BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

রাবীন্দ্রিক আলোয় শুদ্ধ হৃদয়ের সাধনা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪

পাভেল আখতার

আরও পড়ুন:

রবীন্দ্রসঙ্গীত কয়েকটি পর্যায়ে বা পর্বে বিভক্ত – প্রেম, প্রকৃতি, পূজা ইত্যাদি। সব পর্যায়ের গানই সুখশ্রাব্য। যদিও আমার মনে হয়, রবীন্দ্রনাথের শুদ্ধ হৃদয়টিকে সত্যিকার অর্থে চেনা যায় তাঁর নিবেদিত পূজা-পর্যায়ের গানগুলিতেই। ঈশ্বরচেতনা, তাঁর প্রতি আত্মনিবেদন ও প্রার্থনা, সমূহ দুঃখ-যাতনাগুলিকে পরানসখা ঈশ্বরের কাছে নিবেদন করে প্রশান্তি লাভ এইসব হিরণ্ময় বোধ বা অনুভূতি শব্দ ও সুরের মায়ায় গেঁথে তিনি যেভাবে বর্ণনা করেছেন, তা অমোঘ ও অতুলনীয়। শুদ্ধ হৃদয়ের আর্তিনিবিড় পূজা-পর্যায়ের অসংখ্য গানের মধ্য থেকে কয়েকটি গান উল্লেখ করি – আমার যে সব দিতে হবে, প্রতিদিন আমি হে জীবনস্বামী, সুন্দর হৃদিরঞ্জন তুমি, মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, তুমি রবে নীরবে, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, মাঝে মাঝে তব দেখা পাই, জীবন-মরণের সীমানা ছাড়ায়ে, প্রভু তোমা লাগি আঁখি জাগে, ওহে সুন্দর মম, তোমারও অসীমে প্রাণমন লয়ে, সীমার মাঝে অসীম তুমি, আমার বিচার তুমি করো, অনেক দিয়েছ নাথ, প্রভু আজি তোমার দক্ষিণ হাত, তব সিংহাসনের আসন হতে, চিরবন্ধু চিরশান্তি চিরনির্ভর তুমি হে প্রভু ইত্যাদি।

আরও পড়ুন:

সৎ চরিত্রের জন্যই প্রথম পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

”আমার বিচার তুমি করো তব আপন করে / দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে / যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার / যদি পাপমনে করি অবিচার কাহার পরে / লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ / পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক তরে / তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তায় / আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে।”

আরও পড়ুন:

ঈশ্বরের কাছে বিবেকি যন্ত্রণায় বিক্ষত হৃদয়ের এই আকুতিভরা বিচারপ্রার্থনা কবি কি অপূর্ব শৈলীতেই না উপস্থাপন করেছেন! এ কি শুধুই প্রার্থনা? হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে এ হ’ল এক মানস-দর্পণ, যেখানে প্রতি-মুহূর্তে নিজের গহন সত্তার ছবিটিকে দেখা যায়; আর সমস্ত কলুষ-কালিমা মুছে পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়াও শুরু হতে থাকে।

আরও পড়ুন:

অধিকাংশ মানুষ রবীন্দ্রসঙ্গীত বলতে তাঁর অধিক শ্রুত কিছু গানকেই বোঝে, অথচ আকাশের মতো প্রসারিত জীবনকে নানা রঙে ও রূপে অনুভব করে কবি অগণিত গানের যে অখণ্ড মালাটি গেঁথেছেন, তা অজানাই রয়ে গেল! সেই মালিকার একটি ফুল হল, কবির নিজের সঙ্গে ঈশ্বরের ঘনিষ্ঠ সম্বন্ধকে বারবার অন্বেষণ করা। কবি জীবনদেবতার কাছে আত্মনিবেদনের মধ্য দিয়ে যে শুদ্ধতা ও অপার্থিব আনন্দ পেতে চেয়েছেন, তার ভাগ আমাদেরও দিতে চেয়েছেন।

আরও পড়ুন:

বস্তুত, কবি তাঁর অনেক গানে নিজের সঙ্গে ঈশ্বরের ঘনিষ্ঠ সম্বন্ধকে অন্বেষণ করেছেন। আর এমন গভীর ও বিশুদ্ধ আত্মসমর্পণের মধ্য দিয়েই কবি নিজেকে করে তুলতে চেয়েছেন শুদ্ধতম এক মানুষ, কবিকল্পনায় যে মানবমূর্তিটিও ঈশ্বরেরই রচনা। যে মহার্ঘ ‘জীবন’ কবি পেয়েছেন একদিকে তাকে ‘কলঙ্কমুক্ত’ রাখার আকুতি ও অন্যদিকে কোন প্রক্রিয়ায় তা অর্জিত হতে পারে সেকথাও তিনি ব্যক্ত করেছেন বড় স্নিগ্ধ, নরম, মরমী উচ্চারণে!

আরও পড়ুন:

আপন হৃদয়ে ঈশ্বরের বিরাটত্ব উপলব্ধির অনেকগুলি হিতকর ফলাফল আছে। সর্বাগ্রে যা উল্লেখযোগ্য তা হ’ল, নিজের অসীম ‘ক্ষুদ্রত্ব’-কে অনুভব করতে পারা যায়। এর অনিবার্য অভিব্যক্তি হচ্ছে, সর্বনাশা ‘অহং’ থেকে মুক্ত হওয়া যায়। আগে প্রয়োজন আত্মশুদ্ধি, যা মানুষের সমস্ত কর্মে ছাপ ফেলে। রবীন্দ্রনাথ এই শাশ্বত সত্য উপলব্ধি করেছিলেন বলেই এমন আকুল আকুতি ঈশ্বরের উদ্দেশে ব্যক্ত করতে পেরেছিলেন।

আরও পড়ুন:

Rabindranath Thakur • রবীন্দ্রনাথ ঠাকুর • rabindranath thakur hd picture

মাঝেমধ্যে নিজেকে প্রশ্ন করা ভাল। যা জানি, তা ঠিক জানি তো? যা বিশ্বাস করি, তা ঠিকঠাক বিশ্বাস করি তো? সেটা বোঝা এমন কিছু কঠিন নয়। বিশ্বাসের সঙ্গে আচরণের নিবিড় সম্পর্ক। আচরণেই বিশ্বাসের বিশুদ্ধতা প্রতিফলিত হয়। সেখানে বিরোধ বা দ্বন্দ্ব মানেই বিশ্বাসের ধূসরতা অথবা অস্বচ্ছতা। আবার, যা অবিশ্বাস করি, তা-ও কি যথাযথ? অর্থাৎ, মোদ্দা কথা হ’ল, আমার জানা, বিশ্বাস, অবিশ্বাস – সবই খাঁটি, নাকি খাঁটি নয়? এই জগতে কঠিনতম কাজ হ’ল, নিজের মুখোমুখি হওয়া। এই কাজটা হয় না বলেই অন্তহীন ‘স্ববিরোধিতা’-কে সঙ্গে নিয়ে আমাদের নিত্য পথচলা। আমরা অন্যের ‘বিচার’ করতে ভালবাসি, কিন্তু নিজের ‘বিচার’? তার কি প্রয়োজন নেই? নিজেই নিজের সেই ‘বিচার’ অক্ষমতার অনুভব থেকেই সম্ভবত রবীন্দ্রনাথ ঈশ্বরের উদ্দেশে নিবেদন করেছেন: ”আমার বিচার তুমি করো তব আপন করে”, যার নেপথ্য অভিপ্রায়টি হচ্ছে শুদ্ধতম হৃদয়ের ও জীবনের অধিকারী হওয়া।

আরও পড়ুন:

একথা সত্য যে, রবীন্দ্রনাথের বোধ ও চেতনার ব্যাপ্তি বা প্রসারতা ‘ঈশ্বর’ নামক অনন্ত বিশালতার সঙ্গে আপন সত্তার সংস্থাপন-সূত্রে রচিত, বিশ্বমানবতাবোধে কবির জারিত হওয়াও সেখান থেকেই উৎসারিত। সবচেয়ে সুন্দর হৃদয় কোনটি, যখন হৃদয়ই ‘মানবতাবোধ’ নামক সোনার ফসল ফলানোর উর্বর ভূমি? যে হৃদয় আবিল অহংশূন্য, নম্র ও বিনত, সেই হৃদয়ই শুদ্ধ ও সুন্দর। রবীন্দ্রমননে তারই একটি গহন ছবি এভাবে বিধৃত হয়েছে:
”প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমারই সম্মুখে / করি জোড় কর হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারই সম্মুখে / তোমার অপার আকাশের তলে, বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে, দাঁড়াব তোমারই সম্মুখে / তোমার বিচিত্র এ ভব সংসারে, কর্ম-পারাবার পারে হে, নিখিল ভুবন লোকের মাঝারে, দাঁড়াব তোমারই সম্মুখে / তোমার এ ভবে, মম কর্ম যবে সমাপন হবে, ওগো রাজরাজ, একাকী নীরবে, দাঁড়াব তোমারই সম্মুখে।”

আরও পড়ুন:

নিবেদিত ও সমর্পিত হৃদয়ের এই আকুলতা হৃদয়কে পরিশুদ্ধ ও পুষ্পিত করার জন্য যথেষ্ট এবং অ-বিকল্প। রবীন্দ্রনাথ যে আলোকশিখা প্রজ্জ্বলিত করে গেছেন, তা অনির্বাণ। প্রয়োজন শুধু সেই শিখার নিকটবর্তী হওয়া।

আরও পড়ুন:

 

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder