BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

ডোমকলের উন্নয়নের স্থপতি আনিসুর রহমান, পুর ভোট না হওয়ায় চরম দুর্দশায় শহরবাসী

প্রকাশিত: ১৩ মে ২০২৬, রাত ৯:০২ | আপডেট: ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৭:৩৩

মাসুদ রহমান: একটি জনপদকে আধুনিক শহরে রূপান্তর করতে প্রয়োজন কেবল প্রশাসনিক ক্ষমতা নয়; বরং প্রবল সদিচ্ছা ও দূরদর্শিতা। মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার ক্ষেত্রে সেই সদিচ্ছারই অন্য নাম আনিসুর রহমান। এক সময়ের পিছিয়েপড়া সীমান্ত অঞ্চল ডোমকল আজ যেভাবে আধুনিক পরিকাঠামোয় সেজে উঠেছে, তার নেপথ্যে অন্যতম কারিগর হিসেবে স্বর্ণাক্ষরে খোদাই করা আছে প্রাক্তন প্রাণিসম্পদ মন্ত্রী আনিসুর রহমানের নাম। মহকুমা হিসেবে ডোমকলের আত্মপ্রকাশ এবং পরবর্তীকালে একে পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্রে পরিণত করার পথটা মসৃণ ছিল না। বিশেষ করে এসডিও অফিস, এসডিপিও অফিস, কোর্ট, স্টেডিয়াম এবং রবীন্দ্র সদনের মতো গুরুত্বপূর্ণ ভবন তৈরির জন্য যখন এক লপ্তে প্রচুর জমির প্রয়োজন দেখা দেয়, তখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রয়োজনীয় খাস জমির অভাব। কিন্তু উন্নয়ন যাঁর লক্ষ্য, কোনো বাধাই তাঁকে থামাতে পারে না।
উন্নয়নের সেই সন্ধিক্ষণে এক ঐতিহাসিক নজির স্থাপন করেন তৎকালীন মন্ত্রী আনিসুর রহমান। ডোমকলের সার্বিক উন্নয়নের স্বার্থে যখন কৃষি দপ্তরের জমি পাওয়ায় আইনি বা প্রযুক্তিগত জটিলতা দেখা দেয়, তখন তিনি নিজের বিচক্ষণতাকে কাজে লাগান। ডোমকলের ওই প্রয়োজনীয় জমিতে প্রশাসনিক পরিকাঠামো তৈরির পথ প্রশস্ত করতে তিনি প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের বিকল্প ব্যবস্থা হিসেবে হরিণঘাটায় সমপরিমাণ জমি হস্তান্তরের ব্যবস্থা করেন। তাঁর এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলেই ডোমকলের প্রাণকেন্দ্রে আজ মাথা তুলে দাঁড়িয়েছে এসডিও অফিস, আধুনিক স্টেডিয়াম এবং সাধারণ মানুষের সাংস্কৃতিক তীর্থ রবীন্দ্র সদন।

আরও পড়ুন:

কেবল প্রশাসনিক ভবনই নয়; ডোমকলের সামাজিক ও শিক্ষাগত প্রসারেও তাঁর ভূমিকা অবিস্মরণীয়। নারীশিক্ষার প্রসারে ডোমকল গার্লস কলেজ ও ছাত্রীদের জন্য সুরক্ষিত হস্টেল নির্মাণ তাঁরই পরিকল্পনার ফসল। ডোমকলবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আজ যেখানে মহকুমা আদালত ও প্রাণীসম্পদ বিকাশ ভবন সগৌরবে দাঁড়িয়ে আছে, তার ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে জমি অধিগ্রহণ — সব ক্ষেত্রেই ছিল আনিসুর রহমানের সক্রিয় তদারকি।
ডোমকলের মানুষ আজ স্বীকার করেন, “সদিচ্ছা থাকলে কোনো কিছুই যে আটকে থাকে না”, আনিসুর রহমান তার উজ্জ্বল প্রমাণ। দলমত নির্বিশেষে তাঁকে ‘ডোমকলের উন্নয়নের কান্ডারী’বলা হয় কেবল রাজনৈতিক পরিচয়ে নয়; বরং তাঁর নিরলস কর্মতৎপরতা ও মাটির টানের কারণে। আজকের আধুনিক ডোমকলের প্রতিটি ইটের গাঁথুনিতে মিশে আছে সেই উন্নয়নমুখী মানসিকতার ছাপ, যা আগামী প্রজন্মের কাছে এক আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন:

ডোমকলের এই রূপান্তর কেবল একটি ভৌগোলিক পরিবর্তন নয়; বরং এক জননেতার উন্নয়নের প্রতি দায়বদ্ধতার দলিল।
ডোমকল পৌরসভার নাটকীয় উদ্বোধন: ২০০১-০২ সালের সেই সময় ছিল ডোমকলের রাজনৈতিক ইতিহাসে অন্যতম উত্তাল অধ্যায়। একদিকে তৎকালীন দাপুটে সিপিআই (এম) নেতা তথা মন্ত্রী আনিসুর রহমান চেয়েছিলেন ডোমকলকে একটি আধুনিক শহরে উন্নীত করতে, অন্যদিকে শরিক দল ফরোয়ার্ড ব্লক-এর নেত্রী ছায়া ঘোষ ছিলেন এর ঘোর বিরোধী। ডোমকল পৌরসভার উদ্বোধনের দিন ছায়া ঘোষের নেতৃত্বে ফরোয়ার্ড ব্লক-এর কর্মীরা ইসলামপুরে মূল রাস্তা অবরোধ করেন। তাঁদের লক্ষ্য ছিল মন্ত্রীর কনভয় আটকে দেওয়া, যাতে উদ্বোধন অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। কিন্তু উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী আনিসুর রহমান মূল সড়ক এড়িয়ে গ্রামের মেঠো পথ দিয়ে ঘুরে ডোমকলে পৌঁছান।
ফরোয়ার্ড ব্লক যখন ইসলামপুরে অবরোধ নিয়ে ব্যস্ত, তখন আনিসুর রহমান ডোমকলে পৌঁছে পৌরসভার আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন। এভাবেই চরম শরিকি বিবাদ আর অবরোধের নাটকীয়তার মধ্য দিয়ে ডোমকল পৌরসভার যাত্রা শুরু হয়। এই ঘটনা আজও মুর্শিদাবাদের রাজনীতিতে আনিসুর রহমান ও ছায়া ঘোষের স্নায়ুযুদ্ধের প্রতীক হিসেবে চর্চিত হয়। মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার প্রথম নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ১৪ মে। এবং ফলাফল ঘোষিত হয়েছিল ১৭ মে। এই নির্বাচিত বোর্ডের ৫ বছরের মেয়াদ সাধারণত ২০২২ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল।এখন ক্যালেন্ডারের পাতা বলছে ডোমকল পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরিয়েছে ২০২২ সালের মে মাসে। কিন্তু তারপর দীর্ঘ ৪ বছর পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে নির্বাচন অধরা। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করে রাখার রাজনৈতিক টানাপড়েনে কার্যত থমকে গিয়েছে ডোমকলের উন্নয়ন। আর এই টালবাহানার চরম খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সামনেই বর্ষা, আর তার আগেই নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা দেখে আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী। পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ডোমকলের রাস্তাঘাট থেকে শুরু করে সবই যেন এখন থমকে। অভিযোগ উঠছে, নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনের ওপর মানুষের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে ছোটখাটো সমস্যা নিয়েও দীর্ঘ সময় দপ্তরে চক্কর কাটতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ভোট না হওয়ায় উন্নয়নের টাকা এলেও তা সঠিকভাবে ব্যয় হচ্ছে না, যার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে।

আরও পড়ুন:

ডোমকল বাজারের পাশ দিয়েই বয়ে গিয়েছে শিয়ালমারী নদী। অথচ এই নদীকে কেন্দ্র করে উন্নত নিকাশি ব্যবস্থার যে স্বপ্ন দীর্ঘ এক দশক ধরে ডোমকলবাসীকে দেখানো হয়েছে, তা আজও শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। অভিযোগ, কেবলমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবেই থমকে আছে ড্রেন ও নিকাশি সংস্কারের কাজ। বিগত দশ বছর ধরে পুরসভা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন বারবার আশ্বাস দিয়েছে, বাজারের জমা জল এবং বর্জ্য নিষ্কাশনের জন্য শিয়ালমারী নদীকে যুক্ত করে আধুনিক ড্রেনেজ সিস্টেম তৈরি করা হবে। কিন্তু একের পর এক নির্বাচন পার হলেও বাস্তব চিত্রটা বদলায়নি। বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে ডোমকল বাজারের মূল রাস্তা থেকে অলিগলি — সর্বত্রই জল জমে নরককুণ্ডে পরিণত হয়।
ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, শিয়ালমারী নদী হাতের কাছে থাকা সত্ত্বেও তাকে নিকাশির কাজে ব্যবহার করার কোনো সঠিক পরিকল্পনা বা সদিচ্ছা দেখা যায়নি। বড় বড় প্রকল্পের কথা বলা হলেও আদতে কাজের কাজ কিছুই হয়নি। ফলে নদীটি এখন বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে এবং বাজারের নিকাশি সমস্যা ডোমকলের স্থায়ী যন্ত্রণায় রূপ নিয়েছে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় শহরবাসী দেখেছেন, একটু বেশি বৃষ্টি হলেই নর্দমার নোংরা জল ঢুকে পড়ে মানুষের ড্রয়িং রুম থেকে রান্নাঘরে। শহরের এক প্রবীণ বাসিন্দার আক্ষেপ, “নির্বাচন হলে অন্তত অভাব-অভিযোগ জানানোর একটা জায়গা থাকে। এখন আমরা কার কাছে যাব? সামান্য বৃষ্টিতে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে, জমা জল বেরনোর পথ নেই। ঘরে জল ঢুকে আসবাবপত্র নষ্ট হয়, ছোট বাচ্চাদের নিয়ে ভয়ের মধ্যে থাকতে হয়।”

আরও পড়ুন:

বর্তমানে পৌরসভা প্রশাসনিক তত্ত্বাবধানে থাকলেও নিকাশি বা রাস্তা সংস্কারের মতো বড় কাজে কোনো গতি নেই বললেই চলে। স্থানীয়দের মতে, দ্রুত নির্বাচন করিয়ে পুরবোর্ড গঠন না করলে ডোমকলের এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
বর্ষার কালো মেঘ যত ঘনিয়ে আসছে, ডোমকলবাসীর কপালে চিন্তার ভাঁজ ততটাই স্পষ্ট হচ্ছে। এখন দেখার, প্রশাসন এই জনদুর্ভোগ কমাতে দ্রুত কোনো পদক্ষেপ নেয় কি না, নাকি নোংরা জলেই আরও একটি বছর কাটাতে হবে ডোমকলবাসীকে।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder