BREAKING:
ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট নীরজের সঙ্গে ফাইনালে রোহিত-যশবীরও, জ্যাভলিনে ভারতের ট্রিপল ধামাকা সিলসের পেসে ছারখার পাকিস্তান, ১২০ রানে শেষ বাবরদের ইনিংস ১ আগস্ট ইস্টবেঙ্গলের ১০৭-তম প্রতিষ্ঠা দিবস চরম নির্যাতন ও দারিদ্র্যকে হারিয়ে সোনা, অদম্য ইচ্ছাশক্তির নতুন নাম শর্মিলা ধনকর মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের গ্লাসগোর রিং ও বারবেলে ভারতের জয়গাথা ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি দিল্লিতে আফগানদের ‘হোম’ সিরিজ অনিশ্চিত, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে মাছ ধরার ছিপে জড়িয়ে ব্যাধপাড়ার জীবন-জীবিকা বর্ষায় বেহাল ক্যানিং জামতলা রাজ্য সড়ক ডেঙ্গু রুখতে রানাঘাট পৌরসভার অভিনব উদ্যোগ, বিদ্যালয়ে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা তৃনমূল নেতার পুকুর থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র জাল পরিচয়পত্র-সহ সাগরদিঘীতে ধৃত বাংলাদেশি যুবক ফেনসিডিল পাচারের আগেই সীমান্তে আটক চক্র আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা অনাস্থায় অপসারিত জঙ্গিপুরের পুরপ্রধান ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, মালদহে ‘প্রতিজ্ঞা অভিযান’-এর সূচনা, উচ্চশিক্ষা-পেশা নির্বাচনে পড়ুয়াদের পাশে জেলা প্রশাসন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের ৯৬তম আত্মাহুতি দিবস পালন জয়নগরে  চুঁচুড়ায় পঞ্চায়েত মন্ত্রী, ভিবি-জি রামজী প্রকল্প ও বন্যা মোকাবিলায় বৈঠক ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান বিশ্বকাপ আউট, ক্লাব ইন: বেজে গেল ক্লাব ফুটবলের দামামা, আগস্টে লড়াই শুরু কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স বৈভবের ব্যাটে আগুন! জিম্বাবুয়েকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে সিরিজ ভারতের ‘জাগ্রত প্রহরী’ প্রকাশে নতুন অধ্যায়, ২২তম সাহিত্য সেতুতে সম্মানিত গুণীজন লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা মুখ্যমন্ত্রীর বর্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম রবীন্দ্র নজরুল জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বিনামূল্যে বিশ্বমানের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায় ম্যানগ্রোভ রক্ষায় পর্যটনের ভূমিকা, কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত অবশেষে গ্রেফতার  উপপ্রধান নির্মল ঘোষ  শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা বার নজির, জগদগুরু কৃপা সেবা মিশনের প্রথম রক্তদান শিবিরে ব্যাপক সাড়া ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত সবজি বিক্রেতা থেকে কমনওয়েলথে পদক! ডার্বির রঙ সবুজ মেরুন, সাহালের গোলে ফ্যাকাশে লাল হলুদ ঈশান-ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বোলিংয়ে নজর কাড়লেন অভিষেক অপরাজেয় সুফিয়া: বীর জওয়ানদের উৎসর্গ করে ৫ হাজার কিমি পথ জয়ের লক্ষ্যে ১০টি খেলাতেও ১০০টা স্বপ্ন: লভলিনা-নীরজদের হাত ধরে ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান গ্লাসগোর গ্যালারিতে ভারতের নতুন অধ্যায়: কমনওয়েলথ গেমসের রোমাঞ্চকর সূচনা ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের একাদশে মেসি-সহ আর কারা এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান আজ জিতলেই সিরিজ পকেটে; নজরে বৈভব,মায়াঙ্ক, প্রিন্সরা ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫ অভিযুক্ত সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব উল্টোরথের রশিতে প্রথম টান গুপ্তিপাড়ায়, ভক্তসমাগমে মুখর ৩৬ ফুটের ঐতিহ্যের রথযাত্রা ওন্দায় তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ ‘লাভ জিহাদ’ এর নামে হেনস্থা ও প্রাণনাশের হুমকি, জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন নীতি আয়োগের তালিকায় নদীয়া: সেপ্টেম্বরেই শুরু মূল্যায়ন, সেরা হলে মিলবে ১০ কোটির বিশেষ ফান্ড গাড়ির ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস, মোট পাঁচ অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ১৫টি চুরি যাওয়া ব্যাটারি সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র  পুলিশের ধাওয়ায় মাঝ নদীতে পাথরবোঝাই ট্রাক্টর ফেলে চম্পট জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান হেরিটেজ কলেজের রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা  গোবিন্দপুর রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী, দিলেন চাকরির আশ্বাস মেজর সত্য গুপ্ত: নেতাজীর বিপ্লবী অভিযাত্রার এক অবিস্মরণীয় সহযোদ্ধা যন্তরমন্তরে ৬ বছরের শিশুর মন্তব্য ঘিরে আলোচনা লাঠির ঘায়ে কি আস্থা ফেরে? নিট বিতর্ক: গণতন্ত্রের কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার ইতিহাসের কাছে কখনো জয়ী হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, সহায়ককে মারধরের অভিযোগ সেবকে ভয়াবহ পথ দুর্ঘটনা! নন্দী সেতুর নিচে পড়ল গাড়ি, নিহত ২, আহত ৩ নিটে ৬২১ নম্বর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮৭৪: চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে রায়নার কৃষক-কন্যা বিপাশা হারারেতে টি-টোয়েন্টি যুদ্ধ, জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্রথম পরীক্ষা রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা  নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের প্রতীকী অনশন চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের সময়ের ক্যানভাসে স্বপ্নের তুলি, নিউ জার্সিতে ফেরান তোরেসের মহাকাব্যিক অমরত্ব ট্রফি জয়ের পাশাপাশি একগুচ্ছ ব্যক্তিগত পুরষ্কার জিতলেন স্পেনের খেলোয়াড়রা গলি থেকে রাজপথ-লামিনে ইয়ামালের উত্থানের গল্প দৈনিক জনকণ্ঠের পাতায় দাম পেল না রোহিতের দুরন্ত শতরান, ইংল্যান্ডের কাছে ম্যাচ ও সিরিজ হারলো ভারত মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ প্রথম বছরেই নিটে সাফল্য, কালিয়াচক ক্রিসেন্ট অ্যাকাডেমির জোড়া কৃতিত্ব কুলপির নাসিফার স্বর্ণপদক জয় মদ্যপ গেটম্যানের গাফিলতিতে রেল দুর্ঘটনা, চার শিশু-সহ নিহত ৫ অবসান হল একটি যুগের, জীবনাবসান স্যর গ্যারি সোবার্সের পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ একগুচ্ছ রেকর্ডের সামনে ফুটবলের বরপুত্র, ফাইনালেই গড়তে পারেন ১১ রেকর্ড! রিশাদের ঘূর্নি আর তানজিদ, তামিমের ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা কাজে এল না বিরাটের দারুন ব্যাটিং, রুটের ব্যাটে হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা জয়ের ধারা অব্যাহত রাখতে আজ আবারও মাঠে সাদাকালো শিবির, সামনে এরিয়ান

ঐতিহাসিক সন্ধিক্ষণে হেরিটেজ উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৫

মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

আরও পড়ুন:

এশিয়া মহাদেশের প্রথম এবং ভারতে প্রথম বিনামূল্যে জনসাধারণের জন্য পাঠাগার নির্মাণে ব্রতী হন উত্তরপাড়ার মহারাজ জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। হুগলি জেলার উত্তরপাড়ায় ১৮৩৮ সালের ২৪ আগস্ট তাঁর জন্ম। পিতা জগমোহন মুখোপাধ্যায়, মাতা রাজেশ্বরী দেবী। শৈশবে স্থানীয় স্তরে পড়াশোনা শুরু হয়। এরপর হিন্দু স্কুল, পরে পিতার কর্মস্থল মিরাটের প্রতিরক্ষা দপ্তরের অফিসে চাকরি জীবনের সূচনা হয়। ১৮২৬ সালে ব্রিটিশ সেনাদলের ভরতপুর আক্রমণের সময় উক্ত দলের সদস্য ছিলেন। ১৮৩৫ সালে সেই চাকরি ছেড়ে উত্তরপাড়া জমিদারির প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের সমর্থক ছিলেন। ১৮৫১ সালে উত্তরপাড়া পৌরসভা বিল্ডিং তৈরি করেন। বৃটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আরও পড়ুন:

১৮৬৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পাঠাগার প্রতিষ্ঠার জন্য পাঁচ হাজার টাকা অনুদান দেন।
বেথুন কলেজ প্রতিষ্ঠার জন্য দশ হাজার টাকা দান করেন। তার প্রচেষ্টায় উত্তরপাড়া হাইস্কুল, উত্তরপাড়া কলেজ প্রতিষ্ঠিত হয়। স্থানীয় স্তরে প্রায় ৩১টি স্কুল তার অর্থ সাহায্যের দৃষ্টান্ত স্থাপন করেন। অ্যালান হিউম বলেন, ‘জয়কৃষ্ণ বাঙালি রক্ষণশীলদের নেস্টার’।১৮৭৮ সালে বৃটিশদের অবাধ বাণিজ্য নীতির তিনি কট্টর বিরোধী ছিলেন। ১৮৮৬ সালে কলকাতা মহানগরীতে আহুত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে অভ্যর্থনা সমিতির সভাপতি মনোনীত হন। বাংলার কৃষকদের জীবন ব্যবস্থা অবলম্বনে হুগলি কলেজের অধ্যাপক লালবিহারী দে প্রদত্ত ‘History of Bengal Rayal’ গ্রন্থ মুদ্রণের জন্য লেখককে তিনি পুরস্কৃত করেন।

আরও পড়ুন:

তার অন্যতম সৃষ্টি উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা। ১৮৫৪ সালের আগস্ট মাসে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় বর্ধমানের বিভাগীয় কমিশনারের কাছে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরির জন্য পাঁচ হাজার টাকা দান করতে আগ্রহী হন। তার প্রস্তাব বাতিল হয়ে যায়। ১৮৫৬ সালে এক একর জমি ৮৫ হাজার টাকায় ক্রয় করে নিজ উদ্যোগে পাঠাগারের নির্মাণ কাজের সূচনা হয়, সমাপ্ত হয় ১৮৫৯ সালে। বৃটিশ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট-১৮৫০ দ্বারা নিবন্ধীকরণ হয়। উল্লেখ্য, ১৮৭৭ সালে বরোদায় মহারাজা সায়জি রাও গায়কোয়াড (৩)-এর কারিগরি উদ্যোগে বরোদায় বিনামূল্যে পাঠাগার প্রতিষ্ঠিত হয়। যার প্রধান পরামর্শদাতা ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ।

আরও পড়ুন:

১৮৩৬ সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। দ্বারকানাথ ঠাকুরের জমিদারদের সংঘের প্রথম সারির সদস্য ছিলেন জয়কৃষ্ণ বাবু। ১৯০৩ সালে বৃটিশ আনুকূল্যে ইম্পেরিয়াল লাইব্রেরি স্থাপিত হয়। প্যারীচাঁদ মিত্র ছিলেন জয়কৃষ্ণ প্রতিষ্ঠিত লাইব্রেরির সমর্থক। বৃটিশ সাহায্য-মুক্ত পাঠাগার নিজ অর্থ ব্যয়ে তৈরি করে জয়কৃষ্ণ বাবু চিনেবাজার-সহ বিভিন্ন এলাকা থেকে বইপত্র সংগ্রহ করেন। তিনি পাঠাগারের রিডিং রুমে পুস্তক পড়ার সাথে টিফিনের প্রচলন করেন।
ঔপন্যাসিক ভুদেব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তার ব্যক্তিগত পাঠাগারের সমুদয় পুস্তক জয়কৃষ্ণ বাবু নিজ পাঠাগারে নিয়ে আসেন। এই পাঠাগারে প্রথমে সাত জন কর্মী নিয়োগ হয়, একজন গ্রন্থাগারিক, একজন সহকারি গ্রন্থাগারিক, একজন ক্লার্ক, দু’জন মালি, একজন ঝাড়ুদার, একজন দারোয়ান বহাল হয়। উক্ত লাইব্রেরিতে তিন হাজার পুস্তক নিয়ে শুরু হলেও পরে দুই লক্ষাধিক পুস্তক, শত শত দুষ্প্রাপ্য গেজেটিয়ার, সংবাদপত্র, পত্রিকা ছিল। দাতব্য দেবদত্ত ট্রাস্টের থেকে কিছু পুস্তক ক্রয় করা হয়। মাইকেল মধুসূদন দত্ত প্রায় দুই মাস লাইব্রেরির দ্বিতলে একটি নির্দিষ্ট রুমে বসে পড়াশোনা করতেন। এখনও মাইকেলের ব্যক্তিগত জিনিসপত্র রক্ষিত আছে। দশ হাজার শ্রোতার উপস্থিতিতে শ্রীঅরবিন্দ ঘোষ এই লাইব্রেরিতে ভাষণ দেন, যা ‘উত্তরপাড়া বক্তৃতা’ নামে সুবিদিত।

আরও পড়ুন:

১৮৫১ সালে কেবল গবেষকদের জন্য এই পাঠাগার উন্মুক্ত ছিল। ১৮৫২ সালের ১৫ এপ্রিল উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে এই পাঠাগার ‘জাতীয় হেরিটেজ’-এর স্বীকৃতি পেয়েছে। এই পাঠাগার উত্তরপাড়ার ২৬২ নং জিটি রোড ঠিকানায় সগর্বে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের স্মৃতি বহন করে চলেছে। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে ইংরেজি, বাংলা ও সংস্কৃত মিলিয়ে ৪৫ হাজার লুকানো পুস্তক, ৬৫ হাজার নতুন পুস্তক, ৪৫টি পান্ডুলিপি, ২৫০০ পুরনো সাময়িকী, ২০ হাজার নতুন সাময়িকী আছে।

আরও পড়ুন:

অতীত দিনের দিকদর্শন, সংবাদ রসরাজ, সোমপ্রকাশ, তত্ত্ববোধিনী, ক্যালকাটা মান্থলি জার্নাল, বেঙ্গল ক্রনিকল পত্রিকা সংরক্ষিত আছে। দেবনাগরীতে সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত বাইবেল, কেমিস্ট্রির ডিকশনারী আছে। উইলিয়াম কেরি, রামমোহন রায়, মার্শম্যান, ওয়ার্ড, গুটেনবার্গ, জেমস লং, হ্যালাড়ের পুস্তক, ম্যাক্স মুলারের চিঠি, ওয়েস্ট মিনিস্টারের রির্পোট, পার্লামেন্টের রির্পোট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচারপত্র, নির্দেশাবলী, ঐতিহাসিক প্রমাণাদি এখনও সংরক্ষিত আছে। ভুর্জপত্রে, কদলীপত্রে, হাতে বানানো কাগজে, সংস্কৃত ভাষায় লেখা দুই শতাধিক পান্ডুলিপি সংরক্ষিত আছে।

আরও পড়ুন:

বারানসী, কাশ্মীর, তিব্বতের বৌদ্ধ মঠ থেকে বহু দুষ্প্রাপ্য মূল্যবান পুস্তক জয়কৃষ্ণ লাইব্রেরিতে আছে। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি যাদের পদধূলিতে ধন্য হয়েছে, তাঁরা হলেন বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, বিবেকানন্দ, মধুসূদন দত্ত, শ্রীঅরবিন্দ, অ্যাসলি ইডেন, রেভারেন্ড জেমস লং, স্যার রিভার্স হম্পসন, উইলিয়াম হান্টার, চিত্তরঞ্জন দাশ, বিপিনচন্দ্র পাল, মেরি কারপেন্টার, কানিংহাম, স্যার আর্থার ওয়েলেসলি, স্যার এডুইন আর্থার, স্যার রিভারস থম্পসন, মারকুইস অফ ডাফরিন, আভা ডাফরিন, সুরেন্দ্রনাথ ব্যানার্জী, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দসুন্দর ত্রিবেদী, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, রাষ্ট্রপতি প্রতিভা পাতিল-সহ বহু গুণিজন।

আরও পড়ুন:

১৮৮৮ সালের ১৯ জুলাই মহান সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী, জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় প্রয়াত হন। তাঁর মৃত্যুর পর ‘উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি’ নতুন করে ‘উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি’ নামে পরিচয় লাভ করে। এরপর পাঠাগারটি বিভিন্ন আইনি জটিলতা ও আর্থিক সংকটে বিদ্ধ হয়। ফলে অতি মূল্যবান নথি নষ্ট হয়। বিল্ডিং, দালান সংস্কারের অভাবে বিনষ্ট পথে পাড়ি দেয়। ১৯৫৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পাঠাগারের ব্যবস্থাপক সমিতির সাথে দীর্ঘ আলোচনা করেন। ১৯৫৮ সালে পাঠাগারটি সরকারি স্বীকৃতি পায়। বছরে ৬৪ হাজার টাকা রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ হয়। ১৯৬৩ সালে মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের সমীপে পাঠাগার উন্নয়নের হেতু দরবার করা হয়। ১৯৬৪ সালের ১৫ জুন উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি সরকারি হস্তে হস্তান্তর করা হয়। ২০০৬ সালে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল পাঠাগারের দেড়শত বছর উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন। দশ লক্ষ টাকা অনুদান দেন তিনি। হুগলি জেলা তথা সারা বাংলা-সহ ভারতে এই পাঠাগার এক অতি পরিচিত ঐতিহ্যবাহী নাম।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder