BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ সব হোক বরবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১৮

গত ১ সেপ্টেম্বর আগ্রাসী সাম্রাজ্যবাদকে রুখে দেওয়ার শপথ নিয়ে আন্তর্জাতিক শান্তি ও সংহতি দিবসে মহামিছিল হল কলকাতায়। প্রতি বছর এই দিনে বামপন্থী, প্রগতিশীল, গণতন্ত্রপ্রিয়, সুশীল সমাজ ও শান্তিকামী মানুষের উদ্যোগে কলকাতায়-সহ রাজ্যের বিভিন্ন জেলায় নানাবিধ কর্মসূচি পালিত হয়। ১ সেপ্টেম্বর দিনটির নেপথ্যে বিশেষ এক ঐতিহাসিক প্রেক্ষিত নিহিত রয়েছে। ১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল জার্মানির নাৎসী রাষ্ট্রনায়ক অ্যাডলফ হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। তাই এই দিনটি নিছক শান্তি কামনার দিন নয়; বরং বিস্মৃতিহীন ধিক্কার এবং দানবীয় সাম্রাজ্যবাদী অশুভ শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে রত থাকার শপথ গ্রহণের দিন। বিশ্বজুড়ে নাৎসীবাদী ও ফ্যাসিবাদী নৃশংসতার শিকার অগণিত মানুষ। একইসঙ্গে সাম্রাজ্যবাদী সংঘাত ও আগ্রাসন এবং পুঁজিবাদের সীমাহীন লালসা ও ভোগবাদ সর্বস্ব পৃথিবী গড়ার নারকীয় ফর্মূলার শিকার জনমানসের প্রতি সংহতি প্রকাশের দিন।

আরও পড়ুন:

তাই সাম্রাজ্যবাদের আগ্রাসন নীতি এবং পুঁজিবাদের আধিপত্যবাদী চিন্তা-চেতনার ভয়াবহ পরিণতি সম্পর্কে ধারণা থাকা জরুরি। একবিংশ শতাব্দীতে পৃথিবী এক ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশ-বিদেশের কোথাও শান্তির লেশমাত্র নেই। ক্ষমতার লড়াই, সর্বগ্রাসী রাজনীতি, লাগামছাড়া দুর্নীতি, শাসনের নামে শোষণ, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণকেই বে-নাগরিক করতে ডার্টি পলিটিক্স, ব্রিটিশের থেকে ধার করা ডিভাইড অ্যান্ত রুল পলিসি কার্যকর করতে জাতপাতের রাজনীতি, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, জনগণের বাক ও মত প্রকাশের স্বাধীনতা হরণ, বেছে বেছে বহুলডোজার অভিযান …. আরো কত কী! এই তালিকা কোথায় গিয়ে শেষ হবে, কেউ জানে না।

আরও পড়ুন:

সব মিলিয়ে কঠিন সময় পার করছে দেশ তথা বিশ্ব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় দু-বছর ধরে লাগাতার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে প্রায় ৬৫ হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে ইসরাইল। সমগ্র উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত। মাটি ভিজে আছে মানুষের রক্তে। প্রতিদিন ইসরাইলি বিমান হানায় প্রাণ হারাচ্ছে নারী, শিশু ও সাধারণ মানুষ। বাতাসে ভেসে বেড়াচ্ছে কেবল হাহাকার, আর্তনাদ আর আহাজারি। কান্নার আওয়াজে ভারাক্রান্ত গাজা উপত্যকা। পাশাপাশি যুদ্ধ চলছে রাশিয়া বনাম ইউক্রেনে। সুদানকে কার্যত শেষ করে দিল পশ্চিমারা। যেভাবে লিবিয়া, লেবানন, ইরাক, সিরিয়ার মতো দেশগুলোকে তারা করেছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে গৃহযুদ্ধ, সামরিক সংঘাত লেগেই আছে। এসবের পিছনে কলকাঠি নাড়ছে পশ্চিমারাই। সাম্রাজ্যবাদীদের লক্ষ্য যুদ্ধকেন্দ্রিক অর্থনীতি। ফলে সব দেশের বাজেটেই সামরিক খাতে বরাদ্দ আকাশচুম্বী। ফ্যাসিবাদ, বর্ণবাদ, পুঁজিবাদ, যায়নবাদ সব বহুরূপী সেজে বিশ্বকে কব্জা করার খেলায় মেতেছে। এই মারণ-খেলার দর্শক ৮২০ কোটি মানুষ।

আরও পড়ুন:

যেসব তাত্ত্বিকরা একদা সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে সমাজন্ত্রের বিপর্যয়ের পর একমেরু বিশ্বের স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তাঁরা মুখ লুকিয়েছেন। অতি সম্প্রতি মার্কিন কংগ্রেস সে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের এক ট্রিলিয়ন ডলারেরও বেশি সামরিক বাজেট পাশ করেছে। এতে অস্ত্র ব্যবসায়ী তথা মৃত্যুর কারবারিদের পোয়া বারো। তাই তারা বলছে, মারো, আরো মারো। তাদের কথায়, বিশ্বজুড়ে কীট-পতঙ্গের মতো পিলপিল করছে মানুষ। এত লোকের ভার পৃথিবী বইতে পারছে না। তাই ল্যাবরেটরিতে পরীক্ষা ও গবেষণা করে মানুষমারা কল করছে খুড়োরা। ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে ছড়ানো হচ্ছে মারণরোগের ভাইরাস। আর মানুষকে কেবল মস্তি-মউজে মশগুল করে রাখা হচ্ছে। ভোগবাদের সর্বগ্রাসী থাবায় মানুষ আজ দিশেহারা। নৈতিকতা, মূল্যবোধের বালাই নেই। গরীব মানুষ আরো গরীব হচ্ছে, ধনীরা দিন কে দিন ধনকুবের হচ্ছে। উচ্ছন্নে যাচ্ছে নতুন প্রজন্ম। রসাতলে যাচ্ছে পৃথিবী। এই সংকট ও অবক্ষয় থেকে উত্তরণের উপায় হল জবাবদিহীর চেতনা। নাহলে পৃথিবী নামক গ্রহ আর বেশিদিন আমাদের বাসযোগ্য থাকবে না।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder