BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

শেরে বাংলা ফজলুল হক ও বাংলার রাজনীতি

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:৩১

ওয়াহেদ মির্জা

আরও পড়ুন:

সিপাহী বিদ্রোহের ১৬ বছর পর ও জাতীয় কংগ্রেস পার্টি তৈরির ১২ বছর পর বাংলা ও বাঙালি জাতির জননায়ক শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক এর জন্ম ১৮৭৩ সালের ২৯ অক্টোবর বর্তমান বাংলাদেশের বরিশালের সাতুরিয়া গ্ৰামে মামার বাড়িতে। তাঁর আদি পৈতৃক নিবাস বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার গ্রামে। পিতা খ‍্যাতনামা উকিল কাজী মুহম্মদ ওয়াজেদ এবং মাতা সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র তিনি। শেরে বাংলার প্রাথমিক শিক্ষা মাদ্রাসায়৷ পরে তিনি বরিশাল জেলা স্কুলে ভর্তি হন এবং ১৮৮৯ সালে বিশেষ কৃতিত্বের সাথে এন্ট্রাস পাস করেন৷ প্রথম বিভাগে আই.এ পাস করে প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৯৩ সালে কৃতিত্বের সঙ্গে বি.এ অনার্স পাস করেন৷ ১৮৯৫ সালে গণিতশাস্ত্রে এম.এ করেন৷ প্রসঙ্গত আজও যেমন পশ্চিমবঙ্গে শোনা যায়, মুসলমানদের মেধা নেই, তাই চাকরি হয় না৷ তখনকার যুগে এ.কে ফজলুল হক সাহেবকেও এই রকম কথা শুনতে হয়েছিল৷ মুসলমান ছাত্ররা গণিত, বিজ্ঞান নিয়ে পড়ে না। কারণ, তারা মেধাবি নয়। একথা শুনে ফজলুল হকের প্রবল জিদ চেপে যায়। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন, গণিতশাস্ত্রেই পরীক্ষা দেবেন। এরপর মাত্র ছয় মাস গণিত নিয়ে পড়েই ফার্স্ট ক্লাস পান। পিতার পরামর্শে তিনি আইন কলেজে পড়েন এবং ১৮৯৯ সাল থেকে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন৷ এর পর ১৯০৬ সালে বাংলায় ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম‍্যাজিস্ট্রেটের চাকরি পান৷ ১৮৮৫ সালে প্রতিষ্ঠা হয় জাতীয় কংগ্রেস৷ ধর্মীয় জাতীয়তাবাদ কংগ্রেসের মধ্যেও শুরু থেকেই লালিত পালিত হতে থাকে৷ এই পরিপ্রেক্ষিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ধীরে ধীরে বিনষ্ট হতে থাকে। এরই মাঝে ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চলমান হিন্দু জাতীয়তাবাদের বিপরীতে গড়ে ওঠে মুসলিম জাতীয়তাবাদ৷ পরিণতিতে ১৯০৬ সালে তৈরি হয় মুসলিম লীগ৷ ফজলুল হক ১৯১১ সালে সরকারি চাকরি ছেড়ে আইন ব‍্যবসা শুরু করেন। ওই বছরই বঙ্গ বিভাগ রদ হয়৷ এই সময় লর্ড হার্ডিংয়ের শাসনামলে ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

আরও পড়ুন:

Meet A.K. Fazlul Haq: One of the best-loved leaders of Bengal | ummid.com

এই সংকটময় মুহূর্তে বাংলার ভাগ্যাকাশে রাজনৈতিক দিশারি হিসেবে আবির্ভূত হলেন এ.কে ফজলুল হক৷ ১৯১২ সালে রাজনীতিতে প্রবেশ করলেন তিনি কলকাতায় কেন্দ্রীয় মুসলিম শিক্ষা সমিতি গঠন করেন৷ ১৯১৩ সালে সর্বপ্রথম ঢাকা বিভাগ হতে বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯১৪ থেকেই জমিদার ও মহাজন শ্রেণির বিরুদ্ধে প্রথম সংগ্ৰামের সূচনা করেন৷ ১৭৯৩ সালে যখন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়, ফলে এদেশে ইংরেজের একদল অনুগত জমিদার গোষ্ঠী সৃষ্টি হয়৷ এই জমিদারদের স্বার্থ রক্ষার জন্য কলকাতার ভদ্রলোকেরা ১৮৩৮ সালে গড়ে তোলে ল‍্যান্ডহোল্ডার’স সোসাইটি নামে এক রাজনৈতিক সংগঠন৷ অনুকম্পায়ী ফজলুল হক বুঝেছিলেন, যদিও কৃষককুলের অধিকাংশ মুসলমান সম্প্রদায়ভুক্ত এবং জমিদারদের অধিকাংশ উচ্চবর্গীয় হিন্দু, তবুও সমস্যাটা কিন্তু সম্প্রদায়-ভিত্তিক নয়, শ্রেণিগত। তাই তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চবর্ণ ও অভিজাত শ্রেণির এলিটিজম বা অভিজাত গোষ্ঠীর রাজনীতি ভেঙে বাংলার রাজনীতিতে সাধারণ মানুষের কণ্ঠস্বর ও জমিদারী অত্যাচার নির্মূলের পথিকৃৎ হয়ে উঠেছিলেন৷ এই সময় ১৯২৯ সালে স‍্যার আবদুর রহিম “নিখিল বঙ্গ প্রজা সমিতি” গঠন করেন৷ ১৯৩৫ সালে এ.কে ফজলুল হক এই দলের সভাপতি নির্বাচিত হন৷ ১৯৩৬ সালে প্রজা সমিতির নতুন নামকরণ হয় “কৃষক প্রজা পার্টি”৷ এই পার্টি গঠনের মাধ্যমে বাংলার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আন্দোলনের গতি-প্রকৃতিতে পরিবর্তন আসে৷ এছাড়া তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন৷ তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), বাংলার শিক্ষামন্ত্রী (১৯৪২), পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮) ইত্যাদি অন্যতম।

আরও পড়ুন:

File:AK Fazlul Huq Cabinet 1937.jpg - Wikimedia Commons
আমরা জানি ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ‍্যবাদী বাংলায় জমিদার, মজুতদার ও মহাজন শ্রেণি সৃষ্টি করে এবং ১৮৩৫ সালে ভারতের রাষ্ট্রভাষা ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা প্রবর্তিত হয়। তখন একদিকে যেমন হিন্দু-মুসলমান একসঙ্গে ব্রিটিশ বিরোধী সংগ্রাম চলতে থাকে, অন্যদিকে তেমন ইংরেজের অনুগত দলও তৈরি হয়৷ এই অনুগত দলের নব‍্য শিক্ষিত হিন্দুরা সিপাহী বিদ্রোহকে সমর্থন না করায় এরা ব্রিটিশের বেশি আস্থাভাজন হয়ে ওঠে৷ সরকারি চাকরি দখল করে৷ এই সময় মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তার ও চাকরি ক্ষেত্রে বড় বাধা ছিল৷ ইতিপূর্বে মুসলমানদের শিক্ষক পদে নিয়োগ করা হত না৷ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উদ‍্যোগে ব্রিটিশ আমলে বাংলায় সাম্প্রদায়িক বিভেদ নিরসনের লক্ষ্যে ১৯২৩ সালে বেঙ্গল প‍্যাক্ট চুক্তি হয়।

আরও পড়ুন:

AK Fazlul Huq | Bangladesh on Record
এদিকে ফজলুল হক মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য বেকার হস্টেল, কারমাইকেল হস্টেল এবং আজকের মাওলানা আজাদ কলেজ-সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেন৷ প্রাদেশিক সরকারে ৫৪ শতাংশ চাকরির সুযোগ মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করেন৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রদের জন্য আসন সংরক্ষণ, বাংলায় মাদ্রাসা শিক্ষার পুনর্গঠন এবং গ্রামীণ মুসলিম জনগোষ্ঠীর শিক্ষাগত ও আর্থ-সামাজিক অবস্থার উন্নতির চেষ্টা করেন। তাছাড়া তখন মুসলমান ছাত্রদের সংস্কৃত পড়তে হত৷ তিনি মুসলমানদের শিক্ষার প্রতি আগ্ৰহ বাড়াতে আরবি শিক্ষা চালু করেন এবং সরকারি স্কুলে মুসলমান শিক্ষক ও একজন মৌলভী রাখতে হবে – এই নিয়ম লাগু করেন৷ তিনি কিন্তু মোটেই হিন্দু-বিদ্বেষী ছিলেন না৷ শিক্ষাক্ষেত্রে হিন্দু মুসলিম সাম্য প্রতিষ্ঠার্থে পরীক্ষার খাতায় নামের পরিবর্তে ক্রমিক নম্বর লেখার নিয়ম প্রবর্তন করেন৷ ফলে মুসলমান ছাত্রদের পাসের হার বাড়তে লাগল৷ কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গে আবার পরীক্ষার খাতায় নাম লেখা ও ইন্টারভিউতে বৈষম্য করা হচ্ছে৷ মাদ্রাসার সিলেবাসে আরবি ভাষা শিক্ষা থাকলেও উচ্চ শিক্ষার জন্য জেলার বিশ্ববিদ্যালয়গুলোতে আরবি ডিপার্টমেন্ট নেই, আরবি শিক্ষক নিয়োগ এবং সাম্প্রতিক ওবিসি সংরক্ষণ নিয়ে বঞ্চনা ও অবহেলার ছবি স্পষ্ট প্রতীয়মান হচ্ছে৷

আরও পড়ুন:

A.K. Fazlul Huq - New World Encyclopedia
আজকের পশ্চিমবঙ্গে সরকারি চাকরি ও রাজনৈতিক অংশিদারিত্বে মুসলমানদের ক্ষমতাহীন করে রাখার প্রয়াস চলমান৷ স্বাধীনতার ৭৮ বছর পর আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরা কেন দুর্দশাগ্রস্ত, বঞ্চিত ও বৈষম্যের শিকার — এ বিষয়ে আওয়াজ ওঠে না তথাকথিত সেক্যুলার রাজনৈতিক দলগুলো থেকে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এলিটিজম রাজনীতির শিকার হচ্ছে বাঙালি মুসলমান ও নিম্নবর্ণীয় হিন্দুরা৷ তাই এই উচ্চবর্ণ নিয়ন্ত্রিত ব্রাহ্মণ্যবাদী রাজনীতির বিরুদ্ধে বাঙালি হিন্দু-মুসলিমের মধ্যে ঐক্যের প্রতীক শেরে বাংলা এ.কে ফজলুল হকের ন্যায় নেতার শূন্যতা আজও বাংলার রাজনীতিতে প্রকট হয়ে দেখা দিয়েছে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder