BREAKING:
ভয়েস পাবলিক স্কুলের অনূর্ধ্ব-১৪ বালিকা খো খো চ্যাম্পিয়নশিপ পরাজিত মহামেডান, সাদাকালো শিবিরকে হারিয়ে দুরন্ত জয় পিয়ারলেসের সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কাকদ্বীপে মিডিয়া ওয়ার্কশপ NEET-২০২৬ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ফারাক্কায় সোনাল দিনুশার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা,সিরিজ সেরা পাড়িক্কল ব্যান্ডেলে এখন থেকে জমবে ‘কারিম’স’-এর আসর, দিল্লির স্বাদ এবার হাতের নাগালে রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের মুখে হাসি সম্পত্তি জালিয়াতি মামলায় পুলিশি অ্যাকশন: গ্রেপ্তার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আইনি পদক্ষেপে স্বস্তি বৃদ্ধা মণিকা চক্রবর্তীর চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা  উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের দেগঙ্গায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়,যা মৈই ছাড়া নামেই খ্যাত দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি। চড়া দামের খাঁড়া; ভারতের ক্রিকেট টাইটেল স্পনসরশিপ নিয়ে জটিলতায় বিসিসিআই একদিনে পড়লো ১৮ উইকেটে। হেডিংলিতে লজ্জার হার,ইংরেজ পেসারদের কাছে মুখ থুবড়ে পড়লো পাক ব্যাটিং। প্রতিশোধ বনাম শ্রেষ্ঠত্বের লড়াই: ডুরান্ড ফাইনালে মহারণের অপেক্ষায় যুবভারতী রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার ভারত-ব্রাজিল মহাদ্বৈরথের প্রস্তুতি তুঙ্গে: যুবভারতী পরিদর্শনে ব্রাজিলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ফাইনালে মোহনবাগান! শিরোপার মঞ্চে এবার কলকাতা ডার্বি” হেডিংলিতে পেস-ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান ১৭১ রানে অল-আউট, প্রথম দিনেই এগিয়ে ইংল্যান্ড চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম অন্তত ৫ শ্রমিক ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে বেহাল সরকারি আবাসন মীনা মঞ্চের উদ্যোগে মাদ্রাসায় প্রজেক্ট বিতরণ ডুরান্ড কাপ সেমিফাইনাল সুথারের অতিমানবিক পারফরম্যান্স,গল-এ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগোলো ভারত দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা জয়নগরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল প্রবল বৃষ্টিতে জলমগ্ন জয়নগর মজিলপুর, হাঁটু সমান জলে দুর্ভোগ সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ নবোদয় সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও স্বাধীনতা দিবস পালন মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র‍্যালি’ বেলডাঙ্গা হাইস্কুলে SIO-র আয়োজনে বসেআঁকো প্রতিযোগিতা স্বাধীনতা দিবসে অনবদ্য জয় দিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত আজ কোয়ার্টারের মহারণ! অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস,ডারউইনে ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ একগুচ্ছ প্রতিশ্রুতি ও একজন দিব্যাঙ্গ মানুষের যন্ত্রনা ‘হর ঘর তিরঙ্গা’য় সাইকেল নিয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করলেন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স নেতাজিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে, অনন্ত মহারাজকে ভর্ৎসনা  কার্তিক মহারাজের বনকর্মীদের তৎপরতায় বাঁচল বাজপাখির প্রাণ  অবশেষে সেলিমার দিল্লি যাত্রা, বিধায়কের সহায়তায় মালদহের রেশম চাষের ইতিহাস ও বর্তমান সরকারের উদ্যোগ ওয়েটল্যান্ডে চলল বুলডোজার, ভাঙড়ে বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন বনগাঁ সীমান্তে গ্রেফতার এক পাকিস্তানি ভোট শেষ, তবু খুলল না স্কুল! চার মাস ধরে থমকে পড়াশোনা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি, এসডিওকে স্মারকলিপি গরু শনাক্তে হাটে উত্তেজনা: চোর না ভিকটিম, কেন মামলা না করার সিদ্ধান্ত মালিকের  ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ অভিযোগে উত্তাল স্কুল চার দিন পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, চত্বরজুড়ে আবর্জনার স্তূপ ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য   অপেক্ষার অবসান, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন সরফরাজ খান ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া লাভলিনা-মীরাবাই-নরেন্দ্র’র গল্প শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন সাই সুদর্শন খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ থম্পসনের তোপে থরহরি কম্পন বাংলাদেশ শিবিরে, ৫৪ রানে শেষ টাইগাররা ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান গুজরাট, মুম্বইয়ের পর কি এবার কলকাতা? হার্দিকের সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে জোর চর্চা জয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশের মুখোমুখি মহামেডান স্পোর্টিং সিএফএলে আবার অঘটন, এবার ভবানীপুরের কাছে হার বাগানের টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড বাইশ গজে আবার মহারণ, এশিয়া কাপে ৫ সেপ্টেম্বর ভারত-পাক মুখোমুখি বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব ইস্তাম্বুলে বীরের বেশে সালাহ, ঐতিহাসিক চুক্তিতে শুরু নতুন অধ্যায় ​ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো ২৫ কোটির প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স! মহামেডান থেকে ‘বিতাড়িত’ হুমায়ুন, অথৈ জলে ক্লাব সাজিদের ঘূর্নি আর বাবরের ব্যাটে তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের আংরাভাষা ২ নং পঞ্চায়েতে প্রধান-সহ আট তৃণমূল সদস্যের দলত্যাগ মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু  চন্দনা বাউরীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আশা কর্মীদের বেহাল দশা, পাকা রাস্তার দাবি ধুলিয়ান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কড়িয়ালি বনের সৌন্দর্যায়ন ও মিনি-জু হিসেবে গড়ে তোলার দাবি পাটচাষে আর লাভ নেই! দরপতনে দিশেহারা কৃষকরা মোজাফফর আহমেদের ১৩৮তম জন্মবার্ষিকী পালিত তাইপেই ওপেনে ইতিহাস, ১৮ বছর পর ভারতকে খেতাব এনে দিলেন ১৭ বছরের তন্বী ​সীমানার মাইন থেকে গ্লাসগোর সোনা, সেনানায়ক সোমন রানার অদম্য রূপকথা সিএফএল-এ জয়ের ধারা বজায় রাখতে বিএসএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান ডুরান্ডে গোলের বন্যা, সিআইএসএফকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ইস্টবেঙ্গল ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি বিদায় রক্ষণের শিল্পী, প্রয়াত ইতালির বিশ্বকাপ জয়ী ফ্রাঙ্কো বারেসি স্বপ্ন সত্যি কলকাতায়; পুজোর আগেই যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক ডার্বি জয়ের আত্মতুষ্টি নয়, জয়ের ছন্দে থাকাই চ্যালেঞ্জ মোহনবাগানের ভারতের ধ্রুপদী যোদ্ধার বিদায়, শান্ত নায়ক অজিঙ্ক রাহানের অবসর ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল

ঐতিহাসিক সন্ধিক্ষণে হেরিটেজ উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৫

মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

আরও পড়ুন:

এশিয়া মহাদেশের প্রথম এবং ভারতে প্রথম বিনামূল্যে জনসাধারণের জন্য পাঠাগার নির্মাণে ব্রতী হন উত্তরপাড়ার মহারাজ জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। হুগলি জেলার উত্তরপাড়ায় ১৮৩৮ সালের ২৪ আগস্ট তাঁর জন্ম। পিতা জগমোহন মুখোপাধ্যায়, মাতা রাজেশ্বরী দেবী। শৈশবে স্থানীয় স্তরে পড়াশোনা শুরু হয়। এরপর হিন্দু স্কুল, পরে পিতার কর্মস্থল মিরাটের প্রতিরক্ষা দপ্তরের অফিসে চাকরি জীবনের সূচনা হয়। ১৮২৬ সালে ব্রিটিশ সেনাদলের ভরতপুর আক্রমণের সময় উক্ত দলের সদস্য ছিলেন। ১৮৩৫ সালে সেই চাকরি ছেড়ে উত্তরপাড়া জমিদারির প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের সমর্থক ছিলেন। ১৮৫১ সালে উত্তরপাড়া পৌরসভা বিল্ডিং তৈরি করেন। বৃটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আরও পড়ুন:

১৮৬৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পাঠাগার প্রতিষ্ঠার জন্য পাঁচ হাজার টাকা অনুদান দেন।
বেথুন কলেজ প্রতিষ্ঠার জন্য দশ হাজার টাকা দান করেন। তার প্রচেষ্টায় উত্তরপাড়া হাইস্কুল, উত্তরপাড়া কলেজ প্রতিষ্ঠিত হয়। স্থানীয় স্তরে প্রায় ৩১টি স্কুল তার অর্থ সাহায্যের দৃষ্টান্ত স্থাপন করেন। অ্যালান হিউম বলেন, ‘জয়কৃষ্ণ বাঙালি রক্ষণশীলদের নেস্টার’।১৮৭৮ সালে বৃটিশদের অবাধ বাণিজ্য নীতির তিনি কট্টর বিরোধী ছিলেন। ১৮৮৬ সালে কলকাতা মহানগরীতে আহুত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে অভ্যর্থনা সমিতির সভাপতি মনোনীত হন। বাংলার কৃষকদের জীবন ব্যবস্থা অবলম্বনে হুগলি কলেজের অধ্যাপক লালবিহারী দে প্রদত্ত ‘History of Bengal Rayal’ গ্রন্থ মুদ্রণের জন্য লেখককে তিনি পুরস্কৃত করেন।

আরও পড়ুন:

তার অন্যতম সৃষ্টি উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা। ১৮৫৪ সালের আগস্ট মাসে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় বর্ধমানের বিভাগীয় কমিশনারের কাছে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরির জন্য পাঁচ হাজার টাকা দান করতে আগ্রহী হন। তার প্রস্তাব বাতিল হয়ে যায়। ১৮৫৬ সালে এক একর জমি ৮৫ হাজার টাকায় ক্রয় করে নিজ উদ্যোগে পাঠাগারের নির্মাণ কাজের সূচনা হয়, সমাপ্ত হয় ১৮৫৯ সালে। বৃটিশ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট-১৮৫০ দ্বারা নিবন্ধীকরণ হয়। উল্লেখ্য, ১৮৭৭ সালে বরোদায় মহারাজা সায়জি রাও গায়কোয়াড (৩)-এর কারিগরি উদ্যোগে বরোদায় বিনামূল্যে পাঠাগার প্রতিষ্ঠিত হয়। যার প্রধান পরামর্শদাতা ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ।

আরও পড়ুন:

১৮৩৬ সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। দ্বারকানাথ ঠাকুরের জমিদারদের সংঘের প্রথম সারির সদস্য ছিলেন জয়কৃষ্ণ বাবু। ১৯০৩ সালে বৃটিশ আনুকূল্যে ইম্পেরিয়াল লাইব্রেরি স্থাপিত হয়। প্যারীচাঁদ মিত্র ছিলেন জয়কৃষ্ণ প্রতিষ্ঠিত লাইব্রেরির সমর্থক। বৃটিশ সাহায্য-মুক্ত পাঠাগার নিজ অর্থ ব্যয়ে তৈরি করে জয়কৃষ্ণ বাবু চিনেবাজার-সহ বিভিন্ন এলাকা থেকে বইপত্র সংগ্রহ করেন। তিনি পাঠাগারের রিডিং রুমে পুস্তক পড়ার সাথে টিফিনের প্রচলন করেন।
ঔপন্যাসিক ভুদেব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তার ব্যক্তিগত পাঠাগারের সমুদয় পুস্তক জয়কৃষ্ণ বাবু নিজ পাঠাগারে নিয়ে আসেন। এই পাঠাগারে প্রথমে সাত জন কর্মী নিয়োগ হয়, একজন গ্রন্থাগারিক, একজন সহকারি গ্রন্থাগারিক, একজন ক্লার্ক, দু’জন মালি, একজন ঝাড়ুদার, একজন দারোয়ান বহাল হয়। উক্ত লাইব্রেরিতে তিন হাজার পুস্তক নিয়ে শুরু হলেও পরে দুই লক্ষাধিক পুস্তক, শত শত দুষ্প্রাপ্য গেজেটিয়ার, সংবাদপত্র, পত্রিকা ছিল। দাতব্য দেবদত্ত ট্রাস্টের থেকে কিছু পুস্তক ক্রয় করা হয়। মাইকেল মধুসূদন দত্ত প্রায় দুই মাস লাইব্রেরির দ্বিতলে একটি নির্দিষ্ট রুমে বসে পড়াশোনা করতেন। এখনও মাইকেলের ব্যক্তিগত জিনিসপত্র রক্ষিত আছে। দশ হাজার শ্রোতার উপস্থিতিতে শ্রীঅরবিন্দ ঘোষ এই লাইব্রেরিতে ভাষণ দেন, যা ‘উত্তরপাড়া বক্তৃতা’ নামে সুবিদিত।

আরও পড়ুন:

১৮৫১ সালে কেবল গবেষকদের জন্য এই পাঠাগার উন্মুক্ত ছিল। ১৮৫২ সালের ১৫ এপ্রিল উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে এই পাঠাগার ‘জাতীয় হেরিটেজ’-এর স্বীকৃতি পেয়েছে। এই পাঠাগার উত্তরপাড়ার ২৬২ নং জিটি রোড ঠিকানায় সগর্বে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের স্মৃতি বহন করে চলেছে। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে ইংরেজি, বাংলা ও সংস্কৃত মিলিয়ে ৪৫ হাজার লুকানো পুস্তক, ৬৫ হাজার নতুন পুস্তক, ৪৫টি পান্ডুলিপি, ২৫০০ পুরনো সাময়িকী, ২০ হাজার নতুন সাময়িকী আছে।

আরও পড়ুন:

অতীত দিনের দিকদর্শন, সংবাদ রসরাজ, সোমপ্রকাশ, তত্ত্ববোধিনী, ক্যালকাটা মান্থলি জার্নাল, বেঙ্গল ক্রনিকল পত্রিকা সংরক্ষিত আছে। দেবনাগরীতে সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত বাইবেল, কেমিস্ট্রির ডিকশনারী আছে। উইলিয়াম কেরি, রামমোহন রায়, মার্শম্যান, ওয়ার্ড, গুটেনবার্গ, জেমস লং, হ্যালাড়ের পুস্তক, ম্যাক্স মুলারের চিঠি, ওয়েস্ট মিনিস্টারের রির্পোট, পার্লামেন্টের রির্পোট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচারপত্র, নির্দেশাবলী, ঐতিহাসিক প্রমাণাদি এখনও সংরক্ষিত আছে। ভুর্জপত্রে, কদলীপত্রে, হাতে বানানো কাগজে, সংস্কৃত ভাষায় লেখা দুই শতাধিক পান্ডুলিপি সংরক্ষিত আছে।

আরও পড়ুন:

বারানসী, কাশ্মীর, তিব্বতের বৌদ্ধ মঠ থেকে বহু দুষ্প্রাপ্য মূল্যবান পুস্তক জয়কৃষ্ণ লাইব্রেরিতে আছে। উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি যাদের পদধূলিতে ধন্য হয়েছে, তাঁরা হলেন বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, বিবেকানন্দ, মধুসূদন দত্ত, শ্রীঅরবিন্দ, অ্যাসলি ইডেন, রেভারেন্ড জেমস লং, স্যার রিভার্স হম্পসন, উইলিয়াম হান্টার, চিত্তরঞ্জন দাশ, বিপিনচন্দ্র পাল, মেরি কারপেন্টার, কানিংহাম, স্যার আর্থার ওয়েলেসলি, স্যার এডুইন আর্থার, স্যার রিভারস থম্পসন, মারকুইস অফ ডাফরিন, আভা ডাফরিন, সুরেন্দ্রনাথ ব্যানার্জী, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দসুন্দর ত্রিবেদী, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, রাষ্ট্রপতি প্রতিভা পাতিল-সহ বহু গুণিজন।

আরও পড়ুন:

১৮৮৮ সালের ১৯ জুলাই মহান সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী, জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় প্রয়াত হন। তাঁর মৃত্যুর পর ‘উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি’ নতুন করে ‘উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি’ নামে পরিচয় লাভ করে। এরপর পাঠাগারটি বিভিন্ন আইনি জটিলতা ও আর্থিক সংকটে বিদ্ধ হয়। ফলে অতি মূল্যবান নথি নষ্ট হয়। বিল্ডিং, দালান সংস্কারের অভাবে বিনষ্ট পথে পাড়ি দেয়। ১৯৫৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পাঠাগারের ব্যবস্থাপক সমিতির সাথে দীর্ঘ আলোচনা করেন। ১৯৫৮ সালে পাঠাগারটি সরকারি স্বীকৃতি পায়। বছরে ৬৪ হাজার টাকা রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ হয়। ১৯৬৩ সালে মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের সমীপে পাঠাগার উন্নয়নের হেতু দরবার করা হয়। ১৯৬৪ সালের ১৫ জুন উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি সরকারি হস্তে হস্তান্তর করা হয়। ২০০৬ সালে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল পাঠাগারের দেড়শত বছর উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন। দশ লক্ষ টাকা অনুদান দেন তিনি। হুগলি জেলা তথা সারা বাংলা-সহ ভারতে এই পাঠাগার এক অতি পরিচিত ঐতিহ্যবাহী নাম।

আরও পড়ুন
Copyright © Jano Kantho
Developed by eTech Builder