রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা

দৈনিক জনকণ্ঠ, এস রোজলিন, কলকাতা: রবীন্দ্র-নজরুল সাহিত্য একাডেমি উদ্যোগে এবং সুজাতা ঘোষের পরিকল্পনা ও সঞ্চালনায় কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে উদযাপন হলো রবীন্দ্র নজরুল জন্ম উৎসব । পাশাপাশি এই সংস্থার উদ্যোগে সাধারণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দোলন।এরপর উপস্থিত অতিথি বৃন্দগণ রবিন্দ্র ও নজরুল প্রতিকৃতিতে মাল্যদান করেন। বরণ করে নেয়া হয় সুজাতা ঘোষ মহাশয়াকে যিনি এই অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে তার দায়িত্ব শুরু করেন। শুরু হয় কবিতা পাঠের আসর। কবিতা পাঠ করে শোনান মঞ্জু মল্লিক দে, সুস্মিতা সেনগুপ্ত, বাচিক শিল্পী ও লেখিকা মানসী রায় চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলী, চিকিৎসক ও কবি আসাদ আলী, সৈয়দ মুস্তাফা সিরাজের ভাইপো এক্স আর্মি ওলেখক পত্রিকার কর্ণধার সাঈদ রানা।
অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় বিশিষ্ট কবি আলমগীর,লেখিকা ও সম্পাদিকা মানসী চট্টোপাধ্যায় , আচ্ছুত প্রামানিক, ডাঃ এন হক প্রমূখ। উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের বরণ করে নেন সুজাতা ম্যাডাম।সভাপতি ডাঃ আসাদ আলী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন এবং সুমধুর কন্ঠে গান গেয়ে সকলের হৃদয় জয় করে নেন। সুজাতা ঘোষের লেখা নাটক উপস্থাপনা করেন সুজিত ঘোষ। রবীন্দ্র নজরুল সম্পর্কে সুন্দর বক্তব্য পেশ করেন সাঈদ হুমায়ুন রানা। কবি সাহিত্যিক ও ক্রীড়াবিদ ডাঃ এস ইয়াসমিন তার কবিতার মাধ্যমে বর্তমান সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন । এরপর রবীন্দ্র ও নজরুল সাহিত্য একাডেমীর ত্রৈমাসিক মুখ পত্র প্রথম ও দ্বিতীয় সংখ্যা জুলাই ২০২৬ উদ্বোধন করা হয়।অনুষ্ঠান থেকে একটা মেডিকেল নতুন দল গঠন করা হয় বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প সংস্থা তরফ থেকে করার জন্য। এই নতুন দলে আছেন ডাঃ আসাদ আলী, ডাঃ এস ইয়াসমিন, ডাঃ এন হক, প্রফেসর মোহিত প্রমূখ। অনুষ্ঠানের পাশাপাশি চলতে থাকে বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা যার ব্যবস্থাপনায় ডাঃ এস সি দেব এন্ড নমিতা দেব ওয়েলফেয়ার ট্রাস্ট। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস ইয়াসমিন, ডাঃ আসাদ আলী, ডাঃ এন হক , কিংশুক গোস্বামী প্রমূখ। সবশেষে বন্দে মাতারাম সংগীতের মধ্য দিয়ে রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমীর সাহিত্য ও চিকিৎসার সমন্বয় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।





















































































































