BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল

প্রকাশিত: ১৯ মে ২০২৬, রাত ৮:৩০ | আপডেট: ১৯ মে ২০২৬, রাত ৮:৫২

মাসুদ আলম: ভারতে এখন সবচেয়ে অনিশ্চিত পেশার নাম ‘পরীক্ষার্থী’। বিশেষ করে আপনি যদি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন, তবে আপনার স্টেথোস্কোপের চেয়েও বেশি প্রয়োজন একটি লিক-প্রুফ ভাগ্য। গত ৩রা মে ২০২৬-এ ২২ লক্ষ ছাত্রছাত্রী যখন পরীক্ষা দিতে বসলেন, তখন তাঁরা জানতেন না যে, তাঁদের ভবিষ্যৎ আসলে রাজস্থান বা হরিয়ানার কোনো অন্ধকার ঘরে বসে থাকা কিছু ‘জাদুকর’ নিয়ন্ত্রণ করছেন। ১২ই মে পরীক্ষা বাতিল হল। আর এই বাতিলের খবরটা যখন এল, তখন বোঝা গেল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আসলে একটা আইসিইউ-তে শুয়ে থাকা কঙ্কাল, যাকে হাই-টেক প্রযুক্তির অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার ভান করা হচ্ছে। প্রথমে একটু এনটিএ-র প্রযুক্তির বহরটা দেখা যাক। ৫-জি জ্যামার, জিপিএস ট্র্যাকড গাড়ি, এআই ক্যামেরা — মনে হচ্ছিল যেন নাসার কোনো রকেট উৎক্ষেপণ হতে যাচ্ছে। কিন্তু চোরেরা প্রমাণ করে দিল ডিজিটাল ইন্ডিয়ায় চুরিটাও এখন অনেক বেশি স্মার্ট। তদন্তে জানা যাচ্ছে, ৪১০টি প্রশ্নের একটা ‘গেস্ট পেপার’ রাজস্থান পুলিশের এসওজি (SOG) উদ্ধার করেছে। এই প্রশ্নপত্রের উৎস নাকি কেরালা। সেখান থেকে হোয়াটসঅ্যাপ মারফত তা পৌঁছেছে রাজস্থানের শিখর-এ। ভাবুন একবার, কেরালা থেকে রাজস্থান — ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মেধার এই যে ‘ডিজিটাল পাচার’, একে কী নাম দেব? একে কি ‘ফাস্ট ট্যাগ’ দুর্নীতি বলা যায় না? ৫ লক্ষ টাকার বিনিময়ে কেমিস্ট্রি আর বায়োলজির ১২০টি প্রশ্ন হুবহু মিলে যাওয়া মানে হল, ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর আগে থেকেই কিছু মানুষের পকেটে। যারা দিনরাত এক করে এনসিইআরটি (NCERT) চিবিয়ে খেল, তাদের চেয়ে যারা ৫ লক্ষ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ চিবালো — জয়ের পাল্লা তাদের দিকেই ভারী থাকল।

আরও পড়ুন:

অনেকে হয়ত বলবেন, “কেন, ২০২৪-এও তো এমন ঝামেলা হয়েছিল!” হ্যাঁ, হয়েছিল। তখন ৬৭ জন টপার হওয়ার সেই অদ্ভুতুড়ে কাণ্ড ঘটেছিল, ভোটের রেজাল্টের দিন ফল প্রকাশ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু ২০২৬-এর মাহাত্ম্য হল — আমরা সেই ভুল থেকে কিছুই শিখিনি। ২০২৪ যদি ‘ট্রেলার’ হয়, ২০২৬ হল তার ‘ফুল লেংথ ব্লকবাস্টার মুভি’। এবারের তদন্তে সিবিআই যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে, তাঁদের দিকে তাকালে শিউরে উঠতে হয়। ডা. শুভম খৈরনার বা ডা. যশ যাদব — এরা কেউ রাস্তার মোড়ের পকেটমার নন। এরা সমাজের তথাকথিত ‘শিক্ষিত’ এবং ‘সম্মানিত’ ডাক্তার। যখন ডাক্তাররাই চুরির ডিলারশিপ নেন, তখন বুঝতে হবে ঘুণটা রক্তের ভেতরে ঢুকে গেছে। এদের জন্য নতুন ‘পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট-২০২৪’ প্রয়োগ করা হচ্ছে। কিন্তু আইন কি আর মানুষের লোভকে লকডাউন করতে পারে? খান স্যর থেকে অলখ পাণ্ডে — শিক্ষক মহলে এখন এনটিএ মানেই একটা কৌতুক। কেউ বলছেন, এর নাম বদলে ‘নেভার ট্রাস্টেবল এজেন্সি’ রাখা হোক, কেউ বলছেন ‘বিনা চিকিৎসায় মৃত্যুর’ চেয়ে ‘বিনা মেধার ডাক্তার’ অনেক বেশি বিপজ্জনক।

আরও পড়ুন:

এনটিএ-র দাবি ছিল ‘ফুল সিকিউরিটি’। কিন্তু ৩রা মের পরীক্ষার ৪ দিন পর তারা যখন ‘মালপ্র্যাকটিস’-এর কথা কবুল করল, ততক্ষণে সেই ২২ লক্ষ ছেলে-মেয়ের বিশ্বাসের ওপর বুলডোজার চলে গেছে। সুপ্রিম কোর্টে এখন পিটিশন জমা পড়েছে, দাবি করা হচ্ছে, এনটিএ-কে পুরোপুরি ভেঙে ফেলে একটা হাই-পাওয়ারড কমিটির তত্ত্বাবধানে নতুন ব্যবস্থা চালু করার। দাবি উঠছে, পেন-পেপার পরীক্ষার বদলে কম্পিউটার বেসড টেস্ট (CBT) করার। কিন্তু প্রশ্ন হল, যে হাত দিয়ে মাউস ক্লিক হবে, সেই হাত যদি ৫ লক্ষ টাকায় আগে থেকেই কেনা থাকে, তবে লোহা আর কাচের মেশিন কী করবে? এই যে ‘রি-নিট’ বা পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা হয়েছে, একে কি জাস্টিস বলব? এনটিএ বলছে, “আমরা আবার পরীক্ষা নিচ্ছি, তোমাদের তো আর পয়সা লাগছে না!” বাহ্, কী উদারতা, কী মহানুভবতা! কিন্তু ওই যে ছাত্রটি গত দু-বছর ধরে বাড়ির কোনো অনুষ্ঠানে যায়নি, যে মেয়েটি ডিপ্রেশন আর অ্যাঙ্জাইটি নিয়ে প্রতি রাতে পড়াশোনা করেছে — তাদের সময়ের দাম কি এনটিএ-র কোনো নোটিশে লেখা আছে?
মা-বাবারা ঘটি-বাটি বেচে, লোন নিয়ে কোচিংয়ে টাকা ঢালছেন। আর সেই কোচিং সেন্টারগুলো এখন মেধার কারখানা না হয়ে একটা ‘জ্যামিতিক গোলকধাঁধা’ হয়ে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত পরিবারের কাছে ডাক্তার হওয়াটা একটা বেঁচে থাকার লড়াই, আর সিস্টেমের কাছে সেটা একটা বার্ষিক ‘টেন্ডার’। এই অসম লড়াইয়ে হারছে শুধু সেই ছেলেটি, যার কাছে সততা ছাড়া আর কোনো সম্পদ নেই।

আরও পড়ুন:

আমাদের দেশে এখন যেকোনো বড় বিপর্যয় মানেই রাজনৈতিক দলগুলোর কাছে একটা সুবর্ণ সুযোগ। রাহুল গান্ধী বলছেন, এটা বিজেপির ‘ক্রাইম’, আর সরকার পক্ষ বলছে, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি’। এই কাদা ছোড়াছুড়ির মাঝে আসল সত্যটা হল, কোনো দলই এই ‘কোচিং-মাফিয়া-পরীক্ষা’ নেক্সাসটাকে ভাঙতে আগ্রহী নয়। কারণ, এই নেক্সাসটা একটা বিশাল বড় ইকোনমি। শিক্ষাবিদ আনন্দ কুমার ঠিকই বলেছেন, সুপার ৩০-র মতো প্রোজেক্ট দিয়ে ক’টা মেধাকে বাঁচানো সম্ভব, যদি বাকি বাজারটাই পচা হয়? এই প্রশ্নে এনটিএ নীরব। এই নীরবতাটাই সবচেয়ে ভয়ঙ্কর।
নিট-ইউজি ২০২৬ কোনো সাধারণ প্রশাসনিক ব্যর্থতা নয়। এটা একটা জাতির নৈতিক দেউলিয়া হওয়ার দলিল। আমরা এমন এক প্রজন্ম তৈরি করছি, যারা শিখছে যে শর্টকাটই হল আসল রাস্তা। ৫ লক্ষ টাকায় যদি মেডিকেল সিট পাওয়া যায়, তবে সেই ডাক্তার যখন আপনার অপারেশন করতে আসবে, তখন তিনি মেধা দিয়ে না, আপনার পকেট দেখে সিদ্ধান্ত নেবেন। রি-টেস্ট হবে। আবার লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী লাইনে দাঁড়াবে। কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থার যে বাইপাস সার্জারি প্রয়োজন, সেটা করার মতো সার্জন কি আমাদের কাছে আছে? নাকি সেই সার্জনও কোনোদিন ‘গেস্ট পেপার’ পড়ে পাস করে এসেছেন? নটে গাছটি মুড়োল, কিন্তু আমাদের এই দুর্নীতির গপ্পোটি বোধহয় আর কোনোদিন ফুরোবে না। জয় হোক সেই মেধাবীর, যে এত কিছুর পরেও এখনো বই খুলে বসে আছে কেবল এই আশায় যে, পরের বার অন্তত চোরেরা একটু বেশি ঘুমোবে!

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder