বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা

দৈনিক জনকণ্ঠ: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র সংগঠন SIO বড়ঞা ব্লকের উদ্যোগে বেলডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গণে বসেআঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাধীনতার চেতনা, দেশপ্রেম ও নতুন ভারতের স্বপ্নকে শিশু-কিশোরদের তুলির মাধ্যমে ফুটিয়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। দেশের ঐতিহ্য, প্রকৃতি ও সমাজজীবনের নানা বিষয় তাদের আঁকা ছবিতে স্থান পায়।
SIO বড়ঞা ব্লকের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।আয়োজকরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও সহযোগীদের ধন্যবাদ জানান। সৃজনশীলতার এই প্রয়াস স্বাধীনতা দিবসের আবহকে আরও অর্থবহ করে তোলে।
আরও পড়ুন





















































































































