BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা

এবারের শরৎ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, সকাল ১১:৫১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, সকাল ১১:৫১

গৌতম রায়

আরও পড়ুন:

নতুন পয়গাম: দেশ রক্ষার্থে সেনার বীরত্বকে একটা বিশেষ ধর্মের প্রতীকের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা নীরব থেকেছি। পাছে ‘রাষ্ট্র’ জেলে ভরে। পাছে ‘ভোট’ চলে যায়। সেই আবেগকে হিন্দু বাঙালির ধর্মীয় আবেগের সঙ্গে ‘পাঞ্চ’ করা হয়েছে। সেই ‘পাঞ্চ’-কে প্রচার দিতেই ‘রাষ্ট্রে’র একটা অংশ প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। দাড়িযুক্ত ‘আসুর’-এর সঙ্গে ধর্মীয় আবেগ আবিষ্কার করে বিদ্বেষ ছড়াচ্ছে প্রতিবেশি রাষ্ট্রের অবৈধ ক্ষমতা দখলদারের পিচ্চিরা। এপার বাংলায় মাউথ ক্যানভাসিং হচ্ছে ‘মহম্মদ আলি পার্ক’ নামটির জন্য নাকি ওই পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে।
‘ভবানী পাঠকে’-র আড়ালে উৎসব ঘিরে রাজনৈতিক হিন্দু অস্মিতাকে উসকে দেওয়া হচ্ছে — এমন বাংলা কখনোই দেশভাগের ঘনঘোর অন্ধকার কালেও ছিল না। দুর্গাপুজো ঘিরে উৎসবের ঘনঘটাই ছিল প্রথম এবং প্রধান। আনন্দটাই ছিল সবথেকে উল্লেখযোগ্য উপকরণ। মহিলা মহলে পুজো দেওয়া। পুজোর উপকরণ গোছানো ইত্যাদি ঘিরে একটা কাকুতি ছিল। বারোয়ারি পুজোতে এই আয়োজন ঘিরে তেমন একটা জাতপাতের বালাই ছিল না। যদিও মায়ের ভোগ রান্নায় বামুনদিদিদের ডাক পড়ত। পুরুষদের ভিতরে যুব-তরুণেরা ব্যস্ত থাকত চাঁদা তোলাতেই। ধর্মীয় আয়োজনে সরকারি বদান্যতা তখন কল্পনাই করা যেত না।

আরও পড়ুন:

দুর্গাপুজোর বারোয়ারীকরণ হিন্দু সমাজে জাতপাতের বেড়া ভাঙার ক্ষেত্রে একটা বড় সামাজিক ভূমিকা পালন করেছিল। এই ভূমিকা পালনের রেওয়াজ অবিভক্ত বাংলার কাল থেকে শুরু হলেও সেই সময়ে দুই বাংলাতেই সমাজ নিয়ন্ত্রণে ধনী উচ্চবর্ণের হিন্দুদের যে একাধিপত্য ছিল, তাতে সামাজিক মেলামেশার অঙ্গনটি খুব পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতে পারেনি। দেশভাগ বহু নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করলেও বেঁচে থাকার তাগিদকে সামনে তুলে আনতে হিন্দু সমাজে জাতপাতের বেড়াকে কিছুটা ভাঙতে পেরেছিল। বারোয়ারি দুর্গাপুজো, এপার বাংলায় তার চল দেশভাগের আগে ছিল। বস্তুত বারোইয়ারি দুর্গাপুজোর চল এবার বাংলার হুগলী জেলাতেই। সেই বারোইয়ারিই ক্রমে অপভ্রংশ হয়ে দাঁড়িয়েছে বারোয়ারিতে।

আরও পড়ুন:

এই বারোয়ারির ভাবনা এবং প্রসার বাঙালি হিন্দু সমাজের মধ্যে বিদ্বেষ-বিষ নাশের ক্ষেত্রে একটা বড় সময় ধরে বিশেষ ইতিবাচক ভূমিকা পালন করেছিল। কিন্তু ডিকেন্স খুড়ো যে ‘সময়’-কে দুই নগরীর আখ্যান রচনা করেছিলেন, সেখানে বড় ‘মারাত্মক’ আপ্তবাক্য এই ঠাকুরনকে ঘিরে বলেছিলেন। ‘সময়ে’-র জেরে বারোইয়ারির ইয়ার দোস্তেরা এখন ক্রমেই উৎসবকে একটা প্রাতিষ্ঠানিক ধর্মের ছোট্ট কোনে আটকে রাখতে উঠে পড়ে লেগেছে, যাতে বারো ইয়ারের, অর্থাৎ; জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ নির্বিশেষে ‘উৎসবে’-র আনন্দটা ক্রমে ‘শবের উপর শামিয়ানা’য় পর্যবসিত হয়।

আরও পড়ুন:

রাজনৈতিক প্রেক্ষিত বদলের সঙ্গে উৎসবের প্রেক্ষিতটা যে বদলে যাচ্ছে অদৃশ্য হাতের দৌলতে — এটা আমরা বুঝেও যেন ঠিক বুঝে উঠতে চাইছিলাম না। ধর্ম পালন, ধর্মের আচার নিষ্ঠা এইসবের সঙ্গে শরৎকালের সম্পর্কটা ক্রমেই কমতে শুরু করেছে বেশ কয়েক বছর ধরে। সেই জায়গায় ঠাঁই করে নিতে শুরু করেছে দলীয় রাজনীতির ভাবনার সংমিশ্রণ। এই মিশেল ধীরে ধীরে উৎসবকে সর্বজনীন রূপ থেকে বিচ্ছিন্ন করে, তাকে দলীয় রাজনীতির সঙ্কীর্ণ কৌণিক বিন্দুতে এনে দাঁড় করাচ্ছে। বদলে যাচ্ছে উৎসবের আঙিনা। পাল্টে যাচ্ছে উৎসব পালনের আঙ্গিক।

আরও পড়ুন:

রাজ্য সরকার বেশ কিছুদিন ধরে দুর্গাপুজোর জন্য সরকারি কোষাগার থেকে টাকা নিচ্ছেন। টাকার পরিমাণ প্রায় প্রতি বছরই বাড়ছে। তার সঙ্গে রয়েছে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে নানা রকমের ছাড়। ধর্মনিরপেক্ষ সংবিধানের নামে শপথ নেওয়া কোনও সরকার একটি বিশেষ ধর্মের পূজার্চনার জন্য সরকারি কোষাগারের টাকা খরচ করতে পারেন না। এইভাবে একটা নির্দিষ্ট ধর্মের পুজোতে সরকারি কোষাগার থেকে টাকা খরচের সংস্থান কোনও অবস্থাতেই সরকারি আইন-কানুনে নেই। এভাবে কোনও ধর্মের জন্য সরকারি টাকা খরচ মানে সম্পূর্ণভাবে সংবিধান অবমাননা।

আরও পড়ুন:

কিন্তু কে শোনে কার কথা? আইন-কানুনের তোয়াক্কা না করাই তো এখন আইনের রক্ষকদের কাছে ক্রমে একটা অবশ্য করণীয় কর্তব্যে পরিণত হয়েছে। তাই জাতি-ধর্ম নির্বিশেষে নাগরিকের করের টাকা খয়রাতি দেওয়া হচ্ছে একটা বিশেষ ধর্মের ধর্মাচারণে। বিনিময়ে পুজো মন্ডপগুলিতে মুখ্যমন্ত্রীর ছবি, তাঁর সরকারের গুণকীর্তন প্রদর্শন হয়েছে বাধ্যতামূলক। দর্শকের কাছে এখন প্রতিমা দেখার মতো প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে মন্ডপে মন্ডপে মুখ্যমন্ত্রীর ছবি দেখা। অবশ্য কর্তব্য হয়ে উঠেছে তাঁর সরকারের গুণকীর্তন দেখা বা শোনার আড়ালে তাঁর দলের প্রচার দেখতে বা শুনতে বাধ্য হওয়া।

আরও পড়ুন:

শাসকের এই ছবির জল-ছবি সমাজজীবনের একটা বড় অংশকে ঠেলে দিচ্ছে মাৎস্যন্যায়ের দিকে। পুলিশের সব বুঝেও কিছু করবার নেই। হয় তাকে চোখ বুজে থাকতে হবে। নয়ত শাসকের চটুকারিতার ঢপের দলের সখের কীর্তনিয়া হতে হবে। কোনওটার একটা পথ না ধরতে পারলে পদোন্নতি কোন ছাড়, চাকরি বাঁচানো দায় হয়ে পড়বে। অগত্যা বলি হতে হলে হাঁড়িকাঠে তো মাথা দিয়ে বসেই আছে জনগণ! অপরিকল্পিত ব্যবস্থাপনা। সরু-সংকীর্ণ গলি। একটাই যাতায়াতের রাস্তা। ফেসবুকে প্রচারের জেরে ঘণ্টায় সেই সরু, আঁকাবাঁকা গলি, যার আশপাশে প্রবল জনবসতিপূর্ণ বস্তি, সেই গলি দিয়ে যাতায়াত করছে ষাট হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন:

অতএব যা হওয়ার তাই ঘটে গেল। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু। পুলিশ কী করবে? অসহায় তাঁরা। যদি অনুমতি তাঁরা না দিতেন, শাসকের লোকজনেরা তাঁদের মুন্ডপাত করত। অথচ মৃত্যুর দায়, যার মূল কারণ অপরিকল্পিত আয়োজন, সেটা কিন্তু বর্তেছে পুলিশের উপর। দায় নিতে রাজি নয় আয়োজক। শাসক তো নয়ই।

আরও পড়ুন:

আবার দেশের সুরক্ষার প্রশ্নে হিন্দু ভাবাবেগকে গায়ের জোরে যুক্ত করে দিয়ে যে দেশপ্রেমের নামে উগ্রতা ছড়াতে চাইছে হিন্দু সাম্প্রদায়িক শক্তি, সেই আবেগকে তাদের শাগরিদেরা যুক্ত করছে শারদোৎসবের সঙ্গে। সাম্প্রদায়িক শক্তির এই অপচেষ্টাকে তাচ্ছিল্য করাই ছিল বুদ্ধিমানের কাজ। কিন্তু সেপথে হাঁটতে কেন পারল না রাজ্যের পুলিশ? পুলিশ নির্বোধ — একথা তো কখনোই বলা যায় না। তাহলে?

আরও পড়ুন:

পুলিশ কি নাগরিক স্বার্থ সুরক্ষিত করতে স্বাধীনভাবে কাজ করতে পারে না? যদি পারত, তাহলে কি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো ঘিরে হিন্দু সাম্প্রদায়িকদের পাতা ফাঁদে আদৌ পা দিত? আর পুলিশ যদি নানা আইনি কথা বলে ওভাবে অহেতুক প্রচার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে না দিত, তাহলে কি শারদোৎসবের সঙ্গে এক বিশেষ রাজনৈতিক দলের হিন্দু সাম্প্রদায়িক অভিপ্রায় ওভাবে যুক্ত হয়ে সাধারণ মানুষের একাংশকে খানিকটা হলেও প্রভাবিত করতে পারত?

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder