BREAKING:
চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান রুক্ষ মাটিতে মিয়াওয়াকি বনাঞ্চল, ছায়া ঘেরা স্কুলেই চলছে পাঠ মেহতাবের কাছে আটকাল মোহনবাগান,পয়েন্ট ভাগাভাগি খিদিরপুরের সাথে খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা

প্রসঙ্গ: মানবাধিকার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৮:৪৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৮:৪৬

সাইফুল খান

আরও পড়ুন:

বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠার ঠিকাদারি রাষ্ট্রসংঘের। মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য তাদের মূল প্রতিষ্ঠান হল United Nations Human Rights Council (UNHRC) বা রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদ। এছাড়াও রাষ্ট্রসংঘের ভেতরে আরেকটি বড় অফিস আছে, Office of the High Commissioner for Human Rights (OHCHR)। এটি সুইৎজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এবং বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, তদন্ত, প্রতিবেদন ও সহযোগিতা করে এই সংস্থা।

আরও পড়ুন:

UNHRC ৪৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তাদের কাজ নীতিনির্ধারণ ও আলোচনা করা, মানে টক-শো করা। আর বাস্তবায়ন, নজরদারি ও কারিগরি সহায়তা তথা হোম সার্ভিস দেয় OHCHR। আমাদের বুঝতে হবে রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রতিষ্ঠার সৌন্দর্য আসলে কেমন। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আগে দরকার মানবাধিকার হরণ করার প্রোজেক্ট। হরণ না হলে অধিকার প্রতিষ্ঠার প্রোজেক্ট হাতে নেওয়ার উপযোগিতা কী! মানবাধিকারের সৌন্দর্য হল বর্ডার দিয়ে মেক্সিকোকে আলাদা রাখা। এছাড়াও পাশে থাকা কিউবা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, হাইতি, পানামার সঙ্গে সম্পর্কের যে ইতিহাস, সেখানেও মানবাধিকার প্রোজেক্ট চালানো যায়।

আরও পড়ুন:

ফিলিস্তিনের চারপাশে থাকা দেশগুলো মানবাধিকার কার্যক্রমে ওতপ্রোতভাবে জড়িত আছে মজলুমদের আলাদা রেখে। সৌদি আরব যেমন ইয়েমেনের সঙ্গে মানবাধিকার দেখায় আলাদা রেখে যুদ্ধ চাপিয়ে দিয়ে। ইউরোপ যেভাবে আফ্রিকাকে দেখায়। ইউরোপের স্পেন আর আফ্রিকার মরক্কোর কাছাকাছি দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। ব্রিজ বা টানেল নির্মাণ করে যোগাযোগ করা যেত। যেহেতু আফ্রিকায় মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে ইউরোপকে, তাই আলাদাই থাক। মানবাধিকার প্রতিষ্ঠা করতে আলাদা থাকার জন্য প্রাকৃতিক বা কৃত্রিম বিভাজন জরুরী। দেওয়ালের ওপাশ থেকে কান্নার শব্দ তো আগে আসতে হবে। তারপর না হয় মানবাধিকার প্রতিষ্ঠার একটা দীর্ঘমেয়াদি প্রোজেক্ট হাতে নেওয়া যাবে। দশকের পর দশক ধরে চলতে হবে এই প্রক্রিয়া।

আরও পড়ুন:

 

মানবাধিকার রক্ষায় যারা নেপথ্য থেকে ঘাম ঝরায় তাদের সম্পর্কে কৌতুহল উদ্দীপক কিছু তথ্য শেয়ার করা জরুরী মনে করছি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর তথ্য মতে, ২০২৩ সালে যে কয়েকটি কোম্পানি অস্ত্র রফতানিতে শীর্ষে ছিল, তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের Lockheed Martin একাই প্রায় ৬০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। তারা মূলত যুদ্ধবিমান (যেমন F-35), মিসাইল সিস্টেম এবং স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করে। এরপরেই আছে Raytheon / RTX Corporation, যারা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও উন্নত সমরাস্ত্র তৈরি করে, যার আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার। Northrop Grumman প্রায় ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা করে, তাদের বিশেষত্ব হল ড্রোন, সাইবার সিকিউরিটি ও নিউক্লিয়ার প্রতিরক্ষা। Boeing প্রতিরক্ষা শাখা থেকে বছরে ৩১ বিলিয়ন ডলার আয় করে, যুদ্ধবিমান ও সামরিক পরিবহন বিমান তৈরি করে। General Dynamics প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করে ট্যাংক, সাবমেরিন ও সাঁজোয়া যান বিক্রি করে। ইউরোপীয় প্রতিষ্ঠান BAE Systems প্রায় ৩০ বিলিয়ন ডলারের বাজার দখল করে আছে। তারা কামান, যুদ্ধবিমান ও নৌবাহিনীর জন্য উন্নত মানের সামরিক সরঞ্জাম সরবরাহ করে। চীন ও রাশিয়ার কোম্পানিগুলোও (যেমন NORINCO, AVIC, Rostec) বিশাল অঙ্কের অস্ত্র উৎপাদন করে, যদিও তাদের আর্থিক হিসাব পশ্চিমা কোম্পানির মতো স্বচ্ছ নয়।

আরও পড়ুন:

কিন্তু এখানেই একটি বড় বৈপরীত্য তৈরি হয়। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের যন্ত্র বিক্রি করে যে কোম্পানিগুলো কোটি কোটি ডলার আয় করে, সেই কোম্পানিগুলোই আবার মানবিক কাজে কোটি কোটি টাকা ব্যয় করে থাকে। যেমন Lockheed Martin Foundation শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি গবেষণা, ভেটেরান সাপোর্ট ও দুর্যোগ মোকাবিলায় নিয়মিত আর্থিক অনুদান দেয়। কোভিড-১৯ মহামারির সময় তারা প্রায় ৪০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল। Raytheon / RTX-এর Corporate Citizenship প্রোগ্রাম আছে। তারা UNICEF ও Red Cross-এর মতো প্রতিষ্ঠানে দান করেছে এবং ভেটেরান ও পরিবেশ উদ্যোগে অর্থ ব্যয় করে। Northrop Grumman স্কুল ও বিশ্ববিদ্যালয়ে STEM শিক্ষায় বিপুল অর্থ বিনিয়োগ করে এবং ভেটেরান পরিবারকে সহায়তা দেয়। Boeing ২০২২ সালে বিভিন্ন দেশে প্রায় ২৪ মিলিয়ন ডলার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ প্রকল্পে ব্যয় করেছে। ব্রিটেনের BAE Systems-ও শিক্ষা, কমিউনিটি উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্য উদ্যোগে অর্থ দেয়।
তবে রাশিয়া ও চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো এ ধরনের দাতব্য উদ্যোগ পশ্চিমা ধাঁচে প্রকাশ করে না। তারা সাধারণত সরকারের মাধ্যমে পরিকাঠামো, স্বাস্থ্যসেবা বা দুর্যোগ মোকাবিলায় অর্থ দেয়, যা রাষ্ট্রীয় প্রোগ্রামের অংশ হিসেবেই গণ্য হয়।

আরও পড়ুন:

অতএব, একদিকে এই কোম্পানিগুলো মানুষ ও দেশ ধ্বংস করতে যুদ্ধবিমান, ট্যাংক, মিসাইল, ড্রোন বা সাবমেরিন বিক্রি করে শত শত বিলিয়ন ডলার আয় করে; আবার অন্যদিকে নিজেদের ভাবমূর্তি (!) রক্ষায় এবং সামাজিক দায়বদ্ধতার (!) অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও মানবিক ত্রাণে কিছু অর্থ ফিরিয়ে দেয়। সমালোচকদের মতে, মানবিক খাতে তাদের অনুদান আসলে আয়ের তুলনায় নগণ্য এবং এগুলো অনেকটাই ব্র্যান্ড-ইমেজ ঠিক রাখার জন্য করা হয়। কিছু সমর্থক বলেন, এগুলো না থাকলে হয়ত শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পই বাস্তবায়িত হত না। আলোচক আর সমালোচকেরা এমনসব বিষয়ের আলোচনার ভিতরে আটকে রাখে। আমাদের মাথায় আর এটা আসে না যে, তারা সবাই প্রথমেই মানবতাবিরোধী কার্যক্রমে জড়িত। মিডিয়া, মিডিয়া ব্যক্তিত্ব সবই চলে তাদের অর্থায়নে।

আরও পড়ুন:

অতএব আলোচনার বিষয় হিসেবে এটা আসবে না, তাদের মানব-ধ্বংসী অস্ত্র কার্যক্রম কেন মানবতাবিরোধী অপরাধ নয়? আলোচনার বিষয় বাছাই করা হবে তাদের পক্ষে রেখে সমালোচনা করার জন্য। অস্ত্র কোম্পানিগুলোর মার্কেটই মূলত যুদ্ধ। স্বাভাবিকভাবেই অস্ত্র রফতানি করতে মার্কেট তৈরি করতে হয়। সেজন্য প্রয়োজন দেশে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, সংঘাত, যুদ্ধ আর অবিশ্বাসের বীজ বোনার গোপন প্রোজেক্ট চালু রাখা।

আরও পড়ুন:

প্রথমে ক্ষত তৈরি করতে হবে। তারপর উপশমের বিশাল আয়োজন চলবে কয়েক দশক ধরে। এটাই মানবাধিকার প্রোজেক্ট। অনুদানের সামিয়ানায় ঢাকা পড়ে থাকে ধারাবাহিক ও পরিকল্পিত মানবতাবিরোধী সব অপরাধ।

আরও পড়ুন:

(লেখক: ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষক)

আরও পড়ুন:

হাইলাইট

আরও পড়ুন:

যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের যন্ত্র বিক্রি করে যে কোম্পানিগুলো কোটি কোটি ডলার আয় করে, সেই কোম্পানিগুলোই আবার মানবিক কাজে কোটি কোটি টাকা ব্যয় করে থাকে। অতএব, একদিকে এই কোম্পানিগুলো মানুষ ও দেশ ধ্বংস করতে যুদ্ধবিমান, ট্যাংক, মিসাইল, ড্রোন বা সাবমেরিন বিক্রি করে শত শত বিলিয়ন ডলার আয় করে; আবার অন্যদিকে নিজেদের ভাবমূর্তি (!) রক্ষায় এবং সামাজিক দায়বদ্ধতার (!) অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও মানবিক ত্রাণে কিছু অর্থ ফিরিয়ে দেয়। তাদের মানব-ধ্বংসী অস্ত্র কার্যক্রম কেন মানবতাবিরোধী অপরাধ নয়?

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder