BREAKING:
সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার 

আইএইএ-র সঙ্গে ইরানের চুক্তি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮

নতুন পয়গাম, তেহরান, ১০ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের অধীনস্ত পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ-র সঙ্গে নতুন একটি চুক্তি করল ইরান। এই চুক্তির আওতায় আন্তর্জাতিক পরমাণু নিরীক্ষণ সংস্থা আইএইএ-র কর্মকর্তাদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ফের পরিদর্শন শুরু করার অনুমতি দেয়া হয়েছে। তবে এজন্য স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল না করার শর্ত দিয়েছে তেহরান।

আরও পড়ুন:

বুধবার ইরান ও আইএইএ-র কর্মকর্তারা জানান, তারা পরমাণু স্থাপনা পরিদর্শন পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় গত জুনে আমেরিকা ও ইসরাইলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলোও রয়েছে। তবে এ ব্যাপারে আর কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। তেহরান প্রশাসন পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে এই চুক্তি বাতিল হয়ে যাবে।
মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোয় আইএইএ-র প্রধান অধিকর্তা রাফায়েল গ্রোসি-র সঙ্গে বৈঠক করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পরমাণু বিষয়ক উপদেষ্টা কমিটির কয়েকজন সদস্য। এই বৈঠক ছিল ইরান-ইসরাইল যুদ্ধ পরবর্তী সময়ে আইএইএ-র সঙ্গে ইরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
দু-দিন ধরে চলা বৈঠকের পর বুধবার নতুন চুক্তি স্বাক্ষর করেন তারা। এরপর যৌথ সাংবদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান এবং দেশটির জনগণের নিরাপত্তা রক্ষার শর্তে আইএইএ-র সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে রাজি হয়েছে তেহরান। গ্রোসি বলেন, ‘এই সমঝোতা সঠিক পথে একটি পদক্ষেপ। এটি এমন একটি দরজা, যা আমরা এখন খুলে দিচ্ছি।’
ইরান নাকি গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে – এই অভিযোগ তুলে জুন মাসে ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। ইরানের পাল্টা জবাবি হামলার মধ্য দিয়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার পাশাপাশি দেশটির একাধিক শহরে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।
এক পর্যায়ে সেই হামলায় যোগ দেয় আমেরিকাও। এরপর ইসরাইলে পাল্টা হামলা করে ইরানও। তারপর কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ইরান হামলা করলে ১২ দিন পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরাইলি ও মার্কিন হামলার জন্য আইএইএ-র একপেশে নীতিকে দুষে সহযোগিতা স্থগিত করে তেহরান। ফলে আইএইএ-র কর্মকর্তারা তেহরান ত্যাগ করতে বাধ্য হন। তবে গত মাসে আবার আইএইএর একটি দলকে অল্প সময়ের জন্য বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে দেয় ইরান সরকার। তবে ফোরদো ও নাতাঞ্জ-সহ অন্যান্য পরমাণউ স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি। এদিকে কয়েক সপ্তাহ ধরে হুঁশিয়ারির পর আগস্টে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। ইরান এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলে, এর ফলে ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে বাদ দেয়া হতে পারে।

আরও পড়ুন:

পেটে

আরও পড়ুন:

ইসরাইলের পরমাণু কর্মসূচিতে নীরব কেন পশ্চিমারা: ইরান

আরও পড়ুন:

নতুন পয়গাম, তেহরান, ১০ সেপ্টেম্বর: ইসরাইলের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণে পশ্চিমা বিশ্বের নীরবতার কঠোর সমালোচনা করল ইরান। অভিযোগ, নীরবে পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ করে চলেছে ইসরাইল। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে দেশটির নতুন পারমাণবিক কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়ন। এতে ক্ষোভ প্রকাশ করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিমারা শুধু ইরানকেই দেখতে পায়। অথচ পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে ইরান সব চুক্তিতে সই করেছে। ইসরাইল এমন কোনো চুক্তিতে সই করেনি। তবুও ইসরাইলের পারমাণবিক বিস্তার প্রকল্প নিয়ে পশ্চিমাদের মুখে কুলুপ কেন? তেরহান প্রশাসন এও বলেছে, পশ্চিমারা অহেতুক ইরান-আতঙ্কে ভোগে।

আরও পড়ুন:

ইরানের বিদেশমন্ত্রী আরো বলেন, পরমাণু ইস্যুতে দ্বিচারিতা পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করছে। সোশ্যাল মিডিয়ায় আরাকচি এক পোস্টে অভিযোগ করেন, পশ্চিমাদের কাছে আসল উদ্বেগ কোনো দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নয়; বরং কে বৈজ্ঞানিকভাবে এগোচ্ছে সেটি। বিশ্বব্যাপী গণহত্যাযজ্ঞে তাদের দোসর ইসরাইলের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমারা তাই নীরব।
উল্লেখ্য, সম্প্রতি স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে ইসরাইলের দিমোনা শহরের কাছে শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে বিশাল নতুন পরিকাঠামো নির্মাণকাজ ধরা পড়েছে। সাতজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে, কাজটি ইসরাইলের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত। তবে কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের বিদেশমন্ত্রী। টেলিকথনে আরাকচি বলেছেন, ইরান কূটনীতির পথে অবিচল রয়েছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্যা সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। যুদ্ধ নয়, ইরান শান্তির পক্ষে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder