BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  কুমলাই নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান

রঙ ও রূপের দ্বন্দ্ব: মনের কালো ঘুচবে কবে?

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৭

পাভেল আখতার

আরও পড়ুন:

নতুন পয়গাম, ১৯ সেপ্টেম্বর: 

আরও পড়ুন:

দুই বোন — একজন খুব ফর্সা, আর অন্যজন কালো। ‘ফর্সা’র প্রতি বাড়ির সকলের আদর আর আহ্লাদ অন্তহীন, সমস্ত আলোর কেন্দ্রে সে। আর ‘কালো’টি নিদারুণ অনাদর, অবহেলা ও উপেক্ষায় যেন এক বিষাদ-প্রতিমা। একা একা থাকে, পুতুল নিয়ে একা একাই খেলা করে ইত্যাদি। তারপর পুতুল খেলার বয়স শেষ হলে বাড়ি থেকে শিগগির ‘আপদ’ দূর করার দুরন্ত ব্যগ্রতায় ‘কালো’র বিয়ে দিয়ে দেওয়া হয়! অপরদিকে ‘ফর্সা’টি শিক্ষায়-দীক্ষায় সমস্ত কিছুতে একেবারে ‘আধুনিক সভ্যতার উপযোগী’ হয়ে ওঠে। অবশেষে অকালমাতৃত্বের ‘ভারে’ অবনত জীবনের অন্তিম মুহূর্তটি যখন ঘনিয়ে আসে, তখন ‘কালো’ হাসপাতালের বিছানায় শুয়ে ‘ফর্সা’ বোনকে অনুরোধ করে যায় যে, সে যেন নবজাতিকাটিকে ‘তার মতো করে’ বড় করে তোলে!

আরও পড়ুন:

অনেকদিন আগে পড়া একটি গল্প। কিন্তু, এ তো শুধু গল্প নয়; নির্মম বাস্তবের প্রতিচ্ছবি। ‘কালো’ মেয়েদের ‘জীবনযন্ত্রণা’র অবসান আদৌ আর কোনদিন হবে কি না সন্দেহ! প্রশ্ন হ’ল, যে ‘ফর্সা’ আমাদের কাছে এতটাই আকর্ষণীয়, তাকে ‘রূপ’ বলার ভ্রমে আচ্ছন্নতা কি যুক্তিসঙ্গত? ‘রূপ’ শব্দটি তো ব্যাপক অর্থবোধক। তার ব্যঞ্জনা বহুমাত্রিক। পুরুষেরও ‘রূপ’ থাকতে পারে। নারী ‘রূপসী’ হলে পুরুষও হতে পারে ‘রূপময়’। ‘রূপ’ বস্তুটাই আলাদা। ‘কালো’ যেমন একটি রঙ, ‘ফর্সা’ও তো নিছকই একটি রঙ মাত্র। দিনের শেষে তাহলে কি আমরা আসলে ‘রঙের পূজারী’, রূপের নয়? ঠিক তাই। তাহলে তো নিজেদের ‘আত্মপ্রতারিত’ বলা ছাড়া আর উপায় থাকে না!

আরও পড়ুন:

মনে পড়ে, গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের যে দু’জন ফুটবলার টাইব্রেকারে পেনাল্টি ‘মিস’ করেছিলেন, তাঁদের গায়ের কালো রঙ নিয়ে ‘কটাক্ষ’ করেছিলেন কিছু মানুষ; যদিও রাষ্ট্রীয়ভাবে সেই দুই ফুটবলারের পাশেই ছিল ফ্রান্স। কিন্তু, প্রশ্ন হচ্ছে, মানুষের মনের ‘অন্ধকার’ দূর হবে কবে? যে ‘কালো রং’ নিয়ে বহু মানুষের এত ‘সমস্যা’ তারা যদি জানত যে, তাদের মনে পুঞ্জীভূত ‘অন্ধকার’-এর রঙটিও ‘কালো’ তাহলে বোধহয় ওই ধিক্কারযোগ্য ‘কটাক্ষটা’ তারা করত না! ওইসব মানুষকে একথা বোঝানো নিতান্ত অর্থহীন যে, কী অসম্ভব, অপরিমেয় মনস্তাত্ত্বিক চাপ মাথায় নিয়ে একজন ফুটবলারকে পেনাল্টি শট মারতে হয়!

আরও পড়ুন:

বসন্ত রঙের ঋতু। প্রসঙ্গত বলা যাক, ‘রাঙিয়ে দিয়ে যাও’ — রবীন্দ্রনাথের এই অনবদ্য গানটি যদি মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে বোঝা যাবে যে, ‘বসন্ত’-কে নিয়ে তাঁর ভাবনা কত গভীর ছিল ! বসন্তের হৃদয়ের সঙ্গে কবি নিজের গহন অন্তরাত্মাকে মেশাতে চেয়েছিলেন কীভাবে এবং কেন, যা গোটা বিশ্বমানবেরই হৃদয়ের অন্তর্গত, এমনতর একটি ‘দর্শন’ এই গানে ফুটে উঠেছে! না, কবির কাছে ‘বসন্ত’ কেবলই একটি রঙের ঋতু হিসেবে নয়; বরং ‘রঙ’ ছিল কবির গভীর ভাবনার উদ্দীপক মাত্র। ”রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।” এই আকুতি অথবা প্রার্থনা কেবল একজন কবির নয়, দিনের শেষে বিশ্বমানবেরই। নিছক বাহ্যিকতায় নয়, মর্মের গহনে প্রবেশ করবে ‘রঙ’। ‘মর্ম’ বর্ণময় হয়ে উঠলে বাহ্যিক জীবনও যথার্থই দীপ্ত হয়ে ওঠে, কর্ম যার প্রতীক। কিন্তু আমরা ‘ভিতর থেকে বাইরে’ আসি না! বরং ‘বাইরে’টাই আমাদের সব! ”ও পলাশ ও শিমুল কেন এ মন মোর রাঙালে…” — এই গানেও বর্ণময় পুষ্পসম্ভারে সজ্জিত প্রকৃতি মনের ভিতরে শুধু প্রবেশই করছে না, একই সঙ্গে হয়ে উঠছে একাকারও। আরেক গভীরতর বাণী কবিকণ্ঠে ধ্বনিত হচ্ছে এভাবে — ”আমারই চেতনার রঙে পান্না হ’ল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে…।” এই গূঢ়তম ‘আমার চেতনা’কে কি সত্যিই আমরা চিনতে পেরেছি? সম্ভবত নয়। ‘পারিনি’ বলেই আপন হৃদয়ে কবির প্রত্যয়, শুদ্ধ শ্লাঘা ও চর্যার সঙ্গে আমাদের ‘দূরত্ব’ আর ঘুচল না!

আরও পড়ুন:

‘রঙ’ তো অনেক। রঙের প্রভাবও আমাদের জীবনে অনস্বীকার্য। কিন্তু, সব ছাপিয়ে গভীর ব্যঞ্জনায় দুটো রঙের প্রভাবই বোধহয় আমাদের জীবনে সবচেয়ে বেশি। সাদা ও কালো। জীবন, সমাজ, রাজনীতি সবখানেই এই দুটো ‘রঙ’ প্রবল প্রতাপে সর্বদা হাজির। তারাশঙ্কর ‘কবি’ উপন্যাসে ‘স্বশিক্ষিত’ নিতাই কবিয়ালকে দিয়ে বলিয়েছিলেন, ”কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে..?” শান্তির সাদা পায়রা অদৃশ্য হয়ে থাকে, আর যুদ্ধের কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ-বাতাস! ‘কালো মেয়ে’-কে নিয়ে কপালে উদ্বেগ আর দুশ্চিন্তার ভাঁজ নিরন্তর পুরু হতে থাকে অগণিত হতভাগ্য জনক ও জননীর! এভাবেই চলতে থাকলে বলা বড় কঠিন যে, অশোক, কিংশুক, পলাশ সমস্ত ফুলের দল’…আনন্দে রহে ফুটিয়া’!

আরও পড়ুন:

বস্তুত, জীবনকে যে গভীরভাবে বুঝতে পারে, সে-ই জীবনকে সহজভাবে গ্রহণ করতে পারে; মেঘলা আকাশ নয়, জীবনকে করে তুলতে পারে মেঘমুক্ত, প্রসন্ন নীলাকাশ। এই কথাটি এক ও অদ্বিতীয় শিবরাম চক্রবর্তীর ক্ষেত্রে নির্দ্বিধায় বলা যায়। শৈশবে ‘রাজার অসুখ’ গল্পে যে ফকিরের কথা পড়েছিলাম, যার চালচুলো কিছুই নেই, অথচ তার মতো ‘সুখী’ও আর কেউ নেই। সুকুমার রায় তাঁর আশ্চর্য প্রতিভায় কঠিন কথা কত সহজ করে যে বলতে পারতেন। আমি গল্পের সেই সুখীতম মানুষটির মধ্যে শিবরামের স্পষ্ট ছায়া দেখতে পাই। বস্তুত, শিবরাম চক্রবর্তী ‘হাসির গল্প’ লেখেননি, তিনি ‘জীবনকে হাসিময়’ করে রাখার গল্প লিখেছেন। হর্ষবর্ধন ও গোবর্ধনের সুস্নিগ্ধ গল্পগুলিতে দুই ভাইয়ের যে ‘অটুট ও অমলিন ভ্রাতৃত্বভাব’ তিনি ‘এঁকেছেন’ সেটা বোধহয় সচরাচর সবার চোখে পড়ে না। হাসতে গিয়ে এই ‘মূল্যবোধটা’ ভুলে গেলে কিন্তু চলবে না। ‘হর্ষবর্ধন অমনিবাস’ গল্পগ্রন্থের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন প্রখ্যাত শিল্পী শৈল চক্রবর্তী। এই বইয়ে তিনি ‘দুই চক্রবর্তী’ শীর্ষক ভূমিকার শেষে লিখছেন, ”…শুধু সাহিত্য কেন প্রকৃতিতে অমন সরল শিশু আমার অভিজ্ঞতায় কেন অনেকের অভিজ্ঞতাতেই বিরল বলতে হবে।

আরও পড়ুন:

কোনওটাতেই ওঁর ক্ষোভ দুঃখ অসম্মান ছিল না, সংসারের বিরাট কালো রঙের ত্রুটিগুলোকে উনি হেসে উড়িয়ে দিতেন কোন জাদুতে জানি না।

আরও পড়ুন:

 

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder