ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক

আব্দুল রাহাজঃ দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি:
টি-টোয়েন্টি ক্রিকেটে বিদেশের মাটিতে জয়ের ছন্দে ফিরে বিধ্বংসী হয়ে উঠল ভারতীয় দল। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একেবারে উড়িয়ে দিল সফরকারী ব্লু আর্মি। সিরিজের প্রথম ম্যাচে তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে দুর্দান্ত জয় পায় ভারত। গতকাল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে সিরিজের ট্রফি জয় নিশ্চিতকরনের ম্যাচে জ্বলে উঠলেন ঈশান কিষান। টসে জিতে এদিন জিম্বাবুয়ে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ঈশান কিশান ও তিলক ভার্মার দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদে ভারত প্রথম ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১৭.৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ফলে ভারত ম্যাচটি ৯০ রানে জিতে নিয়ে সিরিজের একটি ম্যাচ বাকি থাকতেই ট্রফি জয় নিশ্চিত করে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে,দুর্ধর্ষ ব্যাটিং করে ইশান কিষান (৮৮) ও তিলক ভর্মা (৬০) ও বল হাতে সবাইকে অবাক করে দিয়ে অভিষেক শর্মা নিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট এছাড়া প্রিন্স যাদব ও ভারতীয় জার্সিতে অভিষেক হওয়া আজকের ম্যাচে ইয়াস ঠাকুর নিয়েছে গুরুত্বপূর্ণ দুটি করে উইকেট। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে সাময়িক জ্বলে ওঠে ব্রাইন বিনিট (৩২)। তাছাড়া আর কেউ তেমন জ্বলে উঠতে পারেনি ব্যাট হাতে। বল হাতে এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ের বোলাররা সেভাবে জ্বলে উঠতে পারিনি। ম্যাচের সেরা ইশান কিশান। সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষে ফলাফল ভারত ২-০ স্বাগতিক জিম্বাবুয়ে। আগামীকাল সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হবে দুটি দল।







































































































