BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  কুমলাই নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান

অনুপ্রবেশ যখন হাতিয়ার

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০৬

মুহাম্মাদ আবদুল মোমেন

আরও পড়ুন:

উইপোকা ভারতবর্ষকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপ্রবেশ তত্ত্বের এই ক্রোনোলজি থেকেই প্রশ্ন করতে হয়, অনুপ্রবেশ ঘটলে তার দায় কেন্দ্রীয় সরকারের এবং বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সুতরাং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ অমিত শাহ। ভারতবর্ষের মতো বৃহত্তর শক্তিশালী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় দেশটাকে উইপোকায় কুরে কুরে খোকলা করে দিচ্ছে! অথচ তার ভাষ্যে, ভারতবর্ষ লঙ্গরখানা নয়, আবার ধরমশালাও নয়। তাই অনুপ্রবেশকারী মুসলমানরা এখানে এসে বসবাস করবে কেন?

আরও পড়ুন:

মোদী-শাহরা দেশকে ধরমশালা হতে দেবেন না। তবে কি আইন করে আশ্রম বানাবেন? কারণ, মুসলমান ছাড়া অন্য সকলকে নাগরিকত্ব দিতেই তো তৈরি হয়েছে সিএএ আইন। সুতরাং অন্যদের নাগরিকত্ব বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দরাজ বা উদার, কিন্তু মুসলিম প্রসঙ্গে এলেই ধরমশালা বা লঙ্গরখানার কথা উঠবে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রণয়ন ও কৌশলে তা কার্যকর করার উদ্দেশ্যে সম্প্রতি বিহার থেকে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, তারপরও কমিশনের এই প্রক্রিয়াকে সরকারি কর্মসূচি বলতে দ্বিধা করছেন না বিরোধীরা। কারণ, কমিশন সরকারের ভাষা ও ইচ্ছায় কথা বলছে এবং কাজ করে যাচ্ছে। কমিশন যার দ্বারা (নরেন্দ্র মোদী) নিয়োজিত তার প্রতিই দায়বদ্ধতা দেখাচ্ছে। অর্থাৎ কমিশন বিজেপির দলদাসে পরিণত হয়েছে। তাই বিরোধীরা নির্বাচন কমিশনকে বিজেপির বি-টিম বলে অভিহিত করেছে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনের কাজকর্ম থেকে চলন বলন সবেতেই শাসকদলের অনুকরণ। দেশের বিরোধী দলের প্রতি কমিশনের আচরণ শাসকদলের নেতার ন্যায়। শাসকদল যা বলছে, কমিশন তাই করছে। আবার কমিশন যেটাই করছে, বিজেপি সেটাকেই উদ্বাহু সমর্থন করছে। বিজেপি আরএসএস-এর দীর্ঘকালের অভিযোগ হল, দেশে লাগামছাড়া ও অনিয়ন্ত্রিত হারে মুসলিম জনসংখ্যা নাকি বৃদ্ধি পাচ্ছে। সংঘীরা বহুকাল ধরে এই অপপ্রচার চালাচ্ছে যে, মুসলিমরা সচেতনভাবে তাদের সংখ্যা বৃদ্ধি করে চলেছে। উদ্দেশ্য, এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে হিন্দুদের দেশান্তরিত অথবা ধর্মান্তরিত করা। তাই একাধিক বিবাহ এবং গণ্ডা গণ্ডা বাচ্চা পয়দার পরিকল্পনা নিয়ে চলেছে মুসলিমরা।

আরও পড়ুন:

এছাড়াও রয়েছে লাভ জিহাদ, ব্লাড জিহাদ, অনুপ্রবেশ ইত্যাদি। গত মাসে স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রীর মুখ থেকে অনুপ্রবেশ শব্দ ফের নতুন করে ধ্বনিত হয়েছে। যদিও এই বক্তব্যের দ্বারা নিজেকেই কাঠগড়ায় তুললেন তিনি। কারণ, অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সুতরাং অনুপ্রবেশ হলে তার দায় মোদি-শাহদেরই। কিন্তু তারা সরকারের ব্যর্থতাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে ভোট ভিক্ষায় অভ্যস্ত।

আরও পড়ুন:

জনগণের প্রতি দায়িত্ব-কর্তব্য এবং প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা ঢাকতে সুচতুরভাবে দেশবাসীকে বিভ্রান্ত ও দিকভ্রান্ত করাই ওদের সহজাত প্রবৃত্তি। এ বিষয়ে এখন আলোচনার অর্থ হল আচ্ছে দিন নিয়ে চায়ে পে চর্চা করা। এসআইআর-এর পক্ষে সাফাই দিতে বস্তাপচা সেই মুসলিম সংখ্যা বৃদ্ধি ও তার নেপথ্য রহস্য অনুপ্রবেশের তত্ত্ব আমদানি করা ছাড়া গতি নেই। দিল্লির সুরে তাল মিলিয়ে এ রাজ্যের কিছু লোক বলছে, বাংলায় দু’কোটি বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এই যে নির্লজ্জ মিথ্যা কথন বা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেগুলো সাধারণ নাগরিক কীভাবে নিচ্ছেন, তা কি মহামান্যরা একবারও ভেবেছেন? বাংলার বীরপুঙ্গবরা সজ্ঞানেই এসব মিথ্যাচার করছেন। কারণ, তারা ভাল করেই জানে, বাংলায় অনুপ্রবেশকারী (মুসলিম) নেই বললেই চলে। তার প্রমাণ পেতে সেন্সাসের শরণাপন্ন হতে হয়।

আরও পড়ুন:

সেন্সাস রিপোর্ট বলছে, বিগত চার দশকে বাংলার জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় বৃদ্ধির তুলনায় যথেষ্ট কম। ১৯৮১ থেকে ২০১১ পর্যন্ত পশ্চিমবঙ্গের সামগ্রিক জনসংখ্যা ও ধর্মভিত্তিক জনসংখ্যার হার — ১৯৯১: ২৪.৭%, ২০০১: ১৭.৮%, ২০১১: ১৩.৮%। তুলনামূলক বিগত তিনটি সেন্সাসে সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। ধর্ম ভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হার ও হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার — ১৯৯১: ২১.১%, ২০০১: ১৪. ২%, ২০১১: ১০.৮%। দেখা গেল গত তিনটে শুমারিতে হিন্দু সংখ্যা বৃদ্ধির হার কমছে।

আরও পড়ুন:

এবার দেখা যাক মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার — ১৯৯১: ৩৬. ৯%, ২০০১: ২৫.৯%,
২০১১: ২১.৮%। দেখা যাচ্ছে মুসলিমদের সংখ্যাও স্বাভাবিক নিয়মে কমছে। পশ্চিম বাংলার সাথে দেশের জনসংখ্যা বৃদ্ধির তুল্যমূল্য বিচারে দেখা যাচ্ছে, সর্বভারতীয় ক্ষেত্রে বৃদ্ধির হার — ১৯৯১: ২২.৭%, ২০০১: ১৯.৯%, ২০১১: ১৬.৮%। সারা দেশে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার — ১৯৯১: ৩২.৯%, ২০০১: ২৯. ৫%, ২০১১: ২২.৬%। অর্থাৎ এক্ষেত্রেও বাংলার মুসলিম সংখ্যা বৃদ্ধির হার জাতীয় হারের থেকে কম।

আরও পড়ুন:

সংঘী ও তাদের পোষ্য গদি মিডিয়া যতই অপপ্রচার চালাক, আসল ঘটনা হল, বিগত তিন দশক ধরে দেশের সার্বিক জনসংখ্যা এবং তার সাথে সঙ্গতি রেখে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নগামী। বাংলায় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে কম। অথচ নিরন্তর বলা হচ্ছে, দু’কোটি বাংলাদেশী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী নাকি অবৈধভাবে এই বাংলায় রয়েছে এবং তারাই রাজ্য তথা দেশের অর্থনীতির অধোগতির জন্য দায়ী। এদের জন্যই বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থানে এরাই থাবা বসিয়েছে! প্রসঙ্গত উল্লেখ্য, এরাজ্যে সাকুল্যে মুসলমানের সংখ্যা আড়াই কোটি। তার মধ্যে দু-কোটি বাংলাদেশী ও রোহিঙ্গা হলে এদেশীয় বা পশ্চিমবঙ্গীয় মুসলিম মাত্র ৫০ লক্ষ? ভুলে গেলে চলবে না, অবিভক্ত বাংলায় মুসলিম ছিল ৫৭ শতাংশ। তাহলে তারা কোন গ্রহে চলে গেল!

আরও পড়ুন:

এপার বাংলা অনুপ্রবেশকারীদের মরুদ্যান হলে আদমশুমারীর সংখ্যাতত্ত্বে তার ছাপ নেই কেন? তাহলে কীভাবে আপনারা ‘চুন চুন কর ঘুসপেটিয়োঁ কো দেশ সে বাহার নিকালেঙ্গে’? এমন আগমার্কা মন্তব্য করে হাততালি কুড়োলেও প্রশ্ন এখানেই। ২০১১-র পূর্বের সেন্সাস রিপোর্ট থেকে ঘুসপেটিয়া বাছাই তো সহজতর হবে। করোনার অজুহাতে ২০২১ সালে সেন্সাস না করার উদ্দেশ্য কি ঘুসপেটিয়া খেলার জন্য? সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তো কেন্দ্রের অধীন। তাহলে পরোক্ষে সীমান্ত রক্ষার ব্যর্থতাকে আলোকিত করলেন মোদি-শাহরা! বাংলায় দু’কোটি অনুপ্রবেশের ভাঁওতা দিয়ে ভোট ভিক্ষা করতে এলে প্রশ্নের মুখে তো পড়তেই হবে যে, বিগত এগারো বছর দেশের প্রহরীদের চোখে ধুলো দিয়ে কীভাবে এত অনুপ্রবেশ ঘটল? চৌকিদার তাহলে কী করছেন? ২০১৪ সালে কেন্দ্রে সরকার গড়ার আগে তো মোদি বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে সীমান্ত পেরিয়ে একটা ইঁদুরও গলতে দেওয়া হবে না।

আরও পড়ুন:

(লেখক সাতুলিয়া মাদ্রাসার ধর্মতত্ত্ব বিষয়ের শিক্ষক)

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder