BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

মুখ ঢেকে যায় প্রশ্নে

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫
Business man cover face with question board

আমরা যদি মানুষ না হয়ে এক কোষি অ্যামিবা হতাম। ধরা যাক, আমাদের হাত পায়ে যদি আঙুল না থাকত। বা আঙুলগুলো যদি ভাঁজ না হয়ে লাঠির মতো সোজা হয়ে থাকত। পায়ে হাঁটু, গোড়ালি আর হাতে কনুই, কব্জি যদি না থাকত। মাথা বা ঘাড় যদি কোনদিকে না ঘুরত, ফিক্সড হয়ে থাকত।

আরও পড়ুন:

শরীরের কোথাও কেটে গেলে বা ফেটে গেলে যদি রক্ত বন্ধ না হতো, ফিনকি দিয়ে বেরতেই থাকত। প্রস্রাব পায়খানা যদি না পেত বা না হতো। কিংবা পেলে বা হলে যদি আর বন্ধ না হতো। চক্ষু যুগল যদি পায়ে কিংবা বুকে বসানো থাকত। মাথাটা যদি কোমরের ওপর লাগানো থাকত।

আরও পড়ুন:

ঘুম নামক কোনো বিষয় যদি আমাদের রোজনামচায় না থাকত। জিভে যদি স্বাদকোরক না থাকত। দাঁত বলে যদি কিছু না থাকত। হাসি, খুশি, আনন্দ, বেদনা, রাগ, অনুরাগ, মান, অভিমান যদি কিছুই না থাকত। যদি এমন হত, তবে কেমন হত?

আরও পড়ুন:

আচ্ছা যদি এমন হত, ধরা যাক কান দিয়ে খেতে হত বা শ্বাস নিতে হত। মুখ দিয়ে শুনতে হতো, নাক দিয়ে কথা বলতে হত। হাত দিয়ে হাঁটাচলা করতে হত। আর শ্রীচরণ যুগল যদি শীর্ষসন হয়ে থাকত এবং সেই পা দিয়ে হাতের কাজ করতে হত। তবে কেমন হত?

আরও পড়ুন:

আচ্ছা এই সব অঙ্গ প্রত্যঙ্গ কি নিজ নিজ ধর্ম পালন করছে না? যদি ব্যতিক্রম হত? এই সব অঙ্গ প্রত্যঙ্গ কার নির্দেশে পরিচালিত বা নিয়ন্ত্রিত হচ্ছে ? এগুলো কি আপনি আমি চালাচ্ছি ?

আরও পড়ুন:

ভাবুন তো, দাঁত যদি কক্ষচ্যুত বা লক্ষ্যচ্যুত হত, তাহলে আমাদের স্বাদের জিভ কি আর আস্ত থাকত, নাকি কেটে কুচিকুচি হয়ে যেত? হার্ট, কিডনি, লাংস, লিভার, ইন্টেস্টাইন, পাঙ্ক্রিয়াস ইত্যাদি ভাইটাল অর্গানগুলো যদি আমাদের দেহের বাইরে যেমন পেটে, বুকে, কাঁধে, পিঠে অবস্থান করতো, তবে কেমন হত?

আরও পড়ুন:

যারা ঈশ্বর আল্লাহ কিছুই মানেন না। বা যারা মানেন, কিন্তু ঐশ্বরিক বিধি নিষেধ মানেন না, যারা নিজেদের মর্জি মাফিক জীবন অতিবাহিত করতেই পছন্দ করেন। ভাবেন, আমি তো এত বছর ধরে নিজের মন মতো পথেই চলছি, কই আমার তো তেমন কোনো বড় ধরনের ক্ষতি বা বিপদ হয়নি। আমি তো দিব্যি আছি সর্বনাশে। কই ঈশ্বর আল্লাহ তো আমার প্রতি বিরূপ বা বিরাগভাজন হননি।

আরও পড়ুন:

Face Covered Question Mark Stock Photos - Free & Royalty-Free Stock Photos  from Dreamstime

আসলে আমরা মনে করি কে ঈশ্বর আল্লাহ, কী তার পরিচয়, কোথায় তার ঠিকানা, কী তার ক্ষমতা, তার সঙ্গে আমাদের সম্পর্কই বা কী — ইত্যাদি প্রভৃতি।

আরও পড়ুন:

কবে মরণ হবে, তারপর স্বর্গ নরক বা জান্নাত জাহান্নাম বলে আদৌ কিছু আছে কিনা ? ওসব তখন দেখা যাবে। ঈশ্বর আল্লাহর সঙ্গে আমি বা আমরা যে যার মতো করে বোঝাপড়া করে নেব। তোমাকে অকারণ মাথা ঘামাতে হবে না।

আরও পড়ুন:

কিন্তু একবার ভাবুন তো, আপনি আমি অন্ধ নই, হাবাববা নই, হাত আছে, পাও আছে, খোঁড়া নই, পঙ্গু নই, প্রতিবন্ধী নই। কিন্তু চোখ মেলে দেখুন কত মানুষ প্রতিবন্ধী হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। তাহলে আপনাকে আমাকে কে সেই মহান সত্তা পূর্ণাঙ্গ অবয়বে নিপুণ সৃজনপূর্ণ মানুষ করে ধরাধামে পাঠালেন? তিনি তো ইচ্ছে করলেই আমাদেরকেও নুলো, খোঁড়া, কানা, হাবা, বধির কিংবা পাগল করে পাঠাতে পারতেন। এসব থেকে আমাদের শিক্ষণীয় কিছুই কি নেই? ভাবনার কিছুই কি নেই?

আরও পড়ুন:

আপনার আমার চেনা জানা অনেক দম্পতি আছেন, যারা নিঃসন্তান। আবার অনেকের বাচ্চা হয়েও কিছুদিন বা কয়েকমাস বা কয়েক বছর পর মারা গিয়েছে। কারও শিশু আবার ভ্রূণ অবস্থায় গর্ভেই মারা গেছে। আপনি আমি যদি ঐসব ক্ষণজন্মার তালিকায় থাকতাম।

আরও পড়ুন:

এমনও দেখা যায় একটাই শরীরে দুই শিশু। কারও মাথা আকারে খুব বেশি বড়। কারও একটা বা দুটো চোখ নেই। কারও হাত নেই, কারওবা পা নেই। আরো কত কী না হতে পারতো বা হয়। আমরা যদি এরকম নেই রাজ্যের বাসিন্দা হতাম!! তবে কেমন হতো? আমরা কিন্তু সৌভাগ্যক্রমে এসবের কোনোটাই নয়। এ কী আপনা হতেই হয়ে গেল? এ সবের নেপথ্যে কারও সার্বভৌমত্ব ক্ষমতা কাজ করছে না?

আরও পড়ুন:

আসুন আমরা এসব নিয়ে একটু ভাবতে শুরু করি। ২৪ ঘন্টা রোজ কেটে যাচ্ছে। এই সময়ে কত কিছু দেখছি, শুনছি, বলছি, পড়ছি, জানছি, বুঝছি। এই সবের মধ্য দিয়ে বরফ কিংবা মোমবাতির মত গলে যাচ্ছে সময়। রোজ একটু একটু করে আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে সময়।

আরও পড়ুন:

আমরা স্বীকার করি বয়স বাড়ছে। কিন্তু না বন্ধু, আসলে বয়স কমছে। আমাদের জন্য বরাদ্দ সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনও সময় আছে। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কাল হো না হো কেউ বলতে পারবে না। তাই আসুন ভাবনা চিন্তার অভিমুখ একটু বদলাই। আপনার জীবনবোধ বা জীবনদর্শন যাই হোক। সেটা আপনার স্বাধীনচেতা মনোভাবের পরিচয়। সেটাই আপনার স্বতন্ত্রতা। আমার চিন্তা ভাবনার সঙ্গে আপনি একমত নাই হতে পারেন। সবাইকে যে আমার মত করেই ভাবতে হবে, এমন দিব্যি কেউ দেয়নি। আপনি আপনার মতই ভাবুন। তাতে কিছু যায় আসে না। কিন্তু নতুন কিছু ভাবুন।

আরও পড়ুন:

58 Lady Question Mark Face Photos, Pictures And Background Images For Free  Download - Pngtree

মনে রাখতে হবে, নিজের ভালো পাগলেও বোঝে। আর আমরা সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে কেন আমাদের ভাবনার পরিধিকে বাঁধা গতেই সীমাবদ্ধ রাখব? মস্তিষ্কের ল্যাবরেটরিতে জীবনটাকে এক্সপেরিমেন্ট করি আসুন। বেলা ফুরোবার আগে একটু ভিন্ন খাতে ভাবতে চেষ্টা করি আসুন। নইলে সামনে গভীর অন্ধকার। সুতরাং সাধু সাবধান। কিন্তু বিশ্রাম নিলে হবে না। চরৈবেতি।

আরও পড়ুন:

আমরা যে হাত দিয়ে কাউকে চড় থাপ্পড় মেরে থাকি, সেই হাতটা নেই বলে কেউ হয়ত তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছেনা! রাগের মাথায় আমরা যে পা দিয়ে কাউকে লাথি মারি, সেই পা দুখানা না থাকার কারণে হয়ত কেউ স্কুলে যেতে পারছে না! ভিক্ষা করছে! যে চোখ দিয়ে পর্ণগ্রাফি বা আশ্লীল হারাম জিনিস দেখা হয়, সেই চোখে দৃষ্টিশক্তি না থাকায় কেউ হয়ত তার জন্মদাতা মা-বাবাকে এবং রঙিন পৃথিবীটাকে কোনোদিন দেখতেই পায়নি। যে মস্তিষ্ক দিয়ে অন্যকে ঠকাবার বা কাউকে কষ্ট দেবার ছক কষা হয়, সেই ব্রেন-বুদ্ধির অভাবে অনেকেই খ্যাপা হয়ে ভবঘুরের মতো শত ছিন্ন কাপড় পরে অর্ধ উলংগ হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা পাগলা গারদে শিকল বন্দী জবন কাটাচ্ছে! যে মুখ দিয়ে মিথ্যা কথা বলি, পরনিন্দা পরচর্চা গীবত করি, কাউকে খিস্তি গালাগালি করা হয়, সেই জিভ না থাকায় অনেকে কথাই বলতে পারে না। গায়ের ফর্সা রং রূপ ও চেহারার জন্য যারা অহংকার করে, দম্ভ ঔদ্ধত্য দেখায়, তারা একবার ভেবে দেখে না যে, কুৎসিত খর্বাকার কত মানুষ হীনমন্যতায় ভোগে, কিংবা আপনার থেকে অনেক বেশি সুন্দর রূপ চেহারা নিয়ে অহংকারের কারণেই ধ্বংস হয়ে গেছে, অথবা কবরে আযাব পাচ্ছে।

আরও পড়ুন:

আমরা কিন্তু ভেবে দেখি না যে, এই সবকিছুই আল্লাহর নিয়ামত। আমাদের শরীর, চেহারা, রং, রূপ, জ্ঞান, বুদ্ধি সবকিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। আর এসব নিয়ামত সমগ্র দিয়ে আমাদেরকে আল্লাহ্ করেছেন এবং আমাদের কাছেই আমাদেরকে আমানত হিসেবে জমা রেখেছেন। মৃত্যুর পর এই সকল নিয়ামত ও আমানতের জন্য আমাদেরকে জওয়াব দিতে হবে।

আরও পড়ুন:

এইসব নিয়ামত থেকে আমাদের মতো কত মানুষ বঞ্চিত হয়ে প্রতিবন্ধী হয়ে দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি এবং আল্লাহর বিধি বিধান মেনে না চলি, তাহলে আল্লাহ যেকোনো দিন আমাদের শরীর থেকে যেকোনো নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। তখন কী হবে? আল্লাহর পক্ষে এটা করা কি অসম্ভব? দুনিয়ায় আমরা মুসাফির। আমাদের এই জীবন কচুপাতার ওপর একফোঁটা পানির মতো। জীবনের অস্তিত্ব যদি এমন নশ্বর হয়, তাহলে হাত, পা, চোখ, মাথার মত অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে চিরস্থায়ী হতে পারে? এসবের তো লয়, ক্ষয় আছে।

আরও পড়ুন:

প্রতিদিন কত মানুষ পৃথিবীর গাড়ি থেকে নেমে যাচ্ছে। কত লোক নিত্যদিন দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে লাব্বাইক বলে বিদায় নিচ্ছে। চেনা জানা পরিচিত আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। আমরা কেবল ইন্না লিল্লাহে পড়েই চলেছি। কেউ ভাবছি না যে, একদিন যেকোনো দিন মসজিদের মাইক থেকে আমাদের নামও অ্যালান হবে। খাটিয়া চলে আসবে আমার বাড়ির সদর দরজায়। সেদিন আমি, আমার পরিচয়, আমার রূপের গর্ব, লেখাপড়া ও চাকরির অহংকার, জ্ঞানের অহমিকা কোথায় চলে যাবে!

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder