ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়

নতুন পয়গাম, মেডলিন, ১৩ সেপ্টেম্বর: ফিলিস্তিনিরে গাজা উপত্যকায় প্রায় ২ বছর ধরে চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশের নামজাদা বিশ্ববিদ্যালয় ইসরাইলি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। সম্প্রতি ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ সিয়েরা একটি ইসরাইলি বিশ্ববিদ্যালয়ের সাথে উদ্ভাবনী শীর্ষ সম্মেলন বাতিল করে। নরওয়ে, বেলজিয়াম ও স্পেনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইসরাইলি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ট্রিনিটি কলেজ ডাবলিন-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ও একই পদক্ষেপ নিয়েছে। জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাথে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় চুক্তি বাতিল করেছে। ইউরোপীয় অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্টস ঘোষণা করেছে, তারা ইসরাইলি শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো সহযোগিতা করবে না এবং তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকেও একই পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।







































































































