BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৫৫ | আপডেট: ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৫৬

উমর ফারুক: “থাইকা খ্যস্তা গেনু…” এই বাক্যটি শুনেই আমি আঁতকে উঠলাম। মাস ছয়েক আগে একবার গিয়েছি বড়-মা সাক্ষাৎ করতে। আমার আওয়াজ পেয়েই বলল- কে, ফারুক? আমি বললাম, হ্যাঁ, বড়-মা। তোমাকে দেখতে এসেছি। একথা শুনে সে অত্যন্ত মায়াবী স্বরে বলল, এতদিন পর! তোর কথা অনেক মনে পড়ে। এভাবে বলতে বলতে অনেক পুরনো কথাও বলল। এমনকি সে তার বাল্যকালের স্মৃতিকথাও আমাকে শুনিয়েছিল। দাদুদের অনেক পুরনো শেকড় তাদের বংশের সঙ্গে জড়িয়ে রয়েছে। দাদুর মৃত্যু প্রসঙ্গ আস্তে আস্তে বড়-মা একবার আক্ষেপের সুরে বললেন… “থাইকা খ্যস্তা গেনু…” এই বাক্যটি শুনে আমি চমকে উঠলাম। কেন তোমার মৃত্যুর ভয় করে না। বলল, আমার বয়সের কেউ আর বেঁচে নেই। যারা মারা যাচ্ছে, তারা আমার মেয়ের বয়সী। আসলে মানুষ মৃত্যুকে তখনই ভয় করে, যখন দুনিয়ায় বেঁচে থাকার তার নানান ধরনের ইচ্ছা-আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে। মানুষ মৃত্যুকে তখনো ভয় করে, যখন দুনিয়ার মোহ তাকে আষ্টেপিষ্টে ধরে মাকড়সার জালের মতো সে জড়িয়ে পড়ে দুনিয়াবী কাজ-কামে। পরকালের চিন্তা-ভাবনা যখন সে ভুলে যায়। মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে, সেই জীবনের কথা যখন স্মরণ করতে ভুলে যায়, তখনই মানুষ মৃত্যুকে ভয় করে; কিন্তু যখন তার পরকাল নিয়ে সন্তুষ্ট থাকে নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হয়ে যায়, তখন তার কাছে মনে হয়, এটা একটা আমার জন্য বড় প্রাপ্তি সংবাদ।

আরও পড়ুন:

আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র জীবনবিধান আল কুরআনে বলেছেন, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ এর থেকে রেহাই পাবে না, অতীতে কেউ পায়নি। পাঠের সম্পদের অধিকারী। কারণ, মুসা নবীর জামানায় নিজেকে দুনিয়ার বাদশাহ বলে ঘোষণা করেছিল। সে বলেছিল, তার কখনো মৃত্যু হবে না, তার সম্পদ কখনো ধ্বংস হবে না, সে সারা জীবনের জন্য এই সম্পদ নিয়ে বেঁচে থাকবে। অতঃপর মুসা নবীর ঈশ্বর তত্ত্বে স্বীকার করল না। ফলে আল্লাহ তাকে এমন শাস্তি দিল তার সম্পদ এবং সে কেয়ামত পর্যন্ত ভূগর্ভে প্রবেশ করবে। শেষ পর্যন্ত তাকেও মরতে হয়েছে। মানবজাতির পিতা নবী ইব্রাহিম (আ.) এর জামানায় আরেকটি ঘটনা উল্লেখ রয়েছে। নমরুদ নামক এক অত্যাচারী শাসক ছিল, যে নিজেকে ঈশ্বরের পরপর স্থান দাবি করেছিল। তার মতে, কখনো সে ঈশ্বরকে স্বীকার করবে না, সে মরবে না, তার সমস্ত সম্পত্তি আজীবন পর্যন্ত টিকে থাকবে; কিন্তু তাকে এমন এক করুণ মৃত্যু দিল, যেটা সারা পৃথিবীর জন্য ইতিহাস হয়ে থাকল। সামান্য একটি মশার কারণে তার মৃত্যু হয়েছিল। এমন করে বহু ঘটনা উল্লেখ আছে কুরআনে, যারা নিজেকে মৃত্যুর দূত বলে দাবি করলেও তাদের কিন্তু  শেষ পর্যন্ত মরতে হয়েছে। আল্লাহ সুবহানাহু তায়ালা মানুষকে সৃষ্টি করার পরে পরেই ঘোষণা দিয়েছিলেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি একথা বলেননি যে, মানুষকে তিনি বলেছেন, জীব বলতে আমরা বুঝি, যাদের জন্ম আছে। সুতরাং মৃত্যুবরণ করতে হবে, এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত।

আরও পড়ুন:

যখন কেয়ামত সংঘটিত হবে, পৃথিবী যখন ভেঙে খানখান হয়ে যাবে, আকাশ চুরমার হয়ে যাবে, পাহাড়-পর্বত নদী-নালা সাগর-মহাসাগর শুকিয়ে যাবে, সারা পৃথিবী যখন একটা ময়দানে পরিণত হবে, সেই সময় যখন একটা মানুষ বা জীব প্রজাতি বেঁচে থাকবে না, তখনও যারা প্রত্যেকটা মানুষের জান কবজ করে, সেই আজরাইল ফেরেস্তা, তাকেও মরতে হবে। তার মৃত্যুটা কীভাবে হবে, এ কথাও হাদিস পাকে উল্লেখ করা আছে। আজরাইল ফেরেশতা যখন নিজের জান কবজ করবে, তখন সে বিকট চিৎকার করবে, আর সেই চিৎকারে আকাশ ফেটে যাবে, সে নিজেই নিজেকে হত্যা করবে, আর সেই হত্যার দৃশ্য তখন আল্লাহ সুবহানাহু তায়ালা নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন। মৃত্যুর জন্য এতটা কঠিন এবং করুণ শাস্তির বিধান আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা মানুষকে শুধরানোর জন্য। শুধু আমরা মানুষই বোকা। মানুষ দুনিয়াবী সম্পদের লোভে ঠুনকো লোভ-লালসায় নিজেকে এতটাই ডুবিয়ে রেখেছে যে, পরকালের কথা স্মরণ করতেই ভুলে যায়।

আরও পড়ুন:

বর্তমানে দেখা যায়, প্রবীণ মানুষগুলো ক্রমে ক্রমে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর রেখে যাচ্ছে নবীন প্রজন্ম, যারা লোভ-লালসায় নিজেকে অন্ধ করে রাখছে। আমরা শোকাহত, মর্মাহত এই ধরনের প্রবীণ মানুষগুলো, যারা ছাতার মতো নবীন প্রজন্মকে নিরাপত্তার বলয়ে ঢেকে রাখত, একে একে তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। নবীন প্রজন্ম ধীরে ধীরে ধূসর গোধূলির অন্ধকারে ডুবে যাচ্ছে। পৃথিবীকে জন্ম দিচ্ছে নরকের আঁতুড়ঘর। ২০২১ থেকে ২০২৬ খ্রিস্টাব্দ অত্যন্ত শোকস্তব্ধ ছিল আমার জীবনে। কারণ, এই সময় কালের মধ্যে আমরা এমন এমন গুরুত্বপূর্ণ প্রবীন মানুষদেরকে হারিয়েছি, যারা শুধু আমাদের গ্রামকেই নয়; আমাদের যুব সমাজকে নেতৃত্ব দিয়েছিল। এই সময়ের মধ্যে কম করে হলেও ১০০ জন বয়স্ক ব্যক্তিকে হারিয়েছি। এরপর থেকে গ্রামের মোড়ল-সরদার সমস্ত কিছু একটা টালমাটাল অবস্থায় রয়েছে, যারা সমাজকে আরো অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে। এরকম সমাজ আমরা কখনোই চাই না, যেখানে থাকবে হিংসার রাজনীতি। ন্যায় এবং সুষ্ঠু বিচারব্যবস্থা হারিয়ে গিয়েছে নোংরা রাজনীতির আখড়ায়। এমতাবস্থায় দাঁড়িয়ে ২০২১ সালের আগের দৃশ্য এটা প্রমাণ করে যে, বর্তমান প্রজন্ম ধীরে ধীরে হকের পথ থেকে বিমুখ হয়ে গিয়েছে।

আরও পড়ুন:

ঠিক এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমরা, যেখানে বয়স্কদের কথা তরুণ সমাজ শুনছে না। ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলাদা করলে দেখা যায়, সর্বপ্রথম বয়স্কদের নিয়েই গড়ে উঠেছিল সভা। এই সভা নেতৃত্ব সমাজের ধীরে ধীরে গড়ে উঠল রাজা-মন্ত্রীপরিষদ অতঃপর দেশ ও রাষ্ট্রব্যবস্থা। গৌতম বুদ্ধ যে অঞ্চলে জন্মেছিলেন, সেটি ছিল বজ্জি রাজ্য। এটি উপজাতি সম্প্রদায়ের অঞ্চল নামে পরিচিত। খ্রিষ্ট্রীয় ষোড়শ শতকে যে ১৬টি মহাজনপদ গড়ে উঠেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল বজ্জি। তবে অন্যান্য ১৪টি মহাজনপদ ছিল রাজতান্ত্রিক; আর বজ্জি ও মল্ল ছিল একমাত্র গণতান্ত্রিক রাজ্য। কিন্তু রাজতান্ত্রিক রাজ্যগুলি গণ রাজ্য বা গণতান্ত্রিক রাজ্যগুলোকে বারবার আক্রমণ করত। গৌতম বুদ্ধ নিজের জাতি ও দেশকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বারোটি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হল, বয়স্কদের কথা মেনে চলা। তাহলে এখান থেকেও পরিষ্কার যে, ভারতীয় উপমহাদেশে শাসনব্যবস্থা মূলত গড়ে উঠেছিল বয়স্কদের নিয়েই। সেই নিরিখে বর্তমান সমাজকে যদি তুলনা করতে যায় তাহলে দেখতে পাব, এই সমাজ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন:

তাহলে কি এটা চিন্তার বিষয় নয় যে, বয়স্করা হারিয়ে যাওয়ায় সমাজ কত মূল্যবান রত্ন হারাচ্ছে? আমরা বয়স্কদের অবদান কীভাবে ভুলতে পারব? গ্রাম থেকে যদি শুরু করা যায়, তাহলে এই প্রবীণদের কথাই প্রথম মাথায় আসবে, যাদেরকে আমরা হারিয়ে দিচ্ছি ধীরে ধীরে, তাদেরকে কিন্তু আমরা কেউ আর স্মরণ করি না, তাদের পথ ও মত কখনোই আমরা মেনে চলতে চাই না। কাজেই ধীরে ধীরে সমাজ অপসংস্কৃতির বেড়াজালে আটকে পড়েছে। ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ, আর এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে মুক্তির একমাত্র উপায় হল বৃদ্ধ প্রবীণদের কথা শোনা, তাদের পথ ও মতের অনুসারী হওয়া।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder