বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা
দৈনিক জনকণ্ঠ, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: বাঘ দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক মানের সেচ্ছাসেবী সংগঠন শের-এর ব্যবস্থাপনায় প্রায় ২৫০ জন বাচ্চা ও কিছু অভিভাবকদের নিয়ে আয়োজিত হল একটি সংরক্ষণ সচেতনতামূলক অনুষ্ঠান। একটি এনিমেশন ফিল্মের মাধ্যমে বাচ্চাদের কাছে তুলে ধরা হয় বাঘ, বাদাবন, সুন্দরবন সম্পর্কিত তথ্য। কথোপকথনের মধ্যে দিয়ে উঠে এল বাচ্চাদের প্রশ্ন। পাখিরালয়ে অবস্থিত শের-এর সেন্টার বাঘবনে অনুষ্ঠিত হল গতকাল রবিবার ১৯শে জুলাই সকালে। অনুষ্ঠান শেষে শের-এর পক্ষ থেকে সকল বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় এডুকেশন-কিট্। ইউরো-শের সংরক্ষণ সচেতনতা উদ্যোগের অন্তর্গত এই কর্মকাণ্ড যা জঙ্গল প্রান্তিক মানুষের কাছে বয়ে নিয়ে চলেছে সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করার বার্তা। আগামী বেশ কয়েক মাসে বিভিন্ন এলাকায় হরেকরকম কর্মসূচি নেওয়া হতে চলেছে এমনই জানিয়েছেন সের এর ফাউন্ডেশন অন্যতম কর্মকর্তা জয়দীপ কুণ্ডু সুন্দরবনের প্রতিটি ব্লক হাজার হাজার স্কুল পড়ুয়া থেকে শুরু করে বনকর্মী টাইগার রেসকিউ টিমের সদস্যদের এই স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করে আসছে








