BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

SIR বিষয়ক নানা প্রশ্নের উত্তর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৩৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৩৪

আবীর লাল

আরও পড়ুন:

ভারতীয় গণতন্ত্রের মূল শক্তি তার জনগণ, আর জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটে ভোটের মাধ্যমে। তাই ভোটার তালিকা যে এদেশের গণতান্ত্রিক কাঠামোর প্রাণভোমরা, তা বলার অপেক্ষা রাখে না। আবার এই তালিকা যাতে সঠিক থাকে, মৃত ব্যক্তির নাম মুছে যায়, অনুপ্রবেশকারীরা বাদ পড়ে, নতুন প্রাপ্তবয়স্ক নাগরিকরা যুক্ত হয় — এই লক্ষ্যেই প্রতি বছর রুটিন মাফিক ভোটার তালিকা সংশোধন করা হয়। কিন্তু সম্প্রতি আসাম বাদে বিহার ও পশ্চিমবঙ্গ-সহ মোট ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়েছে এসআইআর নামক এক নতুন প্রক্রিয়া। এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ — সব মিলিয়ে দেশজুড়ে উত্তাপ ছড়িয়েছে। তাই প্রশ্ন উঠেছে, এসআইআর-এর আড়ালে কি লুকিয়ে আছে কোনো রাজনৈতিক অভিসন্ধি?

আরও পড়ুন:

ভোটার তালিকার রুটিন সংশোধন, আর এসআইআর-এর মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায়? রুটিন সংশোধনের ক্ষেত্রে ব্লক বা বুথ পর্যায়ে কর্মকর্তারা গিয়ে অফিসিয়াল ডেটা যাচাই করেন, নতুন ১৮ বছরোর্ধ্ব নাগরিক যুক্ত হচ্ছেন কি না, মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম মুছে ফেলা দরকার কি-না, কিংবা ঠিকানা পরিবর্তন বা ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে কি না। অন্যদিকে এসআইআর-এর ক্ষেত্রে প্রযুক্তি ও অফিসিয়াল ডেটা ব্যবহার করা হয়; আধার, প্যান, ভোটার কার্ড, এমনকি রেশন কার্ডের ডেটা পর্যন্ত মিলিয়ে দেখা হয়; ভোটার তালিকার সঙ্গে সরকারি তথ্যে গরমিল আছে কিনা খুঁজে বের করা হয়; সন্দেহজনক ভোটারদের পুনঃযাচাই করা হয়, প্রয়োজনে প্রমাণপত্র চাওয়া হয়।

আরও পড়ুন:

এটি মূলত তথ্য যাচাই প্রক্রিয়া, যা উন্নত দেশগুলিতে দীর্ঘদিন ধরে প্রচলিত। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটার রোল মেনটেইন প্রোগ্রাম চলছে বহু বছর ধরে, যেখানে অঙ্গরাজ্যগুলি ভোটারদের মৃত্যুর রেকর্ড, স্থানান্তর রেকর্ড মিলিয়ে ভোটার তালিকা আপডেট রাখে। ব্রিটেনে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আইন অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ প্রতি বছর ভোটারদের ঠিকানা যাচাই করে। অস্ট্রেলিয়ার কন্টিনিউয়াস রোল আপডেট পদ্ধতিও এসআইআর-এর মতোই এক ধরনের ডেটা-লিঙ্কড রিভিউ প্রক্রিয়া। তবে ভারতের প্রেক্ষাপটে এসআইআর রাজনৈতিকভাবে সংবেদনশীল। কারণ, এখানে জাতিগত, ধর্মীয় ও অভিবাসন প্রশ্ন না চাইতেও যুক্ত হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নটি হল, কোটি কোটি টাকা খরচ করে এসআইআর হচ্ছে, কিন্তু ফল কী? বিহারের উদাহরণ সবচেয়ে বেশি আলোচিত। জানা গেছে, সেখানে এসআইআর করে মাত্র ৩ জন রোহিঙ্গা ও ৭৬ জন অনুপ্রবেশকারী শনাক্ত হয়েছে। এই সংখ্যাটি তুচ্ছ মনে হলেও খরচ হয়েছে বহু কোটি টাকা।
প্রশ্ন উঠছে, মাত্র ৮০ জনের জন্য এমন ব্যয়বহুল অভিযান কি যুক্তিসঙ্গত?

আরও পড়ুন:

এ প্রশ্নের উত্তর একরৈখিক নয়। একদিকে বলা যায়, গণতন্ত্রের শুদ্ধতা রক্ষায় এমন ব্যয় অবশ্যই যৌক্তিক। যেমন নিরাপত্তা বা সেনা বাজেটে হয়; এখানেও বিশুদ্ধ নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্রের রক্ষাকবচ। একটিও ভুয়ো ভোট গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে, সমালোচকেরা যুক্তি দিচ্ছেন; যখন দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যখাতে পর্যাপ্ত অর্থ নেই, তখন এমন বিশাল প্রশাসনিক অভিযান শুধু রাজনৈতিক প্রদর্শন হিসেবেই ধরা যেতে পারে। সত্যিটা সম্ভবত মাঝামাঝি কোথাও। কারণ, আধুনিক গণতন্ত্রে তথ্যনির্ভর যাচাই অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু এর কার্যকারিতা, বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে এই প্রক্রিয়া শুরু হওয়ায় মানুষের মনে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক।

আরও পড়ুন:

তাহলে এসআইআর কি সত্যিই ভোটার তালিকা পরিশুদ্ধির উদ্দেশ্যে, না-কি রাজনৈতিক কৌশল?

আরও পড়ুন:

কেন্দ্র সরকারের দাবি, এসআইআর-এর লক্ষ্য শুধু মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। কিন্তু বিরোধী পক্ষ বলছে, এটি আসলে ভোটমুখী রাজ্যগুলিতে নির্বাচনী হিসাব মেলানোর একটি হাতিয়ার। আধার লিংকের মাধ্যমে ভুয়ো নাম বাদ দিলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়বে। বিদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিলে দেশের নিরাপত্তা শক্তিশালী হবে। আবার এসআইআর চালুর সময়কাল অবশ্যই সন্দেহজনক। কারণ, এটি চালু হচ্ছে ১২টি রাজ্যের নির্বাচনের প্রাক্কালে। ভোটার তালিকা যাচাইয়ের নামে নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করা হচ্ছে। পুনঃযাচাই প্রক্রিয়ায় দরিদ্র, অশিক্ষিত বা দলিল-নথি বিহীন নাগরিকদের নাম বাদ পড়ার আশঙ্কা বেশি। তাছাড়া এদেশে নাগরিকত্ব ও নথিপত্রের প্রশ্ন খুবই জটিল। তাই এসআইআর প্রক্রিয়া যতই প্রযুক্তিনির্ভর হোক, গ্রাউন্ড পর্যায়ে সেটি যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হবে না, সেকথা হলফ করে বলা যায় না। এসআইআর নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। আদালত নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছে, ”কীভাবে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে? এবং ঠিক কোন প্রক্রিয়ায় নাগরিককে ‘সন্দেহভাজন ভোটার’ঘোষণা করা হচ্ছে?” কোর্টের নির্দেশে কমিশনকে পদক্ষেপ নিতে হয়েছে, কিন্তু বিতর্ক প্রশমিত হয়নি।

আরও পড়ুন:

বিরোধীরা অভিযোগ করছে, কমিশন এখন বিজেপির ‘বি-টিম’এ পরিণত হয়েছে। এই অভিযোগ কতটা যুক্তিসঙ্গত?

আরও পড়ুন:

সরাসরি বলা যায় ভারতের নির্বাচন কমিশন সংবিধানগতভাবে স্বাধীন বা স্বশাসিত। কিন্তু বাস্তবে সরকার-নিযুক্ত নির্বাচন কমিশনারদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় আছে। অতীতে কংগ্রেস আমলেও একই অভিযোগ উঠেছিল। বিজেপিও এ বিষয়ে নীরব। কারণ, এসআইআর তাদের রাজনৈতিক এজেন্ডা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকার রোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই শাসকদলের পক্ষে এসআইআর বিরোধিতা করা বিড়ম্বনাকর। তবে এও ঠিক যে, আদালত ও নাগরিক সমাজের চাপেই কমিশনকে স্বচ্ছ নীতি প্রণয়ন করতে হয়েছে। যেমন তথ্য যাচাইয়ের জন্য নাগরিককে নোটিশ ও উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে, কোনো নাগরিককে একতরফা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

আরও পড়ুন:

দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের অভিযোগ, ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভোটার তালিকা বদলাচ্ছে, লক্ষ লক্ষ ভোট চুরি করে বিজেপি সরকার গঠন করেছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সাথে বিজেপির যোগসাজশের অভিযোগও এনেছেন রাহুল। তাদের দাবি, এসআইআর বা তথ্য যাচাই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিকভাবে বিরোধী ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশন অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং রাহুল গান্ধীর কাছ থেকেই প্রমাণ বা ক্ষমা প্রার্থনার দাবি করেছে। কিন্তু বিজেপির সাংসদ একই অভিযোগ নিয়ে এলে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নির্বাচন কমিশন নেননি। কমিশনের এই দ্বিচারিতা সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করেছে।

আরও পড়ুন:

এবার আসা যাক পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে। ২০০২ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে নীরবে এসআইআর হয়েছিল। কিন্তু সেই ঘটনার প্রায় ২৫ বছর পর আজ রাজনৈতিক প্রেক্ষাপট বহুগুণে বদলে গেছে। দেশে এখন বিজেপি কেন্দ্রীয় সরকারে রয়েছে এবং সেই সঙ্গে সংখ্যালঘু, দলিত, তপশিলী, আদিবাসী ও নিম্নবর্ণের প্রতি সমাজের নানা অংশে অবিশ্বাস ও বিদ্বেষ বহুগুণ বেড়েছে। বিজেপি নেতাদের ঘৃণামূলক ভাষণ, এনআরসি ও সিএএ-এর মতো উদ্যোগগুলোর ফলে সংখ্যালঘুদের মনে কেন্দ্রীয় সরকারের প্রতি এক গভীর আশঙ্কা জন্ম নিয়েছে। এসআইআর প্রক্রিয়া সেই ভয়কে যেন বহুগুণ বাড়িয়ে তুলেছে। বিরোধী দলগুলো যদিও দাবি করছে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে এক ধরনের সেটিং রয়েছে। কিন্তু বাস্তবতা হল, এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া। এটি দেশের আইনি কাঠামোর অংশ, তাই একে বন্ধ করার ক্ষমতা কোনো রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার ভোটব্যাংক রক্ষার্থে বার বার বলছে, এই প্রক্রিয়া তারা হতে দেবে না। কিন্তু সচেতন নাগরিকরা জানেন, সংবিধান অনুযায়ী এই প্রক্রিয়া অবশ্যম্ভাবী। সবচেয়ে বিস্ময়কর হল, রাজ্য সরকারই আবার এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৯০ হাজার বিএলও নিয়োগে সহযোগিতা করেছে। তাই বলা যায়, কেন্দ্র ও রাজ্য, উভয়পক্ষই নিজেদের রাজনৈতিক সুবিধার্থে এসআইআর নিয়ে রাজনীতি করছে।

আরও পড়ুন:

কিন্তু এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সাধারণ মানুষকেই সবচেয়ে সচেতন হতে হবে। নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রমাণপত্র; যেমন- ভোটার কার্ড, আধার, বার্থ সার্টিফিকেট ইত্যাদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করা এখন অত্যন্ত জরুরি। কারণ, প্রকৃত ভারতীয় নাগরিকের অধিকার কেউ কেড়ে নিতে পারে না, যদি সেই নাগরিক নিজের পরিচয় ও তথ্যের প্রতি সচেতন থাকে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder