানবিক মানুষ তৈরি হওয়াই শিক্ষার প্রকৃত সাফল্য। শিক্ষা যদি মানুষের বিবেক জাগ্রত করতে ব্যর্থ হয়, তবে সে শিক্ষা রাষ্ট্রকে শক্তিশালী নয়; বরং নৈতিকভাবে দুর্বল করে তুলবে। তাই আজকের সময়ের সবচেয়ে বড় দাবি — শিক্ষাকে কেবল অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নয়; বরং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অর্জনই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা আলোকিত, দায়িত্ববান ও মানবিক হয়ে উঠবে।
(লেখক: আইনজীবী ও সভাপতি, বেঙ্গল মাইনরিটি ফোরাম)

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder