BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

নারীকেও কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত

প্রকাশিত: ৯ মে ২০২৬, সকাল ৮:২১ | আপডেট: ১৫ মে ২০২৬, রাত ১০:০১

লেখিকা – নাজমুন নাহার
নতুন পয়গাম: নারী, উদয়-অস্ত যার কোনো অবসর জোটে না, জীবনভর চলে শুধু সংসারের ঘানি টানা। নারীরা চাপে পড়ে বা অনেক সময় স্বেচ্ছায় সংসারের কাজে নিজেকে উজাড় করে দেয়। এতে পরিবারের লোকরাও টেকেন ফর গ্রান্টেড করে নেয়। দিনশেষে নারী তার নিজের যত্ন নেয় না। থাকে না কোন শখ, যত্নহীনতায় অল্পেই বুড়িয়ে যায় ও নিজের শরীরে রোগ-জরার বাসা বানায়। নারীরা প্রতিদিন নানা চাপ ও দায়িত্বের ভার বইছেন — পরিবার, কর্মক্ষেত্র, সমাজের প্রত্যাশা — সব মিলিয়ে নিজের জন্য সময় বের করাই যেন কঠিন হয়ে দাঁড়ায়। ফলে মানসিক ক্লান্তি, উদ্বেগ, অবসাদ অনেকের জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। মমতাময়ী মা, স্নেহশীলা বোন, যত্নবান স্ত্রী কিংবা কর্তব্যপরায়ণ গৃহিণীর দায়িত্বের নিচে বরাবরই চাপা পড়ে যায় নারীসত্তা। মধ্যবিত্ত আটপৌরে নারীরা যেন ভুলতে বসেছে নিজেকে। কোনোমতে শরীরটা তো চলছে; কিন্তু মনের যত্ন নেওয়ার সময়-সুযোগ হয়ে ওঠে না। যেন নিজস্বতা বলতে কিছুই নেই নারীর।
সময়ের সঙ্গে নারীর শারীরিক ও মানসিক হাজার পরিবর্তন ঘটে। কন্যাশিশুর ১০-১২ বছর বয়সেই শুরু হয় বয়ঃসন্ধি। ১২ থেকে ১৩ বছর পর্যন্ত একজন কিশোরী বা টিনএজ মেয়ে শরীরে-মনে নানাভাবে বাড়তে থাকে। নানা রকমের হরমোনজনিত পরিবর্তন ঘটে তার শরীরে। এ সময় চাই সুষম বা সঠিক পুষ্টি। সঠিক ধারণার অভাবে এ সময় কারও বৃদ্ধি ব্যাহত হয়, কেউ হঠাৎ মোটা হয়ে যায়, কারও দেখা দেয় রক্তশূন্যতা, ভিটামিনের অভাব ইত্যাদি। তাই কিশোরীর পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা চাই।
সদ্যবিবাহিত তরুণী নারীর নতুন সংসার নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে, সংসারের শতকর্মে নিজের যত্ন নিতে ভুলে যায়। সদ্য মা হওয়া তরুণী নারী তার সন্তানের যত্ন নিতে গিয়ে নিজের অপুষ্টির কথা ভুলে যায়। অপুষ্টিতে ভুগে খিটখিটে মেজাজের হয়ে যায়। নারী তার সন্তানকে স্কুলে পৌঁছানো, কোচিং এবং নিজের কর্মযজ্ঞে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে, নিজের দিকে তাকানোর সময় পায় না। এই শত ব্যস্ততার ভিড়ে কোথায় যেন কোমলমতি নারীটি হারিয়ে যায়।
আবার মেনোপজ বা রজঃনিবৃত্তির সময় নারীর শরীরে হরমোনের নানা পরিবর্তন আসে। ইস্ট্রোজেনের মাত্রা ও প্রজেস্টেরনের মাত্রায় অসামঞ্জস্য দেখা দেয়। ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। যেমন বিপাকক্রিয়ার হার কমে যাওয়া, হজম না হওয়া, অ্যাসিডিটি বেড়ে যাওয়া, দুর্বল লাগা। এ সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, এতে হাড়ের ঘনত্ব কমে যায়। ওজন বাড়তে থাকে, রক্তে কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যায়। অনেকেরই এ সময় হট ফ্ল্যাশ (গরম হল্কা অনুভব) হয়, খুব মুড সুইং (মেজাজের দ্রুত পরিবর্তন) হয়, রাতে ভালো ঘুম হয় না।
জীবনের পাঁচটি দশক পেরিয়ে আসা একজন নারীর সামনে জীবনটা দেখা দেয় ভিন্নরূপে। শারীরিক পরিবর্তন তো ঘটেই, মনের জগতেও ঘটে অদলবদল। অনেকের ধারণা, এই বয়সে এসে খাবারের প্রতি তেমন গুরুত্ব না দিলেও চলে। বাস্তবতা হল, এই বয়সে দেহের চাই আরও বেশি যত্ন, আরও বেশি মনোযোগ। সুস্থ থাকতে বিশেষ কিছু পুষ্টি উপাদান যেমন প্রয়োজন, তেমনি নির্দিষ্ট ধরনের খাবার বাদ দেওয়াও জরুরি। পরিবারের ৫০ পেরোনো নারীর সুস্থতা নিশ্চিত করতে সেসব দেখভালের দায়িত্ব নিতে হবে বাকিদেরও।
তাই নারীর প্রতিদিনের ব্যস্ততার মাঝে পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ত্বক ও চুলের যত্ন এবং মানসিক প্রশান্তির জন্য শখের কাজে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। এ ছাড়া মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন অন্তত ৫-১০ মিনিট নীরবতা, ধ্যান, প্রার্থনা বা নিজের পছন্দের কাজ (বই পড়া, গান শোনা) এসবে সময় দিতে হবে। শারীরিক সুস্থতা ও পুষ্টির জন্য প্রচুর পানি পান করা, ডায়েটে শাক-সবজি ও ফল-মূল রাখুন এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। বয়স অনুযায়ী ক্যালসিয়াম ও আয়রনযুক্ত খাবার খেতে হবে।
শারীরিকভাবে সক্রিয় থাকার জন্য যোগব্যায়াম ও নিয়মিত হাঁটা বা হালকা স্ট্রেচিং করতে হবে। যোগব্যায়াম শরীরের জড়তা কমায় এবং মন ভালো রাখে। নিয়মিত বিরতিতে (বিশেষ করে ৪০-এর পরে) শারীরিক চেকআপ করান এবং প্রজনন স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। প্রতিদিন রাতে ৭-৮ ঘণ্টা মানসম্মত ঘুম নিশ্চিত করুন, যা ক্লান্তি দূর করে নতুন উদ্যম দেয়। নিজে ভালো থাকলে পরিবারকে ভালো রাখা সহজ হয়, তাই ‘না’ বলতে শেখাটা জরুরি এবং নিজের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন।
নারীর মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, উপেক্ষা নয়, মানসিক স্বাস্থ্য অবহেলার বিষয় নয়, বরং সচেতনতার প্রয়োজন। যদি কখনও মনে হয় ভেতরে চাপ জমে আছে, মন খারাপ লাগছে, সবকিছু অসহ্য লাগছে — তাহলে চুপ করে থাকার দরকার নেই। কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন, প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিন, কাউন্সেলিং করান।
নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়; বরং সুস্থ থাকার জন্য জরুরি। মনে রাখবেন, সুস্থ মনই সুন্দর জীবন গড়ে তোলে। তাই নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন!

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder