BREAKING:
পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল চেন্নাই ছেড়ে ইংল্যান্ডের হেড কোচ ফ্লেমিং, ফের টেস্ট অধিনায়ক জো রুট

বাগরাম ঘাঁটি: কৌশলগত গ্রেট গেমের অংশ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৬

সাইফুল খান

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি বিশ্ব রাজনীতিতে এক অনন্য অধ্যায়ের নাম। এই ঘাঁটির ইতিহাস, কৌশলগত গুরুত্ব এবং এর পুনর্নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতা আজও থেমে নেই। এই মার্কিন ঘাঁটির অবস্থান আফগানিস্তানের পারওয়ান প্রদেশে, রাজধানী কাবুল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সময় ১৯৭৯ সালে এই ঘাঁটি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। সোভিয়েতরা এটিকে তাদের আফগান সামরিক অভিযানের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। পরবর্তীতে ২০০১ সালের ৯/১১ হামলার পর আমেরিকা আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযানের ঘাঁটি হিসেবে বাগরামকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। প্রায় দুই দশক ধরে এটি হয়ে ওঠে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সদরদপ্তর। সেখানে কয়েক হাজার সেনা অবস্থান করত।

আরও পড়ুন:

বাগরামের গুরুত্ব বোঝার জন্য এটিকে ‘স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট’ (SOFA) বা দীর্ঘমেয়াদি বিদেশি সামরিক ঘাঁটির দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। বর্তমানে সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। যেমন- দক্ষিণ কোরিয়ায় ওসান ও ইয়ংসান ঘাঁটি (উত্তর কোরিয়ার প্রতিরোধে), জাপানে ওকিনাওয়া ঘাঁটি (চীন ও উত্তর কোরিয়া পর্যবেক্ষণে), জার্মানির রামস্টেইন ঘাঁটি (ইউরোপে মার্কিন বাহিনীর সদরদপ্তর), কাতারের আল উদেইদ ঘাঁটি (মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি)। আফগানিস্তানের বাগরামও এই ধরণের ঘাঁটি, যা দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূ-রাজনীতিতে অনন্য গুরুত্ব বহন করত।

আরও পড়ুন:

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাগরাম এয়ারবেস বা বায়ুসেনা ঘাঁটি তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। তবে গত কয়েক বছরে ভূ-রাজনীতির পালাবদল এবং নতুন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে ওয়াশিংটন আবারও এই ঘাঁটির দিকে নজর দিয়েছে। বাগরাম শুধু একটি সামরিক ঘাঁটি নয়; বরং আফগানিস্তান তথা সমগ্র মধ্যএশিয়া ও দক্ষিণ এশিয়ার কৌশলগত কেন্দ্রবিন্দু। আমেরিকা কেন এটিকে পুনরায় নিয়ন্ত্রণে নিতে চাইছে, তার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে।

আরও পড়ুন:

প্রথমত, চীন ও রাশিয়ার ভূ-রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকানো। আফগানিস্তান বর্তমানে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে, আর রাশিয়া মধ্য এশিয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করছে। বাগরাম ঘাঁটি যদি আবার যুক্তরাষ্ট্রের হাতে চলে যায়, তবে এটি সরাসরি চীনের পরিকাঠামোগত ও বাণিজ্যিক প্রকল্পের উপর চাপ তৈরি করবে এবং রাশিয়ার মধ্য-এশিয়া কৌশলকেও ক্ষতিগ্রস্ত করবে। অর্থাৎ, আমেরিকার জন্য বাগরাম হবে একটি প্রতিরোধ ঘাঁটি, যা চীন-রাশিয়ার সমন্বিত প্রভাবকে চ্যালেঞ্জ করতে সক্ষম।

আরও পড়ুন:

দ্বিতীয়ত, ইরানকে গভীরভাবে পর্যবেক্ষণ বা নজরদারির সুযোগ। ভৌগোলিকভাবে বাগরাম ইরানের কাছাকাছি অবস্থান করছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যে তার আঞ্চলিক প্রভাব খতিয়ে দেখতে এই ঘাঁটি কার্যকর হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের ভূ-রাজনৈতিক ভূমিকা নিয়ে উদ্বিগ্ন, বিশেষত সিরিয়া, লেবানন ও ইয়েমেনে তার সম্পৃক্ততার কারণে। বাগরাম থেকে ইরান পর্যবেক্ষণ করা যেমন সহজ হবে, তেমনি প্রয়োজনে চাপ প্রয়োগের সামরিক সুবিধাও যুক্তরাষ্ট্র হাতে পাবে।
তৃতীয়ত, সন্ত্রাসবিরোধী কৌশল। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে এখনও সক্রিয় রয়েছে আল-কায়েদা, আইএস খোরাসান ও অন্যান্য নেটওয়ার্ক। ওয়াশিংটনের কাছে বাগরাম একটি পরীক্ষিত ঘাঁটি, যেখান থেকে অতীতে কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য গোয়েন্দা, ড্রোন হামলা এবং লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে। বর্তমানে তালেবান সরকার এই গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র আবারও বাগরামকে কথিত সন্ত্রাস মোকাবিলার লজিস্টিক হাব হিসেবে দেখতে চাইছে।
চতুর্থত, মধ্য এশিয়ার প্রবেশদ্বার হিসেবে বাগরামের গুরুত্ব অনস্বীকার্য। আফগানিস্তান ভৌগোলিকভাবে এমন জায়গায় অবস্থিত, যেখান থেকে মধ্য এশিয়ার পাঁচটি দেশে প্রবেশ কৌশলগতভাবে সহজ। এগুলো রাশিয়ার ঐতিহ্যগত প্রভাবাধীন হলেও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তার উপস্থিতি বাড়াতে চায়। বাগরাম ঘাঁটি আবার সক্রিয় হলে এটি যুক্তরাষ্ট্রকে মধ্য এশিয়ার জ্বালানি সম্পদ, বাণিজ্য পথ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে।
সব মিলিয়ে বলা যায়, বাগরাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল সামরিক বা সন্ত্রাসবিরোধী নয়, বরং এটি একটি সর্বাত্মক ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ। চীন ও রাশিয়ার প্রতিরোধ, ইরানকে পর্যবেক্ষণ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং মধ্য এশিয়ায় প্রবেশাধিকার — সবকিছু মিলিয়ে বাগরামকে ওয়াশিংটন একটি ‘কৌশলগত মাস্টার কার্ড’ হিসেবে বিবেচনা করছে।

আরও পড়ুন:

আফগানিস্তানের তালেবান সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগরাম বিমানঘাঁটি পুনরুদ্ধারের দাবি এবং হুমকির বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, বাগরাম ঘাঁটি আফগানিস্তানের সার্বভৌমত্বের অংশ এবং এটি ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
সম্প্রতি, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা বাগরাম ফিরে পেতে চাই। কারণ, এটি চীনের পারমাণবিক অস্ত্র পরীক্ষার স্থান থেকে মাত্র এক ঘণ্টা দূরে। চীন আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনরুদ্ধারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, এমন উত্তেজনা ও সংঘর্ষ উসকে দেওয়া এ অঞ্চলের জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। আফগানিস্তানের ভবিষ্যত আফগান জনগণের হাতেই থাকা উচিত এবং এই অঞ্চলে উত্তেজনা ও সংঘর্ষ উসকে দেওয়া সমর্থনযোগ্য নয়।
চীন আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আগ্রহী এবং আফগান জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানায়। চীনের মতে, বাগরাম বিমানঘাঁটি পুনরুদ্ধারের জন্য মার্কিন পদক্ষেপ আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, যা চীনের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
এছাড়া, চীন আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। গত মাসে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই কাবুল সফরে গিয়ে আফগানিস্তানের খনিজ সম্পদ অনুসন্ধান ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন। চীন আফগানিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে আগ্রহী।
বাগরাম বিমানঘাঁটির ইতিহাস শুধু একটি সামরিক ঘাঁটির ইতিহাস নয়; বরং এটি আন্তর্জাতিক রাজনীতির এক প্রতিচ্ছবি। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, তালেবান প্রত্যেকেই এই ঘাঁটির নিয়ন্ত্রণকে তাদের ভূ-রাজনৈতিক কৌশলের কেন্দ্রে রেখেছে। আজ যখন যুক্তরাষ্ট্র পুনরায় বাগরামে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তখন বিষয়টি শুধু আফগানিস্তানকে কেন্দ্র করে নয়, বরং চীন, রাশিয়া, ইরান এবং সমগ্র মধ্য ও দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ও সমীকরণকে প্রভাবিত করার উদ্দেশ্যেই। বাগরাম তাই আজও ‘গ্রেট গেম’-এর অংশ, যেখানে আন্তর্জাতিক পরাশক্তিগুলো নিজেদের অবস্থান শক্ত করার জন্য লড়াই করছে।

(লেখক: ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষক)

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder